Friday, August 7

অপরাধ, আইন ও আদালত

খুলনায় শীর্ষ সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় শীর্ষ সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ফয়সাল (৩৩)-কে গ্রেফতার করেছে।শুক্রবার (১০ এপ্রিল) সকালে নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, আটক ফয়সাল খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং শীর্ষ সন্ত্রাসী নুর আজিম গ্রুপের সক্রিয় সদস্য। নুর আজিম বর্তমানে কারাগারে থাকায় গ্রুপটির নিয়ন্ত্রণ ফয়সালের হাতেই ছিল। সে টুটপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম জানান, ফয়সালের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ওই বাসা থেকে আটক করা হয়েছে।এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।...
খুলনায় নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার রূপসা উপজেলায় নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে নাদিম ইসলাম (৩০)-এর বিরুদ্ধে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত মিম্মি বেগম (৫০) একই এলাকার বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী।নিহতের মেয়ে জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না, শ্বশুরবাড়িতে ছিলেন। খবর পেয়ে এসে মায়ের মরদেহ দেখতে পান। তিনি বলেন, “আমার মা বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছে। কিন্তু কেউ এগিয়ে আসেনি। আমি খুনির সর্বোচ্চ শাস্তি চাই।”স্থানীয়রা জানান, নাদিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে তার বিরোধ হতো। ঘটনার দিনও টাকার জন্য মায়ের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে পাশের একটি গাছের ডাল দিয়ে মায়ে...
জনসেবায় আধুনিক ও দক্ষ পুলিশ গড়ে তোলার আহ্বান আইজিপির
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

জনসেবায় আধুনিক ও দক্ষ পুলিশ গড়ে তোলার আহ্বান আইজিপির

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||দেশে অপরাধের ধরণ দিন দিন পরিবর্তিত হচ্ছে, আর এর বড় একটি অংশ এখন প্রযুক্তিনির্ভর। সাইবার অপরাধসহ আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের সময়োপযোগী দক্ষতা অর্জন এবং সর্বদা হালনাগাদ থাকার ওপর গুরুত্বারোপ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।বুধবার (৮ এপ্রিল) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৫ ব্যাচের ২০৯ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আইজিপি বলেন, দীর্ঘমেয়াদি ও কঠোর প্রশিক্ষণের মাধ্যমে নবীন কর্মকর্তারা শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা অর্জন করেছেন, যা তাদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে। তিনি জোর দিয়ে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই একজন...
বদলগাছীতে মাদক বাল্যবিবাহসহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় নওগাঁ জেলা পুলিশ সুপার
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে মাদক বাল্যবিবাহসহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় নওগাঁ জেলা পুলিশ সুপার

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী উপজেলার কোলা আদর্শ ডিগ্রী কলেজের হলরুমে মাদক, বাল্যবিবাহসহ সাইবার ক্রাইম বিষয়ে স্বচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা পুলিশ সুপার ও শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।পুলিশ সুপার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আমরা ১৮ বছরের আগে বাল্যবিবাহ বহির্ভূত কর্মকান্ডে জরিত হবো না, মাদকাসক্ত হবো না, সাইবার ক্রাইমে জড়িয়ে নিজেকে ও পরিবারকে অশান্তিতে ফেলবো না।কোলা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (অর্থনিত) মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সার্কেল এসপি মাকসুদুর রহমান, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ জনাব লুৎফর রহমান।মাদক, বাল্যবিবাহ, সাইবার ক্রা...
খুলনায় সিএনজি ভাড়ার নৈরাজ্য: সাধারণ মানুষের নাভিশ্বাস, হস্তক্ষেপ কামনা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় সিএনজি ভাড়ার নৈরাজ্য: সাধারণ মানুষের নাভিশ্বাস, হস্তক্ষেপ কামনা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীতে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে চরম অরাজকতা সৃষ্টি হয়েছে। গ্যাসের দাম সামান্য বৃদ্ধিকে অজুহাত করে কোনো ধরনের নিয়ম-নীতি বা সরকারি নির্দেশনা ছাড়াই যাত্রীপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়ে আদায় করা হচ্ছে। এতে করে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।সচেতন নাগরিকদের অভিযোগ, ভাড়া বৃদ্ধির এ সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক এবং একতরফা। হিসাব অনুযায়ী, ১ লিটার গ্যাসের দাম বেড়েছে প্রায় ১৮ টাকা, অথচ একই গ্যাসে একটি সিএনজি প্রায় ৩০ কিলোমিটার চলতে সক্ষম। অর্থাৎ, ডাকবাংলা থেকে দৌলতপুর রুটে এক লিটার গ্যাসে অন্তত তিনবার যাতায়াত সম্ভব।আগে যেখানে ২০ টাকা ভাড়ায় ৫ জন যাত্রী নিয়ে ৩ ট্রিপে আয় হতো ৩০০ টাকা, বর্তমানে ২৫ টাকা ভাড়ায় সেই আয় দাঁড়িয়েছে ৩৭৫ টাকা। অর্থাৎ, বাড়তি ১৮ টাকা খরচ করে চালকরা অতিরিক্ত ৫৭ টাকা লাভ করছেন। অনেক ক্ষেত্রে আবার ১০ ট...
নিষিদ্ধই থাকছে আ. লীগের কার্যক্রম, সংসদে বিল পাস
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

নিষিদ্ধই থাকছে আ. লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

|| নিজস্ব প্রতিবেদক ||আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। এর ফলে দলটির ওপর আগে থেকে থাকা নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি এখন পূর্ণাঙ্গ আইনগত ভিত্তি লাভ করল। বুধবার (৮ এপ্রিল) দুপুরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিলটি কণ্ঠভোটে সর্বসম্মতভাবে পাস হয়।এর আগে অধ্যাদেশের মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনীয় সংশোধনী এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সকল কর্মকাণ্ড নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। আজ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করলে তা কোনো পরিবর্তন ছাড়াই পাস হয়।স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানান, সাম্প্রতিক পরিস্থিতি ও জনমতের প্রতি...
বদলগাছীতে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব: সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব: সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা

|| নিজস্ব প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী উপজেলায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফসলি জমির মাটি কেটে পুকুর খনন ও ইটভাটায় বিক্রির এক নজিরবিহীন উৎসব শুরু হয়েছে। রাতের আঁধারে ড্রাম ট্রাকের দাপটে যেমন নষ্ট হচ্ছে পাকা রাস্তা, তেমনি অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।গত ৫ এপ্রিল দিবাগত রাতে উপজেলার বদলগাছী সদর ইউনিয়নের কামারবাড়ী এলাকায় এই অবৈধ মাটি কাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় মাটি ব্যবসায়ী ও তাদের সহযোগীদের হাতে হামলার শিকার হয়েছেন আলোকিত দৈনিক-এর নিজস্ব প্রতিনিধি মো. লিটন হোসেনসহ বেশ কয়েকজন সাংবাদিক।সরেজমিনে এবং স্থানীয়দের অভিযোগে জানা গেছে, বদলগাছী সদর ইউনিয়নের পিঁড়িরা ও সোয়াসা এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি দীর্ঘ দিন ধরে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় উচ্চমূল্যে বিক্রি করে আসছেন। ড্রাম ট্রাক ব্যবহার করে মাটি পরিবহনের ফলে এলাকার পাকা সড়কগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ...
তাড়াইলে দালালদের হাতে জিম্মি ডাক্তার, প্যাথলজি, হাসপাতাল
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

তাড়াইলে দালালদের হাতে জিম্মি ডাক্তার, প্যাথলজি, হাসপাতাল

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন দালালময় হয়ে উঠেছে। কোনো কোনো ডাক্তার আছেন সে নিজেই দালাল। দালাল মানে নিজেই দালালের হাতে তুলে দেন প্রেসক্রিপশন। এভাবেই সংঘবদ্ধ হয়ে দরিদ্র রোগীদের কাছ থেকে ৪০% কমিশন খাচ্ছেন তারা। আবার ওইসব দালালরা প্যাথলজির মালিকদের কাছ থেকে পায় কমিশন। হাসপাতালের ভিতরে বাহিরে এখন দালালদের দৌড়াত্ব এতোটাই বেড়েছে যে, দালালময় হয়ে গেছে তাড়াইল উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স।সরকারি হাসপাতালের সামনে বিভিন্ন প্রাইভেট প্যাথলজি ও আশপাশে প্রাইভেট ক্লিনিক আছে, সেখান থেকে সুবিধা নিচ্ছে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও সহকারী চিকিৎসক এবং তাদের মনোনিত দালালরা হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ। বিভিন্ন পরীক্ষার জন্য প্রাইভেট ক্লিনিকে বা প্যাথলজিতে রুগীকে দালালের মাধ্যমে পাঠানো হয়। সেখান থেকে ১ হাজার ট...
মানিকগঞ্জে রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর থানাধীন বেতিলা-মিতরা ইউনিয়নের বারথা এলাকার রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বার্তা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিকে হত্যা করে মরদেহটি রাস্তার পাশের ঝোপের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্...
তাড়াইলে ভাংগারি ও পুরাতন বেটারি ব্যবসায়ীদের উপর নির্ভরশীল চোর চক্র
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলে ভাংগারি ও পুরাতন বেটারি ব্যবসায়ীদের উপর নির্ভরশীল চোর চক্র

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||তাড়াইলে চোরের উপদ্রব দিনদিন বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন গ্রামে ও হাট-বাজারে অহরহ চুরির ঘটনা সংঘটিত হলেও ধরা পড়ছে না আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। কখনও ধরা পড়লের কেউ কেউ পিটুনি দিয়ে ছেড়ে দিচ্ছে, আবার কখনও কখনও বড় ধরনের চুরির ঘটনা ঘটলেও ধরা পড়ছে না চোরেরা। মাঝে মাঝে চোর ধরা পড়লে তাদেরকে জামিনে মুক্ত করছে চোরদের অভয়াশ্রম হিসেবে চিহ্নিত ভাংগারি ও পুরাতন বেটারির দোকানদাররা। তারাই করছে চোরদের লালনপালন।জানাগেছে, তাড়াইল উপজেলায় প্রায় দিনই ঘটছে চুরির ঘটনা। চোরেরা গভীর রাতের অন্ধকারে সংঘবদ্ধ হয়ে মানুষের বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, লোহা, তামা, সিলভার, পিতলের জিনিসপত্র, টিউবওয়েল এর মাথা, জাল মটর, গরু, ছাগল, হাঁস, মোরগ, কবুতর, গাড়ির ব্যাটারি নিয়ে যায়। ধাতব পদার্থের জিনিসগুলো তারা ভাংগারি ও স্বর্ণের দোকানে গোপনে অল্পমূল্যে বিক্রি করে দেয়।তাড়াইলের ভা...