ফিলিস্তিনে ইসরায়েলি সেনার আত্মহত্যা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক চাকরিতে ফিরে যাওয়ার আদেশ পাওয়ার পর এক ইসরায়েলি রিজার্ভ সেনার আত্মহত্যার খবর পাওয়া গেছে। তবে ওই সেনা ‘পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার’ রোগে আক্রান্ত ছিল দাবি করে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদন প্রকাশ করেছে। তার পরিবার গতকাল রবিবার বলেছে, যুদ্ধে ফিরে যাওয়ার আদেশ পাওয়ার পরেই নিজের জীবন নিয়েছেন তিনি। নিহত এই আত্মহত্যাকারী সেনার নাম এলিরান মিজরাহি।গত বছরের ৭ অক্টোবরে হামাস ইসরায়েলে হামলা চালানোর পর রিজার্ভ এই সেনা সদস্যকে ডাকা হয়েছিল। ইসরায়েলে সুপারনোভা সঙ্গীত উৎসবে হামাসের আমলায় নিহতদের মৃতদেহ উদ্ধার করার দায়িত্বে ছিলেন তিনি। এরপর তাকে গাজায় পাঠানো হয়।যুদ্ধে গত এপ্রিলে আহত হওয়ার আগ পর্যন্ত তিনি কম্ব্যাট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ইসরায়েলে ফিরে আসেন। গত শুক্রবার তাকে গাজার রাফায় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। এরপর তিনি আত্মহত্...
