Thursday, October 15

আবহাওয়া ও পরিবেশ

বদলগাছীতে যুবদল নেতার প্রভাবে বেপরোয়া গাছ কাটার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, আবহাওয়া ও পরিবেশ, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে যুবদল নেতার প্রভাবে বেপরোয়া গাছ কাটার অভিযোগ

|| নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে কোনো প্রকার প্রশাসনিক অনুমতি ছাড়াই রাস্তার পাশের মূল্যবান গাছ কেটে ফেলার দুটি পৃথক ঘটনা ঘটেছে। স্থানীয় রাজনৈতিক প্রভাব ও নিয়মনীতির তোয়াক্কা না করে গাছগুলো কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাশবাড়ী ইউনিয়নের ভগবানপুর গ্রামে ক্ষমতার প্রভাব খাটিয়ে রাস্তার পাশের একটি বড় মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় যুবদল নেতা ইনসান হোসেনের ইশারায় সুমন হোসেন নামের এক ব্যক্তি তাঁর বাড়ির সামনের রাস্তার পাশে থাকা ওই মেহগনি গাছটি কেটে ফেলেন। রাজনৈতিক প্রভাবের কারণে স্থানীয় কেউ এতে বাধা দেওয়ার সাহস পাননি।এদিকে একই ইউনিয়নের পারসোমবাড়ী বাজারের উত্তর দিকে রাস্তার পাশে থাকা আরও একটি মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয়রা জানান, কাবিল নামের এক ব্যক্তি সম্পূর্ণ বেআইনিভাবে সরকারি বা ...
নাগেশ্বরীতে ৩২ পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ৩২ পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎নাগেশ্বরীতে ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রণমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়।‎‎উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এইচ. এম. খোদাদাদ হোসেনের সভপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সাংসদ মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও অত্র প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোঃ আবু জাকারিয়া, সহকারী প্রকৌশলী এইচএম শাহীন, সোসাল ডেভেলপমেন্ট কর্মকর্তা মোঃ বাবুল আক্তার ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌ...
তাপদাহ মোকাবিলায় খুলনায় ‘তাপ সহনশীল নগরী’ ডিজাইন প্রতিযোগিতার উদ্যোগ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

তাপদাহ মোকাবিলায় খুলনায় ‘তাপ সহনশীল নগরী’ ডিজাইন প্রতিযোগিতার উদ্যোগ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||নগরকেন্দ্রিক তাপদাহের ঝুঁকি কমাতে উদ্ভাবনী অবকাঠামোগত সমাধান খুঁজে বের করার লক্ষ্যে ‘তাপ সহনশীল নগরী: নগর অবকাঠামো বিষয়ক নকশা/ডিজাইন প্রতিযোগিতা’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রতিযোগিতা যৌথভাবে আয়োজনের বিষয়ে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় আলোচনা হয়।সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এতে খুলনা সিটি করপোরেশন, খুলনা বিশ্ববিদ্যালয়, বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্রাকটিক্যাল একশনের প্রতিনিধিরা অংশ নেন। সভার আয়োজন করে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা প্রাকটিক্যাল একশন।সভায় জানানো হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব বাড়ছে। এ বাস্তবতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যা...
চিলমারীতে ব্রহ্মপুত্রের ভাঙন প্রতিরোধে টেকসই বাঁধের দাবিতে মানববন্ধন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে ব্রহ্মপুত্রের ভাঙন প্রতিরোধে টেকসই বাঁধের দাবিতে মানববন্ধন

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের অব্যাহত তীব্র ভাঙন প্রতিরোধে ও স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার থেকে ফকিরেরহাট বাজার পর্যন্ত নদের তীরে স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।জানা গেছে, সাম্প্রতিক সময়ে কয়েক দফার আকস্মিক বন্যায় ৪৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত চিলমারীর ডান তীররক্ষা বাঁধ মারাত্মক ভাঙনের মুখে পড়ে। এতে কাঁচকোল বাজারের উত্তরে সড়কটারী, শিমুলতলী ও ময়নার খামার এলাকায় নদের পাড়ে বসানো কংক্রিটের ব্লক ও বোল্ডারের স্লোপ ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সড়কটারী (মাগুরার বিল) মসজিদের কাছে বাঁধের প্রায় ৪০ শতাংশ অংশ বিলীন হওয়ায় কাঁচকোল ও আশপাশের এলাকার মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। একের পর এক স্থানে ধস দেখা দেওয়ায় ন...
খুলনার উন্নয়নে পরিকল্পিত ভূমি ব্যবহারের ওপর গুরুত্ব
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

খুলনার উন্নয়নে পরিকল্পিত ভূমি ব্যবহারের ওপর গুরুত্ব

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় খুলনা মহানগরীকে আরও সহনশীল ও বাসযোগ্য করে তুলতে পরিকল্পিত ভূমি ব্যবহার এবং সমন্বিত উন্নয়ন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।মঙ্গলবার (২১ জুলাই) সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে "ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান" বিষয়ক পরামর্শ কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, নগর উন্নয়নে কেসিসি ও কেডিএ যৌথভাবে কাজ করছে। টেকসই উন্নয়নের জন্য ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। অপরিকল্পিত উন্নয়ন দীর্ঘমেয়াদে নগরবাসীর জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই বাস্তব চাহিদা বিবেচনায় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ওপর তিনি গুরুত্ব দেন।তিনি বলেন, নগরীতে সরকারি বিভিন্ন সংস্থার অনেক জমি দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে রয়েছে। পরিকল্পিতভাবে এসব জায়গার ব্যবহার নিশ্চিত করা গেলে একদিক...
ব্রহ্মপুত্রের থাবায় ফের হুমকির মুখে চিলমারীর ডানতীর রক্ষা বাঁধ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

ব্রহ্মপুত্রের থাবায় ফের হুমকির মুখে চিলমারীর ডানতীর রক্ষা বাঁধ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের তীব্র স্রোত ও ভাঙ্গনের মুখে পড়েছে কাঁচকোল ডানতীর রক্ষা বাঁধ। রানীগঞ্জ ইউনিয়নের কালির কুঁড়া টি-বাঁধ থেকে কাঁচকোল সুইচ গেট পর্যন্ত একের পর এক স্থান ধসে পড়ায় পুরো অঞ্চলটিতে নতুন করে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।জানা গেছে, গতকাল সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে সড়কটারি (মাগুরার বিল) মসজিদের কাছে বাঁধটির প্রায় ৪০ শতাংশ অংশ ধসে নদীগর্ভে চলে যায়। এতে ১৮০ মিটার অংশের কংক্রিট ব্লক, বোল্ডার ও বাঁধের অর্ধেক স্থান বিলীন হয়ে গেছে। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে এর ২০০ মিটার দূরে কাঁচকোল ও সড়কটারী এলাকায় আকস্মিক ভাঙনে ব্লক পিচিং নদীগর্ভে চলে যায়। ৪৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাঁধটির প্রায় ১৬০ মিটার অংশের সিসি ব্লক, বোল্ডার ও জিও ব্যাগ তীব্র স্রোতে ভেসে গেছে। ইতিমধ্যেই হাঁটিথানা এলাকায় নদের ...
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, রাজধানী, সর্বশেষ

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

|| অনলাইন ডেস্ক ||রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ সময়জুড়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।পূর্বাভাসে জানানো হয়, দিনের শুরু থেকেই ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।আবহাওয়া দপ্তর আরও জানায়, রাজধানীজুড়ে গত ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলে ...
৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশের ১০ জেলায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্যকেন্দ্র থেকে দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা, ধরলা, সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এই সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে।এ ছাড়া একই সময়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ ও নাটোর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।আবহাওয়া ও বৃষ্টির পূর্বাভ...
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

|| নিজস্ব প্রতিবেদক ||উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়ুচাপের এই তারতম্যের প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।এদিকে, আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত অপর এক পূর্বাভাসে দেশের অভ্যন্...
চৌহালীতে নদীভাঙন রোধে এমপি আলীমের জিও ব্যাগ ডাম্পিং উদ্বোধন
আবহাওয়া ও পরিবেশ, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চৌহালীতে নদীভাঙন রোধে এমপি আলীমের জিও ব্যাগ ডাম্পিং উদ্বোধন

||আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর তীব্র ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলীম। আজ শনিবার (১৮ জুলাই) সকালে পরিদর্শনকালে তিনি ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।নদী তীরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার সময় সংসদ সদস্য স্থানীয় ভাঙনকবলিত মানুষের দুর্ভোগের কথা শোনেন এবং তাদের আশ্বস্ত করে বলেন, যমুনার এই ভয়াবহ ভাঙন থেকে চৌহালীবাসীকে রক্ষা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। আপদকালীন ব্যবস্থা হিসেবে দ্রুততম সময়ে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ শুরু করা হলো। বর্ষা মৌসুম শেষে নদী ভাঙনের স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য প্রয়োজনীয় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হবে বলেও তিনি জানান।জিও ব্যাগ ডাম্পিং কার্যক্র...