Wednesday, August 12

সংবাদ

আইন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করলো ইউআইটিএস
শিক্ষাঙ্গন, সংবাদ

আইন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করলো ইউআইটিএস

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগের উদ্যোগে বিভাগের বসন্তকালীন সেমিস্টার ২০২৪-এর নবীন শিক্ষার্থীদের বরণ করেছে ইউআইটিএস। আজ শনিবার (২৭ জানুয়ারি'২৪) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাসে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।.অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মো. জাকির হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত পিএইচপি ফ্যামিলি ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার মান্যবর রাষ্ট্রদূত হাজনা মো. হাশিম এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশিদ।.মাননীয় বিচারপতি জনাব মো. জাকির হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভালো আইনজীবী হওয়ার জন...
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও পিকেএফএসসির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও পিকেএফএসসির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

এই চুক্তির মাধ্যমে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে অনার্স এবং মাস্টার্স কোর্সে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ওয়েভার ও স্কলারশীপ সুবিধা পাবেন ।ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের (পিকেএফএসসি) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ. টি. এম. কাদের নেওয়াজ ও পিকেএফএসসি অধ্যক্ষ জনাব মু. নুরুল আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির মহাখালী ক্যাম্পাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী, আইএসইউ রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক, ডিরেক্টর এডমিশন গিয়াস উদ্দিন, প...
উৎসবমুখর পরিবেশে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

উৎসবমুখর পরিবেশে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্প্রিং-২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ জানুয়ারি) ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।নবীন শিক্ষার্থীদের আয়োজনে এ নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরাই মূখ্য তাই অনুষ্ঠানে প্রথাগতভাবে কোন প্রধান অতিথি রাখা হয়নি তবে ৬ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে যাদের মধ্যে ৪ জন এই দেশের স্বনামধন্য সংস্কৃতি কর্মী। এরা হলেন বিশিষ্ট নাট্যকার, অভিনেতা ও লেখক বৃন্দাবন দাস, অভিনেত্রী শাহনাজ খুশী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা অনুষদের সহকারি অধ্যাপক তামান্না রহমান ও দিব্য জ্যোতি এবং অন্য ২ জন বিশ্ববিদ্যালয়ের এলমনাস বিটিআরসি’র উর্ধ্বতন সহকারি পরিচালক তৌসিফ শাহরিয়ার ও প্রথম আলোর সিনিয়র ফটোজার্নালিষ্ট সাবিনা ইয়াসমিন ।অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানিয়ে বক...
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
খেলাধুলা, সংবাদ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হেরে যুব বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আরিফুল ইসলামের দুর্দান্ত সেঞ্চুরিতে যুব বিশ্বকাপের টানা দ্বিতীয় জয়ের পথ তৈরি করেছিল বাংলাদেশ। তুলনামূলক দুর্বল যুক্তরাষ্ট্রকে তারা আগে ব্যাট করে ২৯২ রানের বড় লক্ষ্য দিয়েছিল। এরপরও অবশ্য শুরুটা বেশ ভালো ছিল যুক্তরাষ্ট্রের। ওপেনার প্রণব ছেত্তিপালায়েমের ফিফটি তাদের কিছুটা আশা দেখায়। যদিও তার বিদায়ের পর মিডল অর্ডারের কাউকে সেভাবে থিতু হতে দেননি টাইগার যুবারা। যেখানে অধিনায়ক মাহফুজুর রাব্বি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।এমন ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে আরিফুল ইসলামের শতকে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯১ রানের সংগ্রহ পায় টাইগার যুবরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ বল হাতে রেখেই ১৭০ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। এতে ১২১ রানের বিশাল জয়ে যুব বিশ্বকাপের সুপার সিক্সের টিকেট কাটে টাইগার যুবরা।বাংলাদেশের দ...
আরিফুলের দুর্দান্ত সেঞ্চুরি, যুক্তরাষ্ট্রকে ২৯১ রানের টার্গেট বাংলাদেশের
খেলাধুলা, সংবাদ

আরিফুলের দুর্দান্ত সেঞ্চুরি, যুক্তরাষ্ট্রকে ২৯১ রানের টার্গেট বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে হারে বাংলাদেশ। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হয়ে যাওয়া বাংলাদেশ প্রথম ম্যাচে হারের পর যেন নিজেদের আসল রূপে ফিরে আসে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারানোর পর আজ শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে রান পাহাড় গড়েছে মাহফুজুর রহমান রাব্বির দল। ব্লুমফন্টেইনে আগে ব্যাট করতে নেমে আরিফুল ইসলামের দাপুটে সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান করেছে বাংলাদেশ।বিশ্বকাপে সুপার সিক্সে যেতে হলে বাংলাদেশের আজকের ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। প্রথম দুই ম্যাচে এক হার এক জয়ে বাংলাদেশ ছিল দ্বিতীয় অবস্থানে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আজকের ম্যাচের পরও আরও একটি ম্যাচ আছে। কাগজে-কলমে তো অন্তত সমীকরণটা বাংলাদেশের জন্য কিছুটা জটিল ছিলই।দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ ম্যাচটিতে শুরুতেই টস ভাগ্য যুক্...
আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলকে গাজায় গণহত্যা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক, সংবাদ

আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলকে গাজায় গণহত্যা বন্ধের নির্দেশ

ইসরায়েলকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত। শুক্রবারের (২৬ জানুয়ারি) এই রায়ে বলা হয়েছে, ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে তার বাহিনী গাজায় আর গণহত্যা চালাবে না ও ‘কথিত’ গণহত্যার প্রমাণ সংরক্ষণ নিশ্চিত করবে।শুক্রবার গাজা উপত্যকায় গণহত্যা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার রুল জারি করেন আন্তর্জাতিক বিচার আদালত। এতে গাজায় গণহত্যা বন্ধে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়ার জন্য ইসরায়েলকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে গাজায় ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে সামরিক অভিযান বন্ধের নির্দেশ আদালত দেননি।শুক্রবার (২৬ জানুয়ারি) দেওয়া অন্তবর্তীকালীন রায়ে আদালতের প্রেসিডেন্ট মার্কিন বিচারক জে দোঙ্গু বলেন, গাজায় যাতে গণহত্যা না ঘটে সেজন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইসরায়েলকে নির্দেশ দিচ্ছেন আদালত। একই সঙ্গে গাজায় মানবিক পরিস্থিতির উন্নয়নে ...
দুই শতাধিক চাকরির সুযোগ নিয়ে স্কিল জবস এর ‘আইটি জব ফেয়ার-২০২৪’ আয়োজন
শিক্ষাঙ্গন, সংবাদ

দুই শতাধিক চাকরির সুযোগ নিয়ে স্কিল জবস এর ‘আইটি জব ফেয়ার-২০২৪’ আয়োজন

রাজধানীতে ড্যাফোডিল পরিবারের অধিভুক্ত অনলাইন জব পোর্টাল এবং অনলাইনে চাকরি খোঁজার প্রতিষ্ঠান ও রিক্রুটমেন্ট সল্যুশন প্রোভাইডার স্কিল জবস ‘আইটি জব ফেয়ার-২০২৪’ আয়োজন করেছে। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় এই ফেয়ারের আয়োজন করা হয়।.জব ফেয়ারটিতে দুই শতাধিক চাকরির সুযোগ নিয়ে দেশের স্বনামধন্য ২০টি আইটি কোম্পানি অংশগ্রহণ করেছে। এইজব ফেয়রের মূল লক্ষ্য ছিল চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করা। ফেয়ারটিতে প্রায় এক হাজারেরও বেশি তথ্যপ্রযুক্তির জ্ঞানসম্পন্ন চাকরিপ্রার্থী অংশগ্রহণ করে এবং অংশগ্রহনকৃত কোম্পানিগুলোর বিভিন্ন পদে সরাসরি আবেদন করে। তাছাড়া, অনেক কোম্পানি ফেয়ার চলাকালীন সময়ে স্পট ইন্টারভিউয়ের মাধ্যমে তাদের প্রয়োজনীয় প্রার্থী নির্বাচন করেন।জব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান ও ড্যাফোডিল পরিবার ও স্...
“পরিবারে পুষ্টিযোগান ও পরিবেশ রক্ষায় সবজি চাষ গুরুত্বপূর্ণ”
শিক্ষাঙ্গন, সংবাদ

“পরিবারে পুষ্টিযোগান ও পরিবেশ রক্ষায় সবজি চাষ গুরুত্বপূর্ণ”

-লিডিং ইউনিভার্সিটি পরিবারে সবজি বিতরণ অনুষ্ঠানে দানবীর ড. সৈয়দ রাগীব আলীসবজি যোগায় পুষ্টি, রক্ষা করে পরিবেশ। লিডিং ইউনিভার্সিটি পরিবারে পুষ্টির যোগানে সবজি বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমিতে উৎপাদিত লাউ, বাঁধাকপি, শসা, মূলাসহ বিভিন্ন ধরনের শাকসবজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের মধ‍্যে বিতরণ করেন তিনি।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ২০২৪) দুপর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ সবজি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, দেশের অর্থনীতি, পরিবেশ ও স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে সবজি চাষ গুরুত্বপূর্ণ। সবজি চাষ খাদ্য নিরাপত্তাহীনতা হ্রাস করে, পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি...
১৭তম শিক্ষক নিবন্ধনের জাতীয় মেধাতালিকা প্রকাশ
শিক্ষাঙ্গন, সংবাদ

১৭তম শিক্ষক নিবন্ধনের জাতীয় মেধাতালিকা প্রকাশ

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জাতীয় মেধাতালিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় টেলিটকের ওয়েবসাইটে ফলপ্রকাশ করা হয়।এর আগে গত মঙ্গলবার ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের জাতীয় মেধাতালিকা নিয়ে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সভায় বসে এনটিআরসিএ। সভায় জাতীয় মেধাতালিকার অগ্রগতি নিয়ে আলোচনা হয়।তথ্যমতে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এক বিষয়ে একাধিক প্রার্থী সনদ অর্জন করেন। পরবর্তীতে প্রাপ্ত নম্বর অনুযায়ী প্রার্থীদের জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এই মেধাতালিকা অনুযায়ী পরবর্তীতে নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ।গত ২৮ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলপ্রকাশিত হয়। গত বছরের ৫ ও ৬ মে অনুষ্ঠিত এই নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২৬ হাজার ২৪২ প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য...
সরকারি মুস্তাফাবিয়া আলিয়ার নতুন অধ্যক্ষ ড. আহমাদুল্লাহ
শিক্ষাঙ্গন, সংবাদ

সরকারি মুস্তাফাবিয়া আলিয়ার নতুন অধ্যক্ষ ড. আহমাদুল্লাহ

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ইসলামি বিদ্যাপীঠ সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসা, বগুড়ায় অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. আহমাদুল্লাহ। যোগদানের সময় তিনি মাদরাসায় বিভিন্ন ধরনের ফুলের চারা গাছ উপহার দেন।সোমবার (২২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তাঁকে এ পদে প্রেষণে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাদ্রাসা শাখা-১ এর উপসচিব হাছিনা আক্তার।সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসা, বগুড়ায় অধ্যক্ষ পদে যোগদানের পূর্বে তিনি গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।ড. আহমাদুল্লাহ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের কৃতি ছাত্র। তিনি ১৯৮৮ সালে এ বিভাগ থেকে প্রথম শ্রেণীতে বিটিআইএস (সম্মান), ১৯৮৯ সালে প...