কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে বিপুল মাদক ও চোরাই পণ্য আটক
|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ করেছে Border Guard Bangladesh (বিজিবি)। কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) গত ১২ ঘণ্টায় পরিচালিত পৃথক অভিযানে মোট ১৩ লাখ ১৩ হাজার ৭৫০ টাকা মূল্যের অবৈধ পণ্য উদ্ধার করে।বিজিবি সূত্রে জানা গেছে, জেলার উত্তর ধলডাঙ্গা, ময়দান ও যাত্রাপুর সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে গবাদিপশু, এয়ার গানের গুলি, শাড়ি, প্যান্ট পিস এবং ভারতীয় মদ জব্দ করা হয়। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।সংশ্লিষ্টরা জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কঠোর অভিযান চালিয়ে যাচ্ছে।এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্...










