Wednesday, September 23

অপরাধ, আইন ও আদালত

মির্জাগঞ্জে মাদকাশক্ত ছেলের হাতে বাবার মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে মাদকাশক্ত ছেলের হাতে বাবার মৃত্যু

|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধ ||পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদকাশক্ত ছেলে তার ঘুমন্ত বাবাকে শিল-পাটা দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। শুক্রবার (৩ জুলাই) ভোর ৪টার দিকে অত্র উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম উত্তম দেবনাথ (৬০)। তিনি পেশায় একজন দিনমজুর। এই নৃশংস ঘটনার পর অভিযুক্ত মাদকাসক্ত ছেলে তাপস দেবনাথকে (২৫) তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, উত্তম দেবনাথের ছেলে তাপস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং অতিরিক্ত মাদক সেবনের ফলে তিনি মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত হয়ে পড়েন। ঘটনার দিন রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে উত্তম দেবনাথ ও তার ছেলে তাপস ঘরের ভেতর এবং স্ত্রী কানন দেবনাথ ঘরের পেছনের বারান্দায় ঘুমাতে যান।ভোর  ৪টার দিকে বিকারগ্রস্ত ছেলে তাপস হঠাৎ ঘুম থেকে উঠে...
রাজারহাটে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজারহাটে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

|| রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের রাজারহাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আজ শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শিমুলতলা এলাকায় একটি গ্যাসবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম এরশাদ আলী (৪০)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিমুলতলা এলাকায় গ্যাসবাহী ট্রাক ও সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজির এক আরোহী নিহত হন এবং একই পরিবারের আরও চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।এদিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন ক...
বাঁশখালীতে আওয়ামী লীগপন্থী সাংবাদিক শফকতের বিরুদ্ধে জাল দলিল তৈরির মামলা!
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বাঁশখালীতে আওয়ামী লীগপন্থী সাংবাদিক শফকতের বিরুদ্ধে জাল দলিল তৈরির মামলা!

|| চট্টগ্রাম প্রতিনিধি ||চট্টগ্রামের বাঁশখালীতে পৈতৃক সম্পত্তি দখল, জাল খতিয়ান ও কাগজপত্র তৈরি, ভয়ভীতি প্রদর্শন এবং প্রতারণার অভিযোগে স্থানীয় এক সাংবাদিকসহ আটজনের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ আইনে মামলা দায়ের হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে আদালত মামলাটি আমলে গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চট্টগ্রাম জেলা ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ফলে দীর্ঘদিন ধরে চলমান জমি-সংক্রান্ত বিরোধ নতুন করে আলোচনায় এসেছে।বুধবার (১ জুলাই) দুপুরে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া গ্রামের বাসিন্দা ছলিমা বেগমের পক্ষে আমমোক্তার সাঈদ নুর সিদ্দিক মামলাটি দায়ের করেন। শুনানি শেষে বিচারক আবদুল হামিদ অভিযোগের প্রাথমিক ভিত্তি বিবেচনায় নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।মামলায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৪(১)(ক)(২), ৭(২)(৩) এবং দণ্ডবিধির ৫০৬...
নওগাঁয় এক শিক্ষার্থী অপহরণ, ৩ সপ্তাহে মেলেনি সন্ধান, থানায় মামলা দায়ের
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় এক শিক্ষার্থী অপহরণ, ৩ সপ্তাহে মেলেনি সন্ধান, থানায় মামলা দায়ের

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে কোচিং শেষে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১৩) সিএনজিচালিত অটোরিকশাযোগে অপহরণের অভিযোগ উঠেছে।এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা মোছাঃ নেসপাতি বেগম বাদী হয়ে বদলগাছী থানায় চারজনকে আসামি করে একটি লিখিত এজাহার দায়ের করেছেন।পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেছে (মামলা নং- ১২, তারিখ: ১১/০৬/২০২৬ খ্রিঃ)।মামলার আসামিরা হলেন— উপজেলার কয়াভবানীপুর গ্রামের মোঃ রায়হান হোসেন (২৫), তার পিতা মোঃ বেলাল হোসেন (৫২), মাতা মোছাঃ শিরিন আক্তার (৪৫) এবং ভাই মোঃ সুমন হোসেন (২৮)।এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, অপহৃতা ছাত্রীটি কোলা বিজলি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে। গত ৭ জুন তারিখ সকাল ৭ টার দিকে সে বাড়ি থেকে কোলা বাজারে কোচিং ...
বদলগাছীতে রাস্তার পাশে মাছ ধোয়াকে কেন্দ্র করে গৃহবধূ ও স্বামীকে মারধর, থানায় অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে রাস্তার পাশে মাছ ধোয়াকে কেন্দ্র করে গৃহবধূ ও স্বামীকে মারধর, থানায় অভিযোগ

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছীতে বাড়ির সামনে রাস্তার পাশে মাছ ধোয়াকে কেন্দ্র করে এক গৃহবধূ ও তার স্বামীকে নির্মমভাবে মারধর ও কোদাল দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। উপজেলার আধাইপুর ইউনিয়নের মুক্তিনগর (হাঁপানিয়া) গ্রামে এ ঘটনা ঘটে।আহত গৃহবধূ প্রিয়া আক্তার বানু (৪০) ও তার স্বামী মোঃ মিঠু হোসেন (৩৫) বর্তমানে বদলগাছী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মিঠু হোসেন দীর্ঘদিন ধরে তার শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন। ঘটনার দিন বিকেলে তার স্ত্রী প্রিয়া আক্তার বানু মেইন রাস্তার পাশে মাছ ধুচ্ছিলেন। এ সময় একই গ্রামের বাসিন্দা বিবাদী মিন্টু হোসেন (৪০) ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রিয়া আক্তারকে লক্ষ্য করে কুপ্রস্তাব দেয় এবং গালিগালাজ করতে থাকে। প্রিয়া আক্তার এর প্রতিবা...
চিলমারীতে ভুয়া সিল-স্বাক্ষর জালিয়াতির দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে ভুয়া সিল-স্বাক্ষর জালিয়াতির দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তার ভুয়া সিল ও স্বাক্ষর জালিয়াতির দায়ে মো. আবু সাঈদ (২৮) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১ জুলাই) দুপুর ১টার দিকে চিলমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনের একটি কম্পিউটার ও ফটোকপির দোকানে অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চিলমারী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান। দণ্ডপ্রাপ্ত আবু সাঈদ উপজেলার রমনা ইউনিয়নের খন্দকার পাড়া এলাকার মৃত হযরত আলীর ছেলে।আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চিলমারী এসি ল্যান্ড অফিসের সামনে কম্পিউটার ও ফটোকপির দোকানের আড়ালে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তার নাম সম্বলিত ভুয়া সিল ও স্বাক্ষর জাল করে অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছিলে...
তাড়াইলের জাওয়ার বাজারে মাদক ও জুয়া বন্ধে আলোচনা সভা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলের জাওয়ার বাজারে মাদক ও জুয়া বন্ধে আলোচনা সভা

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||তাড়াইলে মাদক প্রতিরোধে উপজেলাব্যাপী সমাবেশের অংশ হিসেবে মঙ্গলবার (৩০ জুন) বিকাল ৫ টায় উপজেলার জাওয়ার বাজার খেলার মাঠে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জাকারিয়ার খান পল্টু'র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মাসুদ করিম, বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ার আলম, বিএনপি নেতা শরিফ আহমেদ আলেক, জাওয়ার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আখলাকুল ইসলাম অংকুর, সামির হোসেন সাকি, পলাশ খান, বর্তমান জাওয়ার ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রতন, বায়েজিদ ভূঁইয়া, ওমর ফারুক কাঞ্চন প্রমূখ।জাওয়ার ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে বক্তব্য রাখেন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিক ও এলাকার তরুণ এবং যুবসমাজ।...
বদলগাছীতে সামাজিক বনায়নের বেশ কয়েকটি গাছের টুকরো জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে সামাজিক বনায়নের বেশ কয়েকটি গাছের টুকরো জব্দ

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছী উপজেলায় সামাজিক বনায়ন কর্মসূচির রাস্তার পাশে লাগানো গাছ কেটে ফেলা নিয়ে রাজধানী টিভি একটি নিউজ প্রকাশ হয়। এই নিউজ প্রকাশের পর টনক নড়ে বন বিভাগের। অবশেষে বেশ কয়েকটি গাছের ২৭ টি গাছের গুল (টুকরো) উদ্ধার করেছেন বদলগাছী উপজেলা বন বিভাগ।উপজেলার মথুরাপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের মোঃ আতাউর রহমানের বাড়ি থেকে এই গাছগুলো উদ্ধার করা হয়।উপজেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, নিদিষ্ট সংবাদের ভিত্তিতে বদলগাছী উপজেলা বন কর্মকর্তা মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে একটি টিম মামুদপুর গ্রামের আতাউর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তাঁর বাড়ি থেকে সামাজিক বনায়নের রাস্তার পাশে কেটে রাখা ২৭ পিস গাছের গুল উদ্ধার করা হয়।উদ্ধারকৃত গাছগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে বদলগাছী উপজে...
সাটুরিয়া ৬ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, হাসপাতালে ভর্তি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সাটুরিয়া ৬ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, হাসপাতালে ভর্তি

|| সেলিম মোল্ল | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পাটক্ষেতে নিয়ে ৬ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তর কাউন্নারা গ্রামের শরিফুল ইসলামের ছেলে তাওহীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিশুর পরিবার। আহত শিশুটিকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার বিকেল প্রায় ৩টার দিকে অভিযুক্ত তাওহীদ শিশুটিকে প্রলোভন দেখিয়ে একটি পাটক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে অভিযুক্ত তাকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।শিশুটির বাবা জানান, তাওহিদ আমাদের প্রতিবেশী। সে নিজে বাঁচার জন্য আমার ছেলের বড় কোন ক্ষতি করে নাই, এজন্য প্রাণে বেঁচে গেছে। অনেক জায়গায় দেখি চিৎকার চেঁচামেচি করলে তাকে ধর্ষকরা শেষ করে দেয়।পরবর্তীতে শিশুটি বাড়ি ফ...
নাগেশ্বরীতে বিয়ের দাবিতে তরুণীর অনশণ, প্রেমিকসহ পরিবার পলাতক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বিয়ের দাবিতে তরুণীর অনশণ, প্রেমিকসহ পরিবার পলাতক

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা পৌরসভার ৬নং ওয়ার্ড  মেছনির পাড় এলাকায় বিয়ের দাবিতে ভোলানাথ নামের এক হিন্দু যুবকের বাড়িতে অনশণ শুরু করেছেন যশোহরের নড়াইল থেকে আসা এক মুসলিম তরুণী। তরুণীকে আসতে দেখেই বাড়ি থেকে সটকে পড়ে সকলে। ‎সোমবার (২৯ জুন) থেকে ওই যুবকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন তরুণী।‎‎​স্থানীয় সূত্রে জানা গেছে, যশোহরের নড়াইলের ওই তরুণীর সাথে নাগেশ্বরীর মেছনির পাড় এলাকার ধেরেন্দ্র নাথ (ধেরেন) এর পুত্র ভোলানাথের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তরুণীর দাবি গত ২১ মে, প্রায় দুই বছর আগে তারা সনাতন (হিন্দু) ধর্মীয় রীতি মেনে বিয়ে করেন। বিয়ের পর তারা স্বামী-স্ত্রী পরিচয়ে গাজীপুরের একটি ভাড়া বাসায় দীর্ঘদিন একসাথে সংসার করে আসছিল।‎‎​অনশনরত তরুণী প্রতিবেদককে জানান, ভোলা আমার সাথে প্রতারণা করেছে। আমরা দুই বছর ধরে গাজীপুরে একসাথে...