রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এর উদয়ন সিনেট হলে এ সিনেট সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট সভাপতি প্রফেসর ড. মো. শাহ্ আজম। সিনেট সভার প্রথম অধিবেশনে সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেন, আট বছর পূর্বে কার্যক্রম শুরু হলেও এবার প্রথমবারের মতো সিনেট অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি মাইলফলক।বিজ্ঞাপনসভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের পরে গৃহীত কর্মসূচি ও পরিকল্পনা সিনেটরদের অবগত করেন। তিনি এ সিনেট সভায় সিনেটরদের সম্মুখে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন, সিনেটরগণ তাদের মূল্যবান মতামত ও নির্দেশনা প্রদান করেন। সিনেট ১৮ কোট...
