Monday, August 10

সংবাদ

রাজধানীর বহুতল ভবনে আগুন : ইন্টারনেটে ধীরগতি থাকবে ১ সপ্তাহ
জাতীয়, সংবাদ

রাজধানীর বহুতল ভবনে আগুন : ইন্টারনেটে ধীরগতি থাকবে ১ সপ্তাহ

ঢাকাস্থ মহাখালীর খাজা টাওয়ারে আগুনের ঘটনায় ডাটা সেন্টারের ব্যাপক ক্ষতি হয়েছে। পুড়ে গেছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি)। এতে সারাদেশের অন্তত ছয়শ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) প্রতিষ্ঠানের সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠানের ইন্টারনেট সেবা। যেগুলো এখনও চালু আছে, সেখানেও অনেক ধীরগতি।ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক বৃহস্পতিবার (২৬ অক্টোবর'২৩) রাত সাড়ে দশটার দিকে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।আইএসপিএবি'র সভাপতি এমদাদুল হক বলেন, ‘যতটুকু খবর পেয়েছি লেভেল থ্রি, ম্যাক্স হাব, আমরা নেটওয়ার্কস, আর্থনেট ও উইনস্ট্রিম আইআইজি পুড়ে গেছে। ফলে, আমরা এরই মধ্যে ৭০-৮০ শতাংশ ব্যান্ডউইথ হারিয়েছি। সারাদেশের ৫৫০-৬০০ আইএসপি প্রতিষ্ঠানের সেবা প্রায় বন্ধ।’তিনি আরও বলেন, ‘খাজা টাওয়ারে আগুনের ঘটনায় ধারণা অনুযায়ী যে ...
শিবগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের বর্ণাঢ্য সংবর্ধনা
শিক্ষাঙ্গন, সংবাদ

শিবগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের বর্ণাঢ্য সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর'২৩) বিকেলে শিবগঞ্জের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “সেবক ফাউন্ডেশন” এর উদ্যোগে স্থানীয় একটি অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনটির উপদেষ্টা ও পিএইচডি গবেষক মুহাম্মাদ আব্দুর রউফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়াস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রতিথযশা শিক্ষাবিদ প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির একই বিভাগের অধ্যাপক ড. মুহা: অলিউল্লাহ এবং সেবক ফাউন্ডেশনের উপদেষ্টা, রাইজিং স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও এমডি আব্দুল আযীয মাহমুদ।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে...
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাপানে কর্মসংস্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাপানে কর্মসংস্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) 'জাপানে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে কারিগরি শিক্ষার গুণমান বৃদ্ধি' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টারের (আইআইসি) উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর ২০২৩) রাজধানীর বিরুলিয়াস্থ ডিআইইউ ক্যাম্পাসে এ সেমিনারের আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খায়রুল আলম এবং জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) চিফ রিপ্রেজেনটেটিভ ইচিগুচি তোমোহাইড এবং জাপান বাংল...
ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনের স্বাধীনতাই সমস্যার সমাধান : ইসলামী ঐক্য আন্দোলন
আন্তর্জাতিক, জাতীয়, সংবাদ

ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনের স্বাধীনতাই সমস্যার সমাধান : ইসলামী ঐক্য আন্দোলন

বিক্ষোভ সমাবেশে ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। ইতিমধ্যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় কয়েক শত শত ফিলিস্তিনি নাগরিক নিহত ও কয়েক হাজার নাগরিক আহত এবং হাজার হাজার স্থাপনা ধ্বংস হয়েছে। হাজার হাজার নাগরিক তাদের বাড়িঘর থেকে বের হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে। ইসরায়েলি বাহিনী নিষ্ঠুর ও নির্দয়ভাবে বোম্বিং করেই চলছে। ফিলিস্তিনিদের অপরাধ তারা মুসলমান এবং ফিলিস্তিনের স্বাধীনতা চায়। আরব বিশ্বের ক্যান্সার প্রতিষ্ঠিত ইসরায়েল উড়ে এসে জুড়ে বসে একটি স্বাধীন দেশ ও জাতিকে যুগের পর যুগ ধরে পরাধীন করে রেখেছে। ফিলিস্তিনের স্বাধীনতা দিতে হবে। এটা তাদের মৌলিক অধিকার। ফিলিস্তিনিদের কান্না আর সহ্য হয় না। বিশ্ববাসী কেন কেন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে না! আর কতকাল বিশ্ব মোড়লরা বোবা শয়তান এর ভূমিকা প...
বেরোবির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শিক্ষাঙ্গন, সংবাদ

বেরোবির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘প্রতিষ্ঠাবার্ষিকীর দীক্ষা– সুষ্ঠু পরিবেশ, মানসম্মত শিক্ষা’ শ্লোগানকে ধারণ করে বর্ণিল আয়োজনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রসাশনিক ভবনের দক্ষিণ গেটের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা।এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। পরে ক্যাফেটেরিয়ার সামনে মহীয়সী নারী বেগম রোকেয়ার অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।দিবসটি উপলক্ষে সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে বেলুন ও পায়রা ওড়ানো হয়। এরপর ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বা...
গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে ইসরায়েলি বিমান হামলা
আন্তর্জাতিক, শিক্ষাঙ্গন, সংবাদ

গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে ইসরায়েলি বিমান হামলা

ফিলিস্তিনের গাজা শহরের ইসলামিক ইউনিভার্সিটিতে গত বুধবার (১১ অক্টোবর) ইসরায়েলি যুদ্ধবিমানের মাধ্যমে হামলা চালানো হয়েছে।বুধবার হামাস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তার বরাতে এতথ্য জানিয়েছে আনাদুলু নিউজ এজেন্সি।ইউনিভার্সিটির ব্যবস্থাপনা কর্মকর্তা আহমেদ ওরাবি বলেছেন, এ হামলার ফলে ইসলামিক ইউনিভার্সিটির কয়েকটি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অভিযান চালায় হামাস। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীটির হামলার জবাবে গাজায় বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল।...
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
শিক্ষাঙ্গন, সংবাদ

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।মানববন্ধনে শিক্ষার্থীদের ‘স্টপ জেনোসাইড ইন গাজা’ ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘উই স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন’, ‘জেরুজালেম বিলংস টু প্যালেস্টাইন’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, ‘আমরা মুসলিমরা একটি দেহের মতো। তাই যখনই বিশ্বের কোথাও মুসলিমরা আঘাতপ্রাপ্ত হন, তখনই সে আঘাত আমাদের অনুভূতিতে লাগে। ফিলিস্তিন...