ব্ল্যাংক চেকের ফাঁদে গ্রাহক, সৃষ্টি মাল্টিপারপাসের মালিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
|| চট্টগ্রাম প্রতিনিধি ||ক্ষুদ্রঋণের নামে উচ্চ সুদের কারবার, ঋণগ্রহীতাদের কাছ থেকে ব্ল্যাংক চেক গ্রহণ এবং পরবর্তীতে সেই চেক ব্যবহার করে প্রকৃত পাওনার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ দাবি করে মামলা করার অভিযোগ উঠেছে সৃষ্টি মাল্টিপারপাস নামক একটি প্রতিষ্ঠানের মালিক লিটন দাশের বিরুদ্ধে।ভুক্তভোগীদের অভিযোগ, জরুরি প্রয়োজনে তারা প্রতিষ্ঠানটির কাছ থেকে স্বল্প পরিমাণ অর্থ ঋণ নেন। ঋণ হস্তান্তরের সময় নিরাপত্তার অজুহাতে তাদের কাছ থেকে স্বাক্ষর করা ব্ল্যাংক চেক রেখে দেওয়া হয়। পরবর্তীতে সুদে-আসলে ঋণ সম্পূর্ণ পরিশোধ করার পরও কিছু ক্ষেত্রে সেই চেক ফেরত না দিয়ে, উল্টো প্রকৃত পাওনার চেয়ে বহুগুণ বেশি টাকার দাবি তুলে আদালতে মামলা ঠুকে দেওয়া হচ্ছে।অভিযোগকারীদের দাবি, বর্তমানে লিটন দাশ নিজেই বাদী হয়ে আদালতে ৭০ থেকে ৮০টিরও বেশি চেক ডিজঅনার সংক্রান্ত মামলা পরিচালনা করছেন। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, পূর্বেও ...










