সিরাজগঞ্জে অসহায় প্রতিবন্ধীদের বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জে অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। এতে ৭ ধরনের ৪৬ টি সহায়ক উপকরণের মধ্যে ছিলো - হুইলচেয়ার ৩৬টি ট্রাই সাইকেল ৮টি অক্সিলারী ক্র্যাচ ১টি, ওয়াকার ১টি। সোমবার (২৬ মে) সকালে জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে এই উপকরণ বিতরণ করা হয়।জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় - প্রতিবন্ধী সেবা কেন্দ্র ও সাহায্য কেন্দ্র সিরাজগঞ্জের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ মহসিন খন্দকার, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম, মোঃ রোকনুজ্জামান ম...










