সরকারি মুস্তাফাবিয়া আলিয়ার নতুন অধ্যক্ষ ড. আহমাদুল্লাহ
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ইসলামি বিদ্যাপীঠ সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসা, বগুড়ায় অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. আহমাদুল্লাহ। যোগদানের সময় তিনি মাদরাসায় বিভিন্ন ধরনের ফুলের চারা গাছ উপহার দেন।সোমবার (২২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তাঁকে এ পদে প্রেষণে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাদ্রাসা শাখা-১ এর উপসচিব হাছিনা আক্তার।সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসা, বগুড়ায় অধ্যক্ষ পদে যোগদানের পূর্বে তিনি গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।ড. আহমাদুল্লাহ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের কৃতি ছাত্র। তিনি ১৯৮৮ সালে এ বিভাগ থেকে প্রথম শ্রেণীতে বিটিআইএস (সম্মান), ১৯৮৯ সালে প...
