রবিবার, মে ৩১

বিশেষ সংবাদ

নওগাঁয় তাপদাহে অতিষ্ঠ জনজীবন
আবহাওয়া ও পরিবেশ, বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় তাপদাহে অতিষ্ঠ জনজীবন

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||উত্তর জনপদের নদী বিল ও কৃষি উৎপাদন বেষ্টিত গ্রামীণ জনপদ নওগাঁ। তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রশান্তি পেতে অপেক্ষা করছে বৃষ্টির। একটু বৃষ্টিতে যেমন শান্তি পাবে জনজীবন, ঠিক তেমনি উপকৃত হবে কাচা সবজির পটল, লাউ, বেগুন, কাঁচামরিচসহ মৌসুমী বিভিন্ন ফসল। সকাল থেকে দুপর পর্যন্ত তাপের তিব্রতা সবচেয়ে বেশি এর সাথে যোগ হয়েছে ভ্যাপসা গরম।শুক্রবার (১৩ জুন) দুপুর ২টায় জেলার আবহাওয়া অফিসের তথ্য মতে, চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।আজ (১৪ জুন) জেলায় তাপমাত্রা ছিল প্রায় ৫৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বেড়েছে জনজীবনে অস্বস্তি।প্রচন্ড গরমে নাজেহাল এই গ্রামীণ জনপদের মানুষ।তীব্র তাপদাহের কারণে বিপাকে পড়তে হচ্ছে ঈদের ছুটিতে আসা ব্যক্তিদের ছুটি শেষ পর্যায়ে তবুও মিলছে না একটুও প্রশান্ত...
বানারীপাড়ায় তালাবদ্ধ ঘরের সামনে মানবেতর জীবনযাপন ৩১ পরিবারের
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় তালাবদ্ধ ঘরের সামনে মানবেতর জীবনযাপন ৩১ পরিবারের

|| মো. আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||একটা সময় ছিল, যখন খেজুরবাড়ি আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে বুকভরা আশা নিয়ে বসতি গড়েছিলেন ৩১টি পরিবার। নদীভাঙনে নিঃস্ব হওয়া মানুষগুলো এখানে এসে নতুনভাবে জীবন শুরু করেছিলেন। কিন্তু আজ সেই ঘরেই তালা। তাদের ঠাঁই এখন খোলা আকাশের নিচে।স্থানীয় ইউএনও মো. বাইজিদুর রহমান জানান, ঘরগুলোর দখলে থাকা পরিবারগুলোর কোনো বৈধ মালিকানা দলিল নেই। তবে বাসিন্দারা দাবি করেছেন, ঘর বরাদ্দ পাওয়ার সময় তৎকালীন ইউএনও ও চেয়ারম্যানের স্বাক্ষরসহ একটি লিখিত অনুমতিপত্র পেয়েছিলেন, যা তারা মালিকানা প্রমাণ হিসেবে ধরে নিয়েছিলেন।ভুক্তভোগীরা জানান, প্রশাসন বলছে, ‘দলিল নেই’, তাই অবৈধ। কিন্তু যে অনুমতিপত্র আমরা দেখাচ্ছি, সেটা তো কর্তৃপক্ষের স্বাক্ষরিত। যদি সেটা ভুল হয়, তবে দায় কাদের? এ ঘটনার ছয় মাস পার হলেও হয়নি আমাের কোনো পুনর্বাসন। অথচ প্রশাসনের প্রতিশ্রুতি ছিল, যাচাই করে...
সন্তানকে কোলে নিয়ে পৃথিবীর আলো দেখার স্বপ্ন সাথী খাতুনের
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

সন্তানকে কোলে নিয়ে পৃথিবীর আলো দেখার স্বপ্ন সাথী খাতুনের

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত সুজনের কুঠি গ্রামের বাসিন্দা আবু সাঈদ এর মেয়ে সাথী খাতুন (২১) আজ জীবনযুদ্ধে পরাজিত হওয়ার মতো এক কঠিন বাস্তবতার মুখোমুখি। ২০২০ সালে সুজনের কুটি দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করে শিক্ষাজীবন শেষ করেছিলেন তিনি। কিন্তু সেই শিক্ষার আলো আর নতুন জীবনের স্বপ্ন তাকে খুব বেশি দূর এগোতে দেয়নি।দাখিল পাস করার পরপরই বিয়ে হয় সাথীর। স্বামী আনারুল হক একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। সংসারের স্বপ্ন নিয়ে এগোতে চেয়েছিলেন সাথী। কিন্তু বিয়ের কিছুদিন পরই হিপ জয়েন্টের জটিল রোগে আক্রান্ত হন তিনি। ক্রমেই শারীরিকভাবে অচল হয়ে পড়েন, আজ তিনি নিজের পায়ে দাঁড়িয়ে বাইরের আলো পর্যন্ত দেখতে পারেন না।একমাত্র দেড় বছরের সন্তানকেও কোলে নেওয়ার সাধ আজও পূরণ হয়নি সাথীর। অসহ্য যন্ত্রণা আর শারীরিক অক্ষমতায় প্রতিটি দিনই তার কাছে বে...
অবশেষে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে এইডস আক্রান্ত গর্ভবতীর অপারেশন সম্পন্ন
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

অবশেষে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে এইডস আক্রান্ত গর্ভবতীর অপারেশন সম্পন্ন

|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে এইচআইভি-এইডসে আক্রান্ত গর্ভবতী সেই নারীর সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। রবিবার (১ জুন) সকাল সাড়ে ১০টা থেকে অপারেশন শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় ও গাইনি বিভাগের চিকিৎসকদের প্রচেষ্টায় গর্ভবতী ওই নারী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও শিশু দু’জন সুস্থ আছেন। তাদেরকে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের একটি ক্যাবিনে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। এর আগে হাসপাতালে দ্বিধা-বিভক্তির সৃষ্টি হওয়ায় অপারেশন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ নিয়ে হাসপাতালে দ্বিতীয়বারের মতো কোন এইচআইভি-এইডসে আক্রান্ত গর্ভবতী নারীর সফল অপারেশন সম্পন্ন হলো।এদিকে অপারেশন কার্যক্রম শেষে গাইনি বিভাগের অপারেশন থিয়েটার ৪৮ ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। তবে জরুরী প্রসূতি অপারেশন জেন...
কোরবানির ঈদ উপলক্ষে টুং টাং শব্দে মুখরিত সলঙ্গার কামারপট্টি
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

কোরবানির ঈদ উপলক্ষে টুং টাং শব্দে মুখরিত সলঙ্গার কামারপট্টি

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||আর মাত্র কয়েকদিন পরেই কোরবানির ঈদ। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে সিরাজগঞ্জের সলঙ্গা বাজারের কামার শিল্পদের ব্যস্ততা। সারা বছর অলস সময় পার করলেও পশু কোরবানির জন্য প্রয়োজনীয় ধারালো সরঞ্জাম দা, ছুরি, চাপাতি ও বঁটি তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন এখানকার কামাররা। একদিকে বেড়েছে কয়লা ও লোহার দাম অন্যদিকে দক্ষ শ্রমিকের অভাব হওয়ায় দুশ্চিন্তায় ভুগছেন এ পেশায় জড়িত ব্যবসায়ীরা।আজ রবিবার (১ জুন) সকালে সলঙ্গা বাজার কদমতলা এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের কামারপট্টিতে গিয়ে দেখা যায়, টুংটাং শব্দে মুখর কামারপট্টি। কয়লার চুলায় জ্বলছে আগুন। কেউ ভারী হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন আগুনরঙা লোহার খণ্ড। কেউ ভোঁতা হয়ে পড়া দা ও ছুরিতে শাণ দিচ্ছেন। কেউবা হাপর টানছেন। কয়লার আগুনে বাতাস দিচ্ছেন। কাক ডাকা ভোর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এভাবেই...
হালদা নদীর দুই পাড়ে উৎসবের আমেজ
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

হালদা নদীর দুই পাড়ে উৎসবের আমেজ

|| নিজস্ব প্রতিবেদক ||গত রাত ২টা থেকে বহুল প্রতীক্ষিত হালদা নদীতে রুই জাতীয় ব্রুড মাছ ডিম ছেড়েছে। নদীর পাড়ের প্রায় ৫৫০ জন ডিম সংগ্রহকারী প্রায় ২৫০টি নৌকা নিয়ে উৎসব সহকারে ডিম সংগ্রহ করছে। এবছর প্রায় ১৪ হাজার কেজি ডিম সংগৃহীত হয়েছে। এই রিপোর্টটি মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্স ল্যাবরেটরি এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট যৌথভাবে প্রণয়ন করে।মদুনা ঘাট ছায়ার চর থেকে, রামদাস মুন্সিরহাট, আমতুয়া, নাপিতার গোনা, আজিমের ঘাট, মাচুয়া গোনা, কাগতিয়া, আইডিএফ হ্যাচারি, সিপাহী ঘাট, নোয়াহাট, কেরামতালির বাক এবং অঙ্কুরিগোনা পর্যন্ত বিস্তীর্ণ এলাকা থেকে পর্যাপ্ত পরিমাণ ডিম সংগ্রহ করতে পেরে অনেক ডিম সংগ্রহকারীরা খুবই খুশি। অনেকে প্রতি নৌকায় গড়ে ৫/৬ বালতি পর্যন্ত ডিম সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এখন নদীর পাড়ে স্থাপিত সরকারি ও বেসরকারি হ্যাচারী এবং ট্রেডিশনাল ...
সিরাজগঞ্জে চামড়া ব্যবসায়ী ও মাদ্রাসা মুহতামিমদের সঙ্গে মতবিনিময় সভা
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে চামড়া ব্যবসায়ী ও মাদ্রাসা মুহতামিমদের সঙ্গে মতবিনিময় সভা

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জে চামড়া সংরক্ষণ ও বিপণনে স্বচ্ছতা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সমন্বয় নিশ্চিত করতে চামড়া ব্যবসায়ী ও বিভিন্ন মাদ্রাসার মুহতামিমদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে, বৃহস্প‌তিবার (২৯ মে) ‌বিকা‌লে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ প্রমুখ। এসময়ে ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের  ফিল্ড অফিসার মো. হাবিবুল্লাহ, ফিল্ড সুপারভাইজার ...
আনোয়ারুল আজিম সাহেবের ২৫তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল
বিশেষ সংবাদ, সর্বশেষ

আনোয়ারুল আজিম সাহেবের ২৫তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

|| নিজস্ব প্রতিবেদক ||কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম আনোয়ারুল আজিম সাহেবের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) বিকেল ৫ টায় ফিল্ম আর্কাইভস অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার সিংবাহুড়া গার্লস একাডেমীর প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষিকা ও মরহুমের সহধর্মিণী মিসেস নাদেরা হায়দার। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত সচিব রাষ্ট্রদুত নাসিমা হায়দার ও নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর গোলাম কিবরিয়া খান কায়কোবাদ।উল্লেখ্য যে, কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম আনোয়ারুল আজিম ১৯২৮ খ্রিস্টাব্দের ১লা এপ্রিল নিজ পিত্রালয় নোয়াখালী জেলার চাটখিল উপজেলার অন্তর্গত সি...
ভূমি অফিসের নথি সংকট: প্রশাসনের ব্যর্থতায় ভোগান্তিতে সাধারণ মানুষ
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

ভূমি অফিসের নথি সংকট: প্রশাসনের ব্যর্থতায় ভোগান্তিতে সাধারণ মানুষ

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি||নাগরিকদের জমির ম্যাপ, খতিয়ানসহ গুরুত্বপূর্ণ দলিলপত্র পাওয়ার স্বাভাবিক অধিকার আজ যেন একপ্রকার বিলাসিতায় রূপ নিয়েছে। তথ্য অধিকার আইনের আলোকে নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য সরবরাহ করার কথা থাকলেও, বরিশালের বানারীপাড়া উপজেলা ভূমি অফিসে যেন সেই আইনের কোনো মূল্যই নেই।সম্প্রতি এই প্রতিবেদকের হাতে একটি সরকারি অফিসিয়াল জবাবের কপি এসেছে, যেখানে ‘১২ নং ক্রমিক’ এ চাহিত তথ্যের উত্তর হিসেবে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে, “খতিয়ানের কাগজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র অফিস থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না করার কারণ হলো- সেগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের মহাফেজখানা শাখায় পাওয়া যাবে এবং বানারীপাড়া ভূমি অফিস জড়াজীর্ণ থাকায়, নথিপত্র ক্ষতিকর প্রাণী ও ক্ষুদ্র জীবাণুর সংক্রমণপ্রবণ হওয়ায় সরবরাহ সম্ভব নয়।এই ব্যাখ্যা শুধু অসংবেদনশীল নয়, বরং সরাসরি আইন...
সিরাজগঞ্জে অসহায় প্রতিবন্ধীদের বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে অসহায় প্রতিবন্ধীদের বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জে অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। এতে ৭ ধরনের ৪৬ টি সহায়ক উপকরণের মধ্যে ছিলো - হুইলচেয়ার ৩৬টি ট্রাই সাইকেল ৮টি অক্সিলারী ক্র্যাচ ১টি, ওয়াকার ১টি। সোমবার (২৬ মে) সকালে জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে এই উপকরণ বিতরণ করা হয়।জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় - প্রতিবন্ধী সেবা কেন্দ্র ও সাহায্য কেন্দ্র সিরাজগঞ্জের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ মহসিন খন্দকার, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম, মোঃ রোকনুজ্জামান ম...