শনিবার, মে ২৩

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে প্রতারণা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয়ে দীর্ঘদিন ধরে চাকুরি পাইয়ে দেওয়া ও বদলি বাণিজ্যের নামে প্রতারণার অভিযোগে মানিকগঞ্জের দৌলতপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর একটি থানায় দায়ের করা মামলার ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, অভিযুক্ত ব্যক্তি নিজেকে উচ্চপর্যায়ের প্রভাবশালী পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের দাবি, এমন প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি, যাতে আর কেউ ভুয়া পরিচয়ে মানুষের স্বপ্ন নিয়ে প্রতারণা করতে না পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *