লিডিং ইউনিভার্সিটিতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ‘১৪ নভেম্বর’
|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটের ১ম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বাংলাদেশ গণিত সমিতি ও এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহায়তায় আগামী ১৪ নভেম্বর ২০২৫ তারিখ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের সিলেট (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর) আঞ্চলিক পর্ব ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর ড. সৈয়দ রাগীব আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন।অলিম্পিয়াডে সিলেট অঞ্চলের ৭টি জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন গণিত অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্বের আহবায়ক ...










