গাজীপুরে এআই বেস আইটি পার্ক ও অ্যাগ্রো প্রকল্পে বাধার অভিযোগ
বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে উদ্বেগ, তদন্ত দাবি প্রকল্প সংশ্লিষ্টদের|| মির্জা নাদিম | গাজীপুর প্রতিনিধি ||গাজীপুর মহানগরীর গাছা থানার পলাশোনা এলাকায় যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ বিনিয়োগে প্রস্তাবিত একটি এআই বেস আইটি পার্ক এবং আধুনিক অ্যাগ্রো প্রজেক্ট বাস্তবায়নে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, একটি সম্ভাবনাময় প্রযুক্তি ও কৃষিভিত্তিক উদ্যোগে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে দেশের বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক সম্ভাবনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ব্যবসার সঙ্গে যুক্ত থাকা ড. হাসান তাহের ইমাম বাংলাদেশে বিনিয়োগের উদ্দেশ্যে গাজীপুর মহানগরীর গাছা থানার পলাশোনা এলাকায় নিজস্ব ক্রয়কৃত জমিতে এ প্রকল্প গ্রহণ করেন। ইতোমধ্যে প্রকল্পের প্রাথমিক নকশা, পরিকল্পনা ও ডিজাইনের কাজ সম্পন্ন করা হয়েছে বলে সংশ্...










