লিডিং ইউনিভার্সিটিতে সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
|| নিজস্ব প্রতিবেদক (সিলেট) ||সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক কালচারাল ফোরামের উদ্যোগে ‘সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হুসাইন।লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব...










