শনিবার, জুন ২০

অপরাধ, আইন ও আদালত

রাজশাহী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ২০৪ জন বন্দী; নিবন্ধন করেছিলেন ২৭৩ জন
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

রাজশাহী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ২০৪ জন বন্দী; নিবন্ধন করেছিলেন ২৭৩ জন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী কেন্দ্রীয় কারাগারে থাকা বন্দীদের মধ্যে ২০৪ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। কারাগারে হাজতি ও কয়েদি মিলিয়ে মোট বন্দীর সংখ্যা প্রায় ২ হাজার ৬০০ হলেও ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করেছিলেন মাত্র ২৭৩ জন। কারাগার কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যেও সবাই ভোট দেওয়ার সুযোগ পাননি।কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বর্তমানে থাকা বন্দীদের মধ্যে প্রায় অর্ধেক সাজাপ্রাপ্ত কয়েদি এবং বাকি অর্ধেক বিচারাধীন হাজতি। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা অনেক বন্দী ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি। ফলে ভোট দেওয়ার আগ্রহ থাকলেও তারা নিবন্ধনের আওতায় আসতে পারেননি।নিবন্ধনে অনীহা, জামিনে মুক্তির শঙ্কাকারা কর্মকর্তারা জানিয়েছেন, কারাগারে ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করলে পরবর্তীতে জামিনে মুক্তি পাওয়ার পর বাইরে গি...
যৌন হয়রানির অভিযোগে বেরোবির দুই শিক্ষক বহিষ্কার
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

যৌন হয়রানির অভিযোগে বেরোবির দুই শিক্ষক বহিষ্কার

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||‎যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর দুজন শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।‎শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১১৯তম সিন্ডিকেটে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।‎‎অভিযুক্ত দুই শিক্ষক হলেন—ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. শামীম হোসেন এবং দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম।‎‎এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম আবার কোনোদিন মেয়েদের সুপারভাইজার হতে পারবেন না বলেও সিদ্ধান্ত নেয়া হয়।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: হারুন অর রশীদ বলেন, কমিটি তাদের ব্যাপারে শাস্তির সুপারিশ করেছে। শাস্তি নির্ধারণ করবে প্রশাসনিক ট্রাইব্যুনাল। তাদেরকে ট্রাইবুনালে ন্যস্ত করার সিদ্ধান্ত হয়েছে, প্রশাসনিক ...
সরকার নির্ধারিত মূল্য হতে বেশি দামে সার বিক্রির অভিযোগ ডিলার জিতেন্দ্রনাথ ও শাওন ট্রেডার্সের বিরুদ্ধে
অপরাধ, আইন ও আদালত, কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সরকার নির্ধারিত মূল্য হতে বেশি দামে সার বিক্রির অভিযোগ ডিলার জিতেন্দ্রনাথ ও শাওন ট্রেডার্সের বিরুদ্ধে

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা সংবাদদাতা ||নওগাঁর বদলগাছীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে এক ডিলারকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার জিতেন্দ্রনাথ ট্রেডার্স ও শাওন ট্রেডার্সে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত দামে সার বিক্রির সময় স্থানীয়রা একটি সারভর্তি চার্জার ভ্যান হাতেনাতে আটক করেন। পরে ভ্যানচালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, জিতু-সামসুলের দোকান থেকে প্রতি বস্তা ইউরিয়া ১ হাজার ৩৩০ টাকা, এমওপি ১ হাজার ১০০ টাকা, ডিএপি ১ হাজার ২৫০ টাকা, জিপসাম ৭৮০ টাকা ও মহাজীব ১ হাজার টাকা দরে সার কেনা হয়েছে। এ সময় এসব দামের ভাউচার জব্দ করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, পরে ডিলার সামসুল হক কৌশলে খুচরা সার ক্রেতা মোরশেদ আলীকে ডেকে আরেকটি ভাউচার দেখান, যেখানে সরকার নির্ধারিত মূল্য লে...
ট্রলারযোগে অপহরণ: চার দিনেও সন্ধান মেলেনি শুভ’র
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ট্রলারযোগে অপহরণ: চার দিনেও সন্ধান মেলেনি শুভ’র

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার খালিশপুর থানাধীন ৬ নম্বর ঘাট এলাকা থেকে ট্রলারযোগে অপহরণের শিকার হওয়া শুভ সাহার কোনো সন্ধান চার দিন পার হলেও মেলেনি। এ ঘটনায় এখনো তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে ৬ নম্বর ঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে চা খাওয়ার সময় শুভ সাহাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি ট্রলারে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পরদিন ৪ ফেব্রুয়ারি খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও মামলা হিসেবে তা গ্রহণ করা হয়নি।এরই মধ্যে ৫ ফেব্রুয়ারি শুভ সাহার পরিবারের সদস্যদের কাছে ফোন করে অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা জানায়, দাবি করা টাকা না দিলে শুভকে হত্যা করে রূপসা নদীতে লাশ ফেলে দেওয়া হবে।অপহরণের চার দিন পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি না হওয়ায় চরম উৎকণ্ঠায় দিন...
আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে পানছড়িতে ৩ বিজিবির প্রেস ব্রিফিং
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে পানছড়িতে ৩ বিজিবির প্রেস ব্রিফিং

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে নিরাপত্তা প্রস্তুতি ও দায়িত্ব পালনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনকে ঘিরে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।বিজিবি জানায়, খাগড়াছড়ি জেলার মোট ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলায় তারা সরাসরি নির্বাচন নিরাপত্তার দায়িত্ব পালন করছে। পাশাপাশি সীমান্তবর্তী ৬টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্বে রয়েছে। এর মাধ্যমে মোট ৩৭ হাজারেরও বেশি ভোটারের ভোটাধিকার সুরক্ষায় কাজ করবে বাহিনীটি।প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, জেলার ২১ দশমিক ৮ কিলোমিটার সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার রোধে নিয়মিত...
খুলনায় গুলিতে যুবক নিহত; এলাকায় আতঙ্ক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় গুলিতে যুবক নিহত; এলাকায় আতঙ্ক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীতে সন্ত্রাসীদের গুলিতে রাকিব হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে পশ্চিম টুটপাড়া এলাকার কুবা মসজিদের পাশে এ ঘটনা ঘটে।নিহত রাকিব লবণচরা থানার আশিবিঘা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় রাকিব পাশের একটি সেলুনে অবস্থান করছিলেন। হঠাৎ দুই যুবক সেখানে প্রবেশ করে তাকে টেনে বাইরে নিয়ে যায়। এরপর খুব কাছ থেকে তার মাথায় পরপর দুটি গুলি করে পালিয়ে যায় হামলাকারীরা।স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় রাকিবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সদর ও লবণচরা থানার একাধিক টিম ঘটনাস্থ...
ক্ষমতা বদলায়, খোলসও বদলায়: তদবিরসিন্ডিকেটে নতুন খোলসে পুরনো মুখ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

ক্ষমতা বদলায়, খোলসও বদলায়: তদবিরসিন্ডিকেটে নতুন খোলসে পুরনো মুখ

|| গাজীপুর প্রতিনিধি ||রাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল স্থাপনাগুলোর একটি- হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর। অথচ সেই বিমানবন্দরই দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী গোষ্ঠীর অদৃশ্য নিয়ন্ত্রণে চলে গেছে বলে অভিযোগ উঠেছে। ক্ষমতার পালাবদল ঘটলেও বদলায়নি সেই নিয়ন্ত্রণব্যবস্থার চরিত্র- বরং বদলেছে কেবল রাজনৈতিক খোলস।বিমানবন্দরের ট্রাফিক সেকশনের সহকারী ব্যবস্থাপক সরোয়ার্দীর বিরুদ্ধে অভিযোগ, বর্তমানে তিনি নিজেকে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ব্যক্তিগত একান্ত সচিব ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির ‘ভাইরা ভাই’ পরিচয় উপস্থাপন করে বিমানবন্দরে একচেটিয়া আধিপত্য কায়েম করছেন। এই পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি টরেন্টো ফ্লাইটের সুপারভাইজারের গুরুত্বপূর্ণ দায়িত্বেও বহাল রয়েছেন বলে জানা গেছে।সূত্রমতে, ওই ফ্লাইটকে ঘিরে অবৈধ ভিসার মাধ্যমে মানব পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে- যা নতুন করে ...
বদলগাছীতে পেয়ারা গাছ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে পেয়ারা গাছ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছীতে নুপুর (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মিঠাপুর ইউনিয়নের খামার পুকুরপাড় এলাকায় বাবার বাড়ির আঙিনায় একটি পেয়ারা গাছ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুপুর ওই গ্রামের বাবু হোসেনের মেয়ে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৬-৭ মাস আগে একই ইউনিয়নের মিঠাপুর বওলাপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে বর্ষার সাথে নুপুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায়। ফলে বিয়ের পর থেকেই নুপুর তাঁর বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।অভিযোগ উঠেছে, গত সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নুপুরের শ্বশুর দুলাল হোসেন (৬০) ও শাশুড়ি দিনা বেগম (৫০) নুপুরের বাবার বাড়িতে এসে তার সাথে বাগবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তারা নুপুরকে মারধর করে চলে যান। ওইদিন রাতে মায়ের...
রাজশাহীতে র‍্যাবের বিশেষ অভিযান: তাজা গুলিসহ অবৈধ অস্ত্র উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে র‍্যাবের বিশেষ অভিযান: তাজা গুলিসহ অবৈধ অস্ত্র উদ্ধার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র ও পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান এবং ২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি। এসব অস্ত্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে।র‍্যাব-৫ সূত্র জানায়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সন্ত্রাসবাদ, অবৈধ অস্ত্র, মাদক কারবার, ছিনতাই ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী অঞ্চলেও র‍্যাব-৫ নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করেছে।গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি...
মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিদেশী রিভলবারসহ দেশীয় অস্ত্র ও ককটেল বোমা উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিদেশী রিভলবারসহ দেশীয় অস্ত্র ও ককটেল বোমা উদ্ধার

|| সেলিম মোললা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে একটি রিভলবার, পাঁচটি ককটেল বোমা, বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র এবং একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা উদ্ধার করা হয়েছে।সোমবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ব্রিজ সংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে জানানো হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার মহর আলী এবং অতিরি...