গাজায় নিহতের সংখ্যা পঁচিশ হাজার ছাড়াল
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত পঁচিশহাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর নির্বিচারেএ বর্বর হামলায় এ পর্যন্ত গড়ে প্রতিদিন নিহত হয়েছেন ২৩৯ জন ফিলিস্তিনি। নিহতদের অধিকাংশ নারী ও শিশু।ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় সেখানে অন্তত ১৭৮ ফিলিস্তিনি নিহত ও ২৯৩ জন আহত হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ১০৫ জনে। আহত হয়েছেন আরো ৬২ হাজার ৬৮১ জন।ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতায় কঠোর অবস্থান নিয়ে বলেছেন, যুদ্ধ শেষ হলেও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না। তার এমন মন্তব্যের পরই গাজা এবং পশ্চিমতীরে নতুন করে হামলা বেড়ে গেছে।এদিকে ইসরায়েলে হামাসের হামলার পর যে যুদ্ধ শুরু হয়, সে সম্পর্কে প্রকাশিত এক খোলা প্রত...
