সিরাজগঞ্জে প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে বকনাবাছুর বিতরণ
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||সিরাজগঞ্জ সদর উপজেলার মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে বিশেষ বরাদ্দ বিনামূল্যে প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের দারিদ্র্য বিমোচনে জন্য ৪ জন প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের মাঝে গাভী বকনাবাছুর বিতরণ করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) ঢাকা এর অর্থায়নে এবং মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থা সিরাজগঞ্জ এর বাস্তবায়নে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।বুধবার (১৯ মার্চ ) বেলা ১২ টার দিকে সদর উপজেলার মহিলা উন্নয়ন সংস্থার অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মীর মোহাম্মদ সফি। এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিরীন ফেরদৌসি (সুমি) এবং তিনি বকনা বাছুর বিতরণ কার্যক্রমের সার্...










