শনিবার, জুন ২৭

সংবাদ

প্রশ্নফাঁস ঠেকাতে আজ থেকে ৪৪ দিন কোচিং সেন্টার বন্ধ
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

প্রশ্নফাঁস ঠেকাতে আজ থেকে ৪৪ দিন কোচিং সেন্টার বন্ধ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামীকাল রবিবার (৩০ জুন)। প্রশ্নফাঁস ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে শনিবার (২৯ জুন) থেকে ১১ আগস্ট পর্যন্ত ৪৪ দিন দেশের কোচিং সেন্টার বন্ধ থাকবে। তবে বিসিএস পরীক্ষার প্রস্তুতি কেন্দ্রিক কোচিং সেন্টারগুলো খোলা রাখা যাবে।গত ৫ জুন শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় কোচিং বন্ধের এ নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।বিজ্ঞাপনওইদিন ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলো থেকেই মূলত প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে থাকে। এজন্য পরীক্ষার সময়ে কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। কেউ যদি নির্দেশনা না মানে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদরাসা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএ...
ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আন্তর্জাতিক, সংবাদ

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ইরানে আজ শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। শুক্রবার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ প্রক্রিয়া। যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দেশের বাইরে প্রবাসীদের জন্যও রাখা হয়েছে ভোট দেওয়ার সুযোগ।জানা গেছে, দেশের অভ্যন্তরে ৫৯ হাজার ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন ভোটারেরা।বিজ্ঞাপনঅভিভাবক পরিষদের মুখপাত্র হাদি তাহান নাজিফ বলেছেন, সকাল আটটায় ভোটগ্রহণ শুরু। স্বাভাবিক নিয়মে ১০ ঘণ্টা ভোটগ্রহণ করা হবে। তবে প্রয়োজনে ভোট গ্রহণের সময় বাড়ানো যাবে। বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন।ইরানের সংবিধানের অভিভাবক পরিষদ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ৮০ জনের আবেদন পর্যালোচনা করার পর সংবিধানের ১১৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ছয় জনকে যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা করে।এরপর এই ছয় প্রার্থী ব্যাপক নির্বাচনী প্রচারণা চালান ও টেলিভিশন ...
পদ্মা সেতুর ঋণের ৭ম ও ৮ম কিস্তির ৩১৪ কোটি টাকা পরিশোধ
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

পদ্মা সেতুর ঋণের ৭ম ও ৮ম কিস্তির ৩১৪ কোটি টাকা পরিশোধ

পদ্মা সেতু নির্মাণের জন্য নেওয়া ঋণের ৭ম ও ৮ষ্ঠ কিস্তি পরিশোধ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই দুই কিস্তি বাবদ ৩১৪ কোটি টাকার চেক হস্তান্তর করেছে সেতু কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (২৭ জুন) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বিজ্ঞাপন৭ম ও ৮ষ্ঠ কিস্তি বাবদ ৩১৪ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৯৬৩ টাকা হস্তান্তর করা হয়েছে। সর্বশেষ কিস্তিসহ এ পর্যন্ত সরকারকে মোট ১২৬২ কোটি ৬৬ লাখ ৬ হাজার ৫৪৮ টাকা পরিশোধ করেছে সেতু বিভাগ। পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা। এ নির্মাণ ব্যয়ের প্রায় পুরো অর্থই ঋণ হিসাবে দিয়েছে অর্থ বিভাগ।এর আগে গত ৫ এপ্রিল ১ম ও ২য় কিস্তি বাবদ মোট ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫০ টাকা পরিশোধ করা হয়। এরপর গত ১৯ জুন ৩য় ও ৪র্থ কিস্তির ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকা এবং ২০২৩ সালের ১৮ ডিসেম্বর ৫ম ও ৬...
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট বিষয়ক কর্মশালা
শিক্ষাঙ্গন, সংবাদ

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট বিষয়ক কর্মশালা

মার্কিন যুক্তরাষ্ট্রের পারডু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েন (পিএফডব্লিউ)-এর জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক আহমেদ মুস্তাফার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টির তিন সদস্যের একটি প্রতিনিধি দল এক সপ্তাহের সফরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছেন। তারা "ইগনিট ইনোভেশন এবং লেভেল আপ ইওর টিচিং: এ মাস্টারক্লাস উইথ পারডু ইউনিভার্সিটির" প্রোগ্রামের অধীনে ২৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত অবস্থান করবেন সেখানে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, পারডু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েন (পিএফডব্লিউ) এর কলেজ অফ সায়েন্সের ডিন ডঃ রোনাল্ড ফ্রাইডম্যান এবং আরবি ভাষার অনার্স প্রোগ্রাম ডিরেক্টর ও মিস ফারাহ আমের কম্বস।আজ বৃহস্পতিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শিক্ষা, গবেষণা, ও সমসাময়িক বিশ্বে সেবা’ শীর্ষক একটি ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়।বিজ্ঞাপনকর্মশালায় কলেজ অফ সায়েন্সের ডিন ড. রোন...
প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে মৌসুমি ফল উৎসব উদযাপন
শিক্ষাঙ্গন, সংবাদ

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে মৌসুমি ফল উৎসব উদযাপন

বাংলাদেশ ফুল, ফসল আর ফলের দেশ। গ্রীষ্ম মৌসুমে আম, জাম, কাঠাল, লিচু, কলা, পেয়ারা, আনারস লটকন প্রভৃতি নানা মৌসুমি ফলে মৌ মৌ করে বাংলার আকাশ-বাতাস। প্রকৃতির এই অপার দানকে সকলে মিলে উদযাপনের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও প্রেসিডেন্সী ইউনিভার্সিটি আয়োজন করেছে “মৌসুমি ফল উৎসব-২০২৪”।বিজ্ঞাপনবৃহস্প্রতিবার ও শুক্রবার (২৭ ও ২৮ জুন) দুই দিনব্যাপী এই মৌসুমি ফল উৎসবের উদ্ধোধন করেন প্রেসিডেন্সী ইউনিভার্সিটির ট্রেজারার এ.এইচ.এম ফারুক। এসময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্সী ইউনিভার্সিটির প্রিন্সিপাল এডভাইজার, স্কুল অব বিজনেজস অনুষদের ডিন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।ফল উৎসবের চিত্রাবলীএই উৎসবের প্রথম দিনে আম, জাম, লিচু, কাঠাল, ড্রাগন, লটকন, আনারস, কলা, পেয়ারাসহ প্রায় ১৫ প্রজাতির ফলের সমাহার ছিল এবং প্রায় ২৪০০...
১৪ দিন পর জনসম্মুখে দেখা মিললো মতিউরের স্ত্রী লায়লার
সংবাদ, সারাদেশ

১৪ দিন পর জনসম্মুখে দেখা মিললো মতিউরের স্ত্রী লায়লার

ছাগলকাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকীকে জনসম্মুখে দেখা গেছে। বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে যান তিনি।দীর্ঘ ১৪ দিন পর তাকে জনসম্মুখে দেখা গেলো। এর আগে ১৩ জুন সবশেষ অফিস করেছিলেন তিনি।বিজ্ঞাপনবৃহস্পতিবার উপজেলা পরিষদ কার্যালয়ে এসএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সম্পর্কিত দুটি প্রস্তুতি সভায় অংশ নেন লায়লা কানিজ লাকী। ওই সময় সেখানে সাংবাদিকদের উপস্থিতি চাননি তিনি। তাই সাংবাদিকদের সভাকক্ষে যেতে দেওয়া হয়নি। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তারা ছিলেন।সভা শেষে দুপুর ১টার দিকে একটি কালো পাজেরো গাড়িতে করে উপজেলা পরিষদ থেকে বের হয়ে যান লায়লা কানিজ লাকী। তবে তখনো তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি...
১১ টাকার ডিম ১৫ টাকা বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

১১ টাকার ডিম ১৫ টাকা বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আড়তদারদের কারসাজিতে অস্থির হয়ে উঠেছে ডিমের বাজার। ভোক্তা পর্যায়ে একটি ডিম কিনতে গুনতে হচ্ছে প্রায় ১৫ টাকা। এই কারসাজি বন্ধ করতে রাজধানীতে পাইকারি ডিমের আড়তে ভোরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে তেজগাঁওয়ের ডিমের আড়তে এই বিশেষ অভিযান পরিচালনা করেন সংস্থাটির পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।বিজ্ঞাপনএ সময় তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মেসার্স আমানত এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা এবং বাকি দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।আব্দুল জব্বার মণ্ডল বলেন, তেজগাঁওয়ের পাইকারি ডিম ব্যবসায়ী আমানাতুল্লা এন্টারপ্রাইজকে বাজার অস্থির করার দায়ে বুধবারও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু আজও একই অপরাধ করা হচ্ছিল এমন তথ্য-প্রমাণের ভিত্তিতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ী আরো কিছু ব্যবসায়ীর স...
সাদিক এগ্রোর সেই ১৫ লাখের ছাগলটি যশোর থেকে কেনা ১ লাখে
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

সাদিক এগ্রোর সেই ১৫ লাখের ছাগলটি যশোর থেকে কেনা ১ লাখে

ছাগলকাণ্ডের সেই ১৫ লাখ টাকার ছাগল নিয়ে দেশব্যাপী তুলকালাম হয়ে গেলেও আলোচিত সেই ছাগলটি দেশীয় জাতের। তথ্য বলছে, ওই ছাগলটি যশোরের একটি বাজার থেকে মাস দুয়েক আগে ১ লাখ টাকায় আনা হয়। তবে ঈদ সামনে রেখে সেটি বিদেশি ব্রিটল জাতের ছাগল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করেন মোহাম্মদ ইমরান হোসাইন।বিজ্ঞাপনএরপর এর দাম নির্ধারণ করা হয় ১৫ লাখ টাকা, যেটি ক্রয় করেন আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউরপুত্র মুশফিকুর রহমান ইফাত। তবে ইফাত ১ লাখ টাকা অগ্রীম দিয়েও ছাগলটি নেননি বলে জানা গেছে, কিন্তু এ ছাগলের সঠিক বিক্রয়মূল্য কত তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সাদেক এগ্রোর ইনচার্জ মো. শরীফও যশোর থেকে ছাগল আনার এ তথ্য স্বীকার করেছেন।চোখ ধাঁধানো বিজ্ঞাপন আর নানা চমকের কারণে বারবার আলোচনায় আসা ‘সাদিক এগ্রো’ এবং এর মালিক মোহাম্মদ ইমরান হোসাইনের বিরুদ্ধে গরু চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণসহ নানাভাবে গ্রাহকদেরকে ঠকানো...
বাংলাদেশ থেকে বছরে ২ হাজার চালক নেবে দুবাই
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

বাংলাদেশ থেকে বছরে ২ হাজার চালক নেবে দুবাই

চলতি বছর বাংলাদেশ থেকে ১ হাজার ৩০০ ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে ১ হাজার মোটরসাইকেল চালক এবং ৩০০ ট্যাক্সি চালক রয়েছে। এছাড়া ২০২৫ সাল থেকে ২ হাজার করে ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে দেশটি।বৃহস্পতিবার (২৭ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ মুদাইফাসের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।বিজ্ঞাপনপ্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন, চলতি বছর ১ হাজার ৩০০ নেবে। এর মধ্যে এক হাজার মোটরসাইকেল চালক রয়েছে, প্রতি মাসে ২০০ করে এই পাঁচ মাসে নেবে। আর ৩০০ ট্যাক্সি চালক যাবে। প্রতি বছর কমপক্ষে ২ হাজার করে মোটরসাইকেল ও ট্যাক্সি চালক যাবে। এ সংখ্যাটা আরও বাড়বে।আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি গণমাধ্যমকে জানান, আমি এখানে দুবাইয়ের ট্যাক্সি কোম্পান...
বেনজীরের পিএইচডি ডিগ্রি বাতিলে প্রস্তাব ঢাবি সিনেটে
শিক্ষাঙ্গন, সংবাদ

বেনজীরের পিএইচডি ডিগ্রি বাতিলে প্রস্তাব ঢাবি সিনেটে

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের পিএইচডি ডিগ্রি বাতিলের জন্য সিনেটে প্রস্তাব করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যরা। বুধবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামালের নেতৃত্বে বৈঠকে সিনেটের অন্তত তিনজন সদস্য এ প্রস্তাব দেন। সিনেট সদস্য বলেন, বেনজীর আহমেদ ভর্তির যোগ্যতা পূরণ না করলেও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেয়েছেন।বিজ্ঞাপনবেনজীরের পিএইচডি ডিগ্রি নিয়ে সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।প্রতিবেদনে বলা হয়, বেনজীর আহমেদ ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ডিগ্রি পাওয়ার পর তিনি তার নামের শুরুতে ‘ড.’ ব্যবহার শুরু করেন। তবে বেনজীরের পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়ার যোগ্যতা ছিল না। তাকে ভর্তির জন্য অনিয়ম করে যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছিল।বেনজীর বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ডক্টর অব বিজনে...