Sunday, September 20

খেলাধুলা

আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
খেলাধুলা, সর্বশেষ

আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

|| স্পোর্টস ডেস্ক ||টানা দুই দাপুটে জয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব (রাউন্ড অব ৩২) নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে আগেই শেষ বত্রিশের টিকিট কাটা আলবিসেলেস্তেরা আজ সকালে জর্ডান ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচের পর গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেও আত্মপ্রকাশ করেছে। গ্রুপ সেরা হওয়ায় নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে যাচ্ছে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল।এদিকে আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা, যা বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে। অধিনায়ক লিওনেল মেসি ও মিডফিল্ডার রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সাবেক হোম ভেন্যু হওয়ায় এই মাঠটি আর্জেন্টিনার জন্য বেশ চেনা ও ঘরের মাঠের মতোই সুবিধাজনক হবে।তবে নকআ...
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং বিপর্যয়: ১৩১ রানেই থামল বাংলাদেশ
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং বিপর্যয়: ১৩১ রানেই থামল বাংলাদেশ

|| স্পোর্টস ডেস্ক ||অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ (১৭ জুন) বুধবার টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভারের আগেই ১৩১ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। শুরুতে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার পর শেষদিকে শেখ মেহেদীর ২২ বলে ২৯ রানের লড়াকু ইনিংসে ভর করে এই মামুলি পুঁজি পায় টাইগাররা।ম্যাচের শুরুতেই ব্যাটিং ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ২৬ রানের মাথায় স্পেন্সার জনসনের বলে অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে জেভিয়ার বার্টলেটের হাতে ক্যাচ দেন ওপেনার তানজিদ হাসান। বিদায়ের আগে তিনি করেন ৯ বলে ১০ রান।শুরুর জুটি ভাঙার পর ওয়ানডাউনে নামা সাইফ হাসান কিছুটা আক্রমণাত্মক খেলার চেষ্টা করেন। তবে পাওয়ার প্লের মধ্যেই ম্যাট রেনশের বলে মিড অফে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ১৪ বলে ২০ রান করা এই...
আর্জেন্টিনার শুভসূচনা, বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
খেলাধুলা, সর্বশেষ

আর্জেন্টিনার শুভসূচনা, বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক

||স্পোর্টস ডেস্ক ||আটকানো গেল না লিওনেল মেসিকে। বিশ্বকাপের মঞ্চে অবশেষে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করলেন আর্জেন্টিনার অধিনায়ক। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ৭৬তম মিনিটে দুর্দান্ত এক গোল করে তিন গোলের মাইলফলকে পৌঁছে যান এই ফুটবল জাদুকর। আর তাতেই প্রতিপক্ষের বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে উচ্ছ্বাসে ভাসে সমগ্র বিশ্বের আর্জেন্টিনা শিবির। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা আর্জেন্টিনা একের পর এক সুযোগ তৈরি করছিল। এর আগে ম্যাচের ১৬ মিনিটে প্রথম গোল ও ৬০ মিনিটে দ্বিতীয় গোলটি দেন মেসি। প্রথম দুটি গোলেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অধিনায়কের, যার মধ্যে ছিল দূরপাল্লার শট ও বক্সের ভেতর থেকে সুযোগসন্ধানী ফিনিশ। এরপর ম্যাচের ৭৬তম মিনিটে আসে সেই ঐতিহাসিক হ্যাটট্রিকের মুহূর্ত। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে পাওয়া সুযোগে দারুণ এক ফিনি...
সলঙ্গা থানা মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, শতদল স্পোর্টিং ক্লাব বিজয়ী
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গা থানা মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, শতদল স্পোর্টিং ক্লাব বিজয়ী

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহ্যবাহী থানা মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৫ জুন) বিকেলে সলঙ্গা থানা মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ২-১ গোলে শেষ হয়।খেলাকে কেন্দ্র করে দুপুর থেকেই থানা মাঠে দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়। বিকেল ৫টায় শুরু হওয়া ম্যাচটি উপভোগ করতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শত ফুটবলপ্রেমী বৃষ্টি উপেক্ষা করে মাঠে জড়ো হন।ম্যাচে দেশের সুনামধন্য ফুটবলার, জাতীয় অনূর্ধ্ব -১৭ দলের খেলোয়াড়সহ অভিজ্ঞ ফুটবলাররা অংশ নেন। ৯০ মিনিটজুড়ে উভয় দলই দারুণ নৈপুণ্য প্রদর্শন করে শতদল স্পোর্টিং ক্লাব সলঙ্গা ২ গোলে বিজয় অর্জন করে এবং জয়পুরহাট মঙ্গলবাড়ী ফুটবল একাডেমি ১ গোলে পরাজয় বরণ করে। উক্ত খেলাটি পরিচালনা করেন ওসমান গনি, লাইসম্যান হিসেবে দায়িত্ব পালন করেন শাকিল আহমেদ ও আব্দুল কাদের।ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দে...
১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ থেকে বাঁচলো অস্ট্রেলিয়া
খেলাধুলা, রাজধানী, সর্বশেষ

১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ থেকে বাঁচলো অস্ট্রেলিয়া

|| স্পোর্টস ডেস্ক ||১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে কোনোমতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো অস্ট্রেলিয়া। আজ রবিবার (১৪ জুন) শেষ ওভারের নাটকীয়তায় ভরা ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে সফরকারীরা। তবে শেষ ম্যাচ হারলেও ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের পকেটে পুরেছে স্বাগতিক বাংলাদেশ।ম্যাচের শেষ ওভার পর্যন্ত গড়ানো এই লড়াইয়ে অস্ট্রেলিয়ার হাতে ছিল মাত্র ১ উইকেট, আর জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। বাংলাদেশের হয়ে শেষ ওভারের রোমাঞ্চ ছড়াতে আসেন পেসার তাসকিন আহমেদ। নিজের আগের ওভারে টানা তিন ছক্কা হজম করে খলনায়ক বনে যাওয়া তাসকিনের সামনে সুযোগ ছিল শেষ ওভারে দলকে জিতিয়ে নায়ক হওয়ার। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ৩ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।এর আগে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজ শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও শ...
২৭৪ রানের লড়াকু পুঁজিতে হোয়াইটওয়াশের লক্ষ্যে বোলিংয়ে বাংলাদেশ
খেলাধুলা, রাজধানী, সর্বশেষ

২৭৪ রানের লড়াকু পুঁজিতে হোয়াইটওয়াশের লক্ষ্যে বোলিংয়ে বাংলাদেশ

|| স্পোর্টস ডেস্ক ||মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের পক্ষে লিটন দাস, তাওহিদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকতের দায়িত্বশীল তিনটি হাফ-সেঞ্চুরির ওপর ভর করে এই লড়াকু পুঁজি পায় টাইগাররা।ম্যাচের শুরুতে দলীয় মাত্র ২ রানে ওপেনার সৌম্য সরকারকে হারিয়ে কিছুটা বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর তানজিদ হাসান তামিম ১৯ ও ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ২৪ রানের ইনিংসে প্রাথমিক ধাক্কা সামাল দেয় দল। তবে মিডল অর্ডারে লিটন দাস ও তাওহিদ হৃদয়ের চমৎকার জুটি ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে এনে দেয়। ব্যক্তিগত ৪৮ রানে কিছুটা ইনজুরিতে পড়ে লিটন মাঠ ছাড়লেও, পরে পুনরায় ফিরে এসে ৭৮ বলে ৫৮ রানের একটি হার-না-মানা ইনিংস খেলেন।অন্যদিকে শতকের দিকে এ...
তুরস্ককে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শুভসূচনা
খেলাধুলা, সর্বশেষ

তুরস্ককে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শুভসূচনা

|| স্পোর্টস ডেস্ক ||বিশ্বকাপ ফুটবলের মঞ্চে শক্তিশালী তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে জয় দিয়ে শুভসূচনা করেছে অস্ট্রেলিয়া। গোটা ম্যাচজুড়ে প্রতিপক্ষের প্রবল চাপ সামলে কার্যকর কাউন্টার অ্যাটাকে এই দুর্দান্ত জয় তুলে নেয় সকারুজরা।কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ‘গ্রুপ ডি’-র এই ম্যাচে আর্দা গুলের, কেনান ইলদিজ ও হাকান চালহানোগ্লুর মতো তারকাদের নিয়ে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আক্রমণ চালাতে থাকে তুরস্ক। তবে অস্ট্রেলিয়ার পরিকল্পিত রক্ষণভাগের কারণে তারা গোলের দেখা পায়নি। উল্টো ম্যাচের শুরুতেই নেস্টরি ইরানকুন্ডার চমৎকার গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।১-০ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে তুরস্ক সমতায় ফিরতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালালেও তা একক নৈপুণ্যে নসাৎ করে দেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ। একাধিক চোখধাঁধানো সেভ করে তিনি ম্যাচের নায়ক হয়ে ওঠেন।এরপর ম্যাচের ৭৫ মিনিটে এক কাউন্টা...
মাদক ছাড়ুন, ক্রীড়া ধরুন প্রতিপাদ্যে নাগেশ্বরীতে থানা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ
অপরাধ, আইন ও আদালত, খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

মাদক ছাড়ুন, ক্রীড়া ধরুন প্রতিপাদ্যে নাগেশ্বরীতে থানা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে এবং খেলাধুলার প্রতি তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে থানা পুলিশ। “মাদক ছাড়ুন, ক্রীড়া ধরুন” প্রতিপাদ্যে নাগেশ্বরী থানা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ।শুক্রবার (১২ জুন) বিকেলে নাগেশ্বরী ডি.এম. একাডেমি ফুটবল মাঠে অনুষ্ঠিত এ খেলায় অংশ নেন নাগেশ্বরী থানা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা। বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনার আদলে গঠিত দুই দলের খেলায় শুরু থেকেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই, দর্শকদের উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশ।আর্জেন্টিনা দলের অধিনায়ক ছিলেন নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম মোর্শেদ। অন্যদিকে ব্রাজিল দলের নেতৃত্ব দেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ হিল জামান।নির্ধারিত স...
ঐতিহাসিক জয়ের লক্ষ্য বাংলাদেশের: শূন্য রানেই ৩ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া
খেলাধুলা, সর্বশেষ

ঐতিহাসিক জয়ের লক্ষ্য বাংলাদেশের: শূন্য রানেই ৩ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

|| স্পোর্টস ডেস্ক ||মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়েছে সফরকারী অস্ট্রেলিয়া। প্রথম দুই ওভারে কোনো রান না তুলতেই ৩ উইকেট হারিয়ে তীব্র চাপের মুখে পড়েছে তারা। সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়ে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে এই ম্যাচে জিতলেই নিশ্চিত হবে ঐতিহাসিক সিরিজ জয়। আর সেই লক্ষ্যেই বল হাতে স্বপ্নের মতো এক সূচনা করেছে স্বাগতিক বোলাররা।ইনিংসের প্রথম ওভারেই বল হাতে অজি শিবিরে প্রথম আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ। তাঁর দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওপেনার ম্যাথিউ শর্ট। উইকেটসহ মেইডেন ওভার দিয়ে ম্যাচটিতে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন তাসকিন। পরের ওভারে আক্রমণে এসে অস্ট্রেলিয়াকে আরও বড় ধাক্কা দেন বাঁহাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ওভারের প্রথম বলেই কুপার কনোলিকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে পরিণত কর...
ফুটবল বিশ্বকাপের উদ্বোধন আজ
খেলাধুলা, সর্বশেষ

ফুটবল বিশ্বকাপের উদ্বোধন আজ

|| স্পোর্টস ডেস্ক ||বিশ্বজুড়ে গণমানুষের খেলা হিসেবে পরিচিত ফুটবলের মহোৎসব ‘ফিফা বিশ্বকাপ’ আজ থেকে মাঠে গড়াচ্ছে। মেক্সিকো সিটিতে উদ্বোধনী ম্যাচে আজ স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে ২০১০ বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা। এর পরের দিন সকালে এশিয়ান পাওয়ার দক্ষিণ কোরিয়া লড়বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে।এবারই প্রথম বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান তিন ভিন্ন পর্বে দুই দিন ধরে অনুষ্ঠিত হবে, যা প্রতিটি ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে। আজ রাতে মেক্সিকোতে প্রথম পর্বের পর পর্যায়ক্রমে কানাডা ও লসঅ্যাঞ্জেলেসে বাকি আয়োজনগুলো অনুষ্ঠিত হবে।২০২২ সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর, এবার ৩৮ বছর বয়সী লিওনেল মেসির সামনে টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতে বিতর্কের অবসান ঘটানোর সুযোগ। অন্যদিকে ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালকে প্রথম শিরোপা এনে দিতে পারেন কি না, কিংবা হ্যারি ...