Sunday, September 27

সংবাদ

একুশে বইমেলা শুরু ১ ফেব্রুয়ারি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সংবাদ

একুশে বইমেলা শুরু ১ ফেব্রুয়ারি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চলতি বছর ফেব্রুয়ারির প্রথম দিন মাসব্যাপী দেশের বৃহত্তম ঐতিহ্যবাহী বইমেলা ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২৪’ শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বিগত বছরের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণে হবে মেলার মূল মঞ্চ।অমর একুশে গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব ড. কে এম মুজাহিদুল ইসলাম জানান, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ইতোমধ্যে প্রায় ৬০ শতাংশ প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে।তিনি জানান, সমালোচনা এড়াতে এ বছর মেলার পুরো কাজ একাডেমি একাই করছে। আগের বছরগুলোতে মেলা আয়োজনে কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি জড়িত ছিল, যা নিয়ে গত বছর কিছু সমালোচনা হয়েছিল।গত মেলা শেষ হওয়ার পরপরই এবারের মেলার প্রস্তুতি শুরু হয় এবং তিন ধাপে কমিটি গঠন করা হয়েছে- প্রস্তুতি পর্বের জন্য কমিটি, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য কমিটি এবং মাসব্যাপী মেলা পরিচালন...
আশুলিয়ায় ট্রাকচাঁপায় নিহত ১
জাতীয়, সংবাদ

আশুলিয়ায় ট্রাকচাঁপায় নিহত ১

ঢাকার আশুলিয়ায় ট্রাকচাঁপায় আল আমিন (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার চাচাতো ভাই রাকিব (২১)। এ ঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ আশুলিয়া থানায় নিয়ে যায়।শনিবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে জিরানী-আমতলা সড়কের আশুলিয়ার শিমুলিয়া রাঙ্গামাটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত আল আমিন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার আজিজুলের ছেলে।আর আহত রাকিব একই এলাকার হীরার ছেলে। তারা দুভাই জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের ছাত্র।নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আল আমিন তাদের বাড়ি গোয়ালবাথান থেকে মোটরসাইকেলযোগে (নওগাঁ এ ১১৩৪) জিরানী বাজার হয়ে জিরানী-আমতলা সড়ক দিয়ে বাড়িতে ফিরছিল। রাঙ্গামাটি এলাকায় পৌছলে ইটবোঝাই একটি ট্রাক পেছন থেকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই আল আমিন মারা যায় এবং পেছনে বসে থাকা রাকিব আহত হন। আহত রাকিবকে উদ্ধার ...
সিরাজগঞ্জে ৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক
জাতীয়, সংবাদ

সিরাজগঞ্জে ৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

সিরাজগঞ্জের সলংগা থানার বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের দাদপুর নামকস্থানে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।আটককৃতরা হলো কুড়িগ্রাম জেলা সদরের কাঁঠালবাড়ি গ্রামের রিপন (২৫), ফুলবাড়ি উপজেলার খলিশা কোঠাল গ্রামের এমদাদুল হক (২৭) ও পূর্ব কুরুষাফেরুষা গ্রামের দুদুল মিয়া (২৫)। ওসি (ডিবি) জুলহাজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।জুলহাজ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের দিকনির্দেশনায় শুক্রবার সন্ধ্যারাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস ও একটি মটোরসাইকেল আটক করা হয়। এতে তল্লাশি চালিয়ে সাত কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ মাদক কারবারির কাজে জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।...
রাজধানীর বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’, পৃথিবীর দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা
সংবাদ, স্বাস্থ্য

রাজধানীর বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’, পৃথিবীর দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা

আজ রবিবার (২১ জানুয়ারি) পৃথিবীর দূষিত বাতাসের শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ১ নম্বরে দেখা গেছে। সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিলো ৩০৪, যা বাতাসের মানকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে নির্দেশ করে।একই সময়ে ২৫৬ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের শহর কোলকাতা। এই শহরের বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’। ২১৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে পাকিস্তানের করাচি।সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে থাকে। বাতাসের মান প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। সে অনুযায়ী আইকিউ এয়ারের সূচক আপডেট হতে থাকে।১৫১-২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ২০১-৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্ব...
নেকাব না খোলায় সেমিস্টার ফাইনালের ভাইভা হয়নি ইবি ছাত্রীর
শিক্ষাঙ্গন, সংবাদ

নেকাব না খোলায় সেমিস্টার ফাইনালের ভাইভা হয়নি ইবি ছাত্রীর

নেকাব না খোলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীকে বিভাগীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষার ভাইভা না নেওয়ার ঘটনা ঘটেছে। গত ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ভাইভায় এ ঘটনা ঘটেছিল বলে অভিযোগ উঠে। নেকাব খুলতে না চাওয়ায় অন্য সবার ভাইভা নিলেও ওই ছাত্রীর ভাইভা এখন পর্যন্ত নেওয়া হয়নি বলে জানা গেছে।গত ১৩ ডিসেম্বর বিভাগটির ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভাইভায় নেকাব পরে অংশ নেয় ওই ছাত্রী। এ সময় ভাইভা বোর্ডের শিক্ষকরা তার পরিচয় নিশ্চিতের জন্য নেকাব খুলতে বলেন। তখন তিনি নেকাব খুলতে অস্বীকৃতি জানান এবং প্রয়োজনে নারী শিক্ষকদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করতে অনুরোধ করেন। কিন্তু তাকে ভাইভা বোর্ডের সকল সদস্যদের সামনে নেকাব খুলতে বলেন শিক্ষকরা। পরে নেকাব না খোলায় তার ভাইভা গ্রহণ করতে অস্বীকৃতি জানান শিক্ষকরা।এ ঘটনার দিন ভা...
মালয়েশিয়ায় দুই শতাধিক বাংলাদেশী আটক
জাতীয়, সংবাদ

মালয়েশিয়ায় দুই শতাধিক বাংলাদেশী আটক

মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অপরাধে ২০৫ বাংলাদেশিসহ ৫৬১ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।শুক্রবার (১৯ জানুয়ারি) সেলাঙ্গরে বান্দার তাসিক কেসুয়াম বৈদুরি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, সিয়েরা লিয়ন এবং ক্যামেরুনের নাগরিক। তাদের সবার বয়স ৫৫ বছরের মধ্যে।অভিযানে অংশগ্রহণ করেন ৪৫৫ জন ইমিগ্রেশন অফিসার, ৬০জন জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ), ১২ জন জাতীয় নিবন্ধন বিভাগের কর্মকর্তা এবং সিভিল ডিফেন্স ফোর্সের ৫ জন কর্মী ।আবাসিক এলাকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের বিষয়ে জনসাধারণের অভিযোগের পর মালয়েশিয়া ইমিগ্রেশন ৭৫২ জন ব্যক্তির কাগজপত্র খতিয়ে দেখে। এরপর আটক করা হয় ৫৬১ জনকে।জানা গেছে, যে অ্যাপার্টমেন্ট থেকে তাদের আটক করা হয়েছে সেখানে যারা বসাবাস করেন তাদের মধ্...
সিরাজগঞ্জে কলেজছাত্রী পুরুষে রুপান্তরিত, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
জাতীয়, সংবাদ

সিরাজগঞ্জে কলেজছাত্রী পুরুষে রুপান্তরিত, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চৌয়াড়িয়া দক্ষিণ পাড়া গ্রামের কলেজছাত্রী তমা সরকার (১৮) ছেলেতে রূপান্তরিত হয়েছে। সে ওই গ্রামের শ্রী সুধান্ন সরকারের মেয়ে এবং রাজশাহীর একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে এবং মেয়ে থেকে রুপান্তরিত ছেলেকে দেখতে নারী পুরুষেরা বাড়িতে ভিড় জমাচ্ছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩ সালে তমা সরকার স্থানীয় হাই স্কুল থেকে এসএসসি পাস করে এবং রাজশাহীর আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজে ভর্তি হয় এবং ওই কলেজের ছাত্রীবাসে থেকে পড়াশোনা করছিল। তমা মাঝেমধ্যেই ছেলেদের স্বভাবে চলাফেরা করতো। কয়েকদিন আগে তার বান্ধবীরা ফোন করে তমার বাবাকে জানায় সে পুরুষে রূপান্তরিত হয়েছে।এ সংবাদ পেয়ে তার বাবা রাজশাহীতে যান এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হরমন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামানকে দেখানো হয়। এই চিকিৎসক তমার মেয়ে থেকে ছেলে হওয়ার বিষয় নিশ্চিত ক...
মিরপুরে আজ সাকিব-তামিমের মুখোমুখি লড়াই
খেলাধুলা, সংবাদ

মিরপুরে আজ সাকিব-তামিমের মুখোমুখি লড়াই

বিপিএলের এবারের আসরে মিরপুরে আজকের ম্যাচটি ঘিরে শুরু হয়েছে বাড়তি উন্মাদনা। কারণ, আজ প্রতিপক্ষ হয়ে মাঠে নামছে এক সময়ের কাছের বন্ধু সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দুজনের দ্বৈরথ দেখার প্রত্যাশায় ক্রিকেট ভক্তরা।শনিবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিপিএলের দিনের প্রথম ম‍্যাচে মুখোমুখি হবে তামিম ইকবালের ফরচুন বরিশাল এবং সাকিবের রংপুর রাইডার্স। ম্যাচটা বরিশাল বনাম রংপুরের হলেও আদতে সেটিকে বলা হচ্ছে সাকিব-তামিমের লড়াই।যদিও বিষয়টা সাকিব-বনাম তামিম মানছেন না বরিশালের মেহেদী মিরাজ। এক প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, ‘আমরা তো এই রকম কখনই চিন্তা করি না। ‘একসাথে খেললে টিমমেট, বিপক্ষ দলে থাকলে প্রতিপক্ষ।’সাকিব-তামিমের বন্ধুত্বের খবর কারোরই অজানা নয়। তবে সাম্প্রতিককালে বিভিন্ন সময়ই গণমাধ্যমে তাদের দ্বন্দ্বের খবর বেরিয়েছে। সেই সব দ্বন্দ পিছে ফেলে প্রতিপক্ষ হিসেবে আজ আবার...
চকবাজারে অগ্নিকাণ্ড, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
জাতীয়, সংবাদ

চকবাজারে অগ্নিকাণ্ড, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারে সোলায়মান টাওয়ার নামে একটি ভবনে আগুন লেগেছে।শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভবনটির নিচ তলায় অগ্নিকাণ্ডের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস জানায়, ছয়তলা ভবনটির নিচতলার দুটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে লালবাগ, পলাশীব্যারাক ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।...
শীতের যে বার্তা দিল আবহাওয়া অফিস
জাতীয়, সংবাদ

শীতের যে বার্তা দিল আবহাওয়া অফিস

গত ১৭ ও ১৮ জানুয়ারি দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পর শুক্রবার (১৯ জানুয়ারি) সারাদিন রাজধানীসহ সারা দেশে শীতের তীব্রতা অনেকটা কমে যায়। শুক্রবার রাজধানীতে রোদ ঝলমলে আবহাওয়া বিরাজ করায় মনে হয়েছে শীত মনে হয় বিদায় নিল।তবে তাপমাত্রা কমে আজ শনিবার (২০ জানুয়ারি) থেকে দেশের কিছু অঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে আজ থেকে সারাদেশে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।গতকাল শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে আজ রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া আজ মধ্যরাত থেকে আগামীকাল রবিবার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। অন্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি মাত্রায় কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। মেঘও কেটে গেছে। মেঘ কেটে য...