বুধবার, মে ১৩

বিজ্ঞান ও প্রযুক্তি

এআই জানাবে মস্তিষ্কের ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি

এআই জানাবে মস্তিষ্কের ভাবনা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি জগতের এক আলোচিত বিষয়, যা কম্পিউটার সায়েন্সের একটি শাখা। গুগল, ইউটিউব, ফেসবুক, সংবাদ মাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা-সহ এআই ব্যবহৃত হচ্ছে নানা ক্ষেত্রে। রোগ নির্ণয়, শিক্ষার্থীদের প্রেজেন্টেশন, চাকরির সিভি, গুগলে বিজ্ঞাপন, ইউটিউব কন্টেন্ট, গল্প, কবিতা, গান লেখা সবই করে দিচ্ছে এআই। এআই এবার মস্তিষ্কের ভাবনাগুলো লিখে জানাবে। প্রযুক্তি বিপ্লবের এই যুগে যুক্ত হতে যাচ্ছে আরো একটি বিষয়, যার উপর কাজ করে যাচ্ছেন গবেষকরা।সূত্রমতে, জন্ম থেকেই অনেকে বাক প্রতিবন্ধী। আবার স্ট্রোক-সহ এ জাতীয় রোগের কারণে যারা কথা বলতে পারেন না , তাদের মস্তিষ্কে যেসকল ভাবনা আসে, তা লিখে প্রকাশ করবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।অপারেশন ছাড়াই তাদের মনের অভিব্যক্তি লেখায় তুলে ধরা যাবে। একেবারে নিখুঁত হবে না হয়তো তবে এআই প্রযুক্তি সফলভাবে ব্যক্তির চিন্...
কে আমি?
বিজ্ঞান ও প্রযুক্তি

কে আমি?

বর্তমান বিশ্বে এখন প্রযুক্তি বিপ্লব চলছে। এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষ সাধন এতটাই হয়েছে যে, মানুষ মুহূর্তেই সৃষ্টিজগতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সব কিছুর খবরাখবর নিতে পারে। ইচ্ছে হল, সৌরজগত সম্পর্কে কিছু জানতে; ইন্টারনেটে প্রবেশ করলেই আপনি যা জানতে চাচ্ছেন তা পেয়ে যাবেন। কথা বলতে বা যোগাযোগ করতে চাইলে পৃথিবীর অপর প্রান্তে থাকা আপনার কাঙ্খিত ব্যক্তির সাথে মুহূর্তেই যোগাযোগ করতে পারেন। কথা বলার সাথে সাথে তাকে দেখতেও পারেন। আবার আপনার একগাদা প্রয়োজনীয় তথ্যাদি মেমোরি কার্ডের মাধ্যমে মুঠোবন্ধিও করতে পারেন। এক কথায়, প্রযুক্তি মানুষের জীবন-যাপনকে অনেক সুন্দর ও সহজ করতে সহায়তা করছে।এখন কথা হলো, আমরা কি কখনো চিন্তা করি যে, এসব কিছুর মূলে কে রয়েছেন? কে সব কিছু সৃষ্টি করেছেন? আমরা কি কখনো তাঁর সাথে নিবিড়ভাবে যোগাযোগ করতে চেষ্টা করি? আসলে সৃষ্টির সাথে সৃষ্টির যোগাযোগ দিন দিন...