Wednesday, October 28

জাতীয়

খুলনা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর
জাতীয়, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বুধবার সকালে খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি এবং রোগীদের সঙ্গে কথা বলেন।পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। কুমড়ার তরকারি মুখে দিয়ে তা ফেলে দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রশ্ন করেন, “এ ধরনের খাবার আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন?” পরে তিনি রোগীদের জন্য উন্নতমানের খাবার নিশ্চিত করার নির্দেশ দেন।এ সময় মন্ত্রী হাসপাতালের বহির্বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা ও শৌচাগারও ঘুরে দেখেন। পাশাপাশি এন্টিরেবিস ভ্যাকসিন সংকট নিয়ে রোগী ও স্বজনদের অভিযোগ শুনে ক্ষোভ প্রকাশ করেন তিনি। অভিযোগ ওঠে, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় রোগীদের বাইরে থেকে টাকা দিয়ে কিনতে ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এনইসি সভা চলছে
জাতীয়, রাজধানী, সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এনইসি সভা চলছে

|| আলোকিত দৈনিক ডেস্ক ||প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) গুরুত্বপূর্ণ সভা শুরু হয়েছে। আজ সোমবার (১৮ মে ২০২৬) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিকল্পনা কমিশন মিলনায়তনে এই উচ্চপর্যায়ের বৈঠকটি শুরু হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং নিশ্চিত করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সভায় আগামী ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। এবারের সভায় নতুন অর্থবছরের এই এডিপি চূড়ান্ত করার পাশাপাশি এর আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হতে পারে। এছাড়া দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও বেগবান করতে ‘সংস্কার ও উন্নয়নের পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা (২০২৬-২০৩০ অর্থবছর)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি একটি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন এবং তা অনুমোদনের বিষয়টিও সভার এজেন্ডায় রয়েছে।প্রধানমন্ত্রী...
ড. ইউনূসসহ সাবেক ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

ড. ইউনূসসহ সাবেক ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

|| নিজস্ব প্রতিবেদক ||হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের ভূমিকা তদন্ত এবং সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের ২৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।আজ রবিবার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দাখিল করেন।রিট আবেদনে উল্লেখ করা হয়, হামের টিকাদান কর্মসূচি বাতিলের মতো স্পর্শকাতর সিদ্ধান্তটি একটি ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে বিবেচিত হতে পারে। এই সিদ্ধান্তের পেছনে ড. ইউনূসসহ তৎকালীন সংশ্লিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যদের ভূমিকা খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে, তদন্তের স্বার্থে ড. ইউনূসসহ সাবেক ২৪ জন উপদেষ্টার বিদেশ গমনে নিষেধাজ্ঞারও আবেদন জানানো হয়েছে রিটে।মামলার বিবাদী হিসেবে মন্ত্রিপ...
বকশীগঞ্জে ১,২৯৫ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে ১,২৯৫ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দরিদ্র ও অসহায় পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) চাঁদপুর জেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।এ উপলক্ষে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ১ হাজার ২৯৫ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে।তিনি আরও জানান, এ কর্মসূচির আওতায় গৃহবধূদের নামে কার্ড ইস্...
ঐক্যবদ্ধভাবে দেশ গঠন কাজে এগিয়ে আসতে হবে: বিমান ও পর্যটনমন্ত্রী
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ঐক্যবদ্ধভাবে দেশ গঠন কাজে এগিয়ে আসতে হবে: বিমান ও পর্যটনমন্ত্রী

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সরকারের বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের কাজে সকলকে এগিয়ে আসতে হবে।শনিবার (১৬ মে) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বেথুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষার মান উন্নয়ন অত্যন্ত জরুরি। আর এ উন্নয়নের ভিত্তি তৈরি হয় প্রাথমিক স্তর থেকেই। তাই বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়ন, আধুনিকায়ন এবং মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন জেলা বিএনপির আহ্বা...
জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি: সেশনজট নিরসনে সরকারের বড় সিদ্ধান্ত
জাতীয়, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি: সেশনজট নিরসনে সরকারের বড় সিদ্ধান্ত

|| নিজস্ব প্রতিবেদক ||শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে সেশনজটের অভিশাপ দূর করতে এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে তালমিলিয়ে ২০২৭ সালের মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। নতুন ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন থেকে।বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই নতুন সময়সূচি ঘোষণা করেন। মন্ত্রী জানান, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৬ ফেব্রুয়ারি। অন্যদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং শেষ হবে ১৩ জুলাই। ইতোমধ্যে পরীক্ষার রুটিন চূড়ান্ত করা হয়েছে এবং তা দ্রুতই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।শিক্ষার গুরুত্বপূর্ণ সময় সাশ্রয়ের বিষয়ে গুরুত্বারো...
তারেক রহমানের ঢাবিতে ভর্তির স্মৃতিচারণ করলেন হাতিয়া কলেজের বিভাগীয় প্রধান শাহ ওয়ালী উল্লাহ
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

তারেক রহমানের ঢাবিতে ভর্তির স্মৃতিচারণ করলেন হাতিয়া কলেজের বিভাগীয় প্রধান শাহ ওয়ালী উল্লাহ

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাক্ষাৎকার দিতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের হারানো সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র খুঁজে পাওয়ার এক বিরল অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন নোয়াখালীর হাতিয়া কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. শাহ ওয়ালী উল্লাহ।১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির দিনগুলোর সেই স্মৃতি হাতড়ে তিনি জানান, ১৯৮৬ সালের জুনের শেষ দিকে কলা ভবনের ডিন অফিসের সামনে সাক্ষাৎকার দিতে অপেক্ষায় ছিলেন তিনি। এ সময় হঠাৎ মেঝেতে পড়ে থাকা কিছু নথিপত্র কুড়িয়ে পান তিনি। খুলে দেখেন সেখানে তারেক রহমান নামের এক শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসির মূল মার্কশিটসহ যাবতীয় তথ্য, যেখানে পিতার নাম লেখা ছিল জিয়াউর রহমান।স্মৃতিচারণ করতে গিয়ে শাহ ওয়ালী উল্লাহ আরও জানান, কাগজপত্র পাওয়ার কিছুক্ষণ পরেই তিনি দেখেন একজন হালকা-পাতলা গড়...
একনেকে চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প: বদলে যাবে ১৯ জেলার চিত্র
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

একনেকে চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প: বদলে যাবে ১৯ জেলার চিত্র

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের পানিসংকট নিরসনে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে সরকার। আজ বুধবার (১৩ মে) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বহুল প্রতীক্ষিত ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্পের প্রথম পর্যায়ের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাওয়া এই মেগা প্রকল্পটি জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ মেয়াদে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।সভাসূত্রে জানা গেছে, আজকের একনেক সভায় মোট ১৬টি প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্যে ১১ নম্বর কার্যতালিকায় ছিল এই পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাদু পানির প্রবাহ ফিরিয়ে আনা। প্রকল্পের আওতায় পদ্মা নদীতে প্রায় ২৯...
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা: অনুমোদন পাচ্ছে পদ্মা ব্যারেজসহ ১৬ প্রকল্প
জাতীয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা: অনুমোদন পাচ্ছে পদ্মা ব্যারেজসহ ১৬ প্রকল্প

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||দেশের অবকাঠামোগত উন্নয়ন ও আর্থ-সামাজিক অগ্রযাত্রাকে বেগবান করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার (১৩ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ গণমাধ্যমকে সভার বিষয়টি নিশ্চিত করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজকের এই সভায় দেশের সামগ্রিক উন্নয়নে ১৬টি বড় প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এসব প্রকল্পের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য ও দীর্ঘ প্রতীক্ষিত হলো পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের প্রথম পর্যায়। এছাড়াও কৃষি, শিক্ষা ও যোগাযোগ খাতের বেশ কিছু মেগা প্রকল্প আজকের সভায় চূড়ান্ত অনুমোদন পেতে পারে বলে আশা করা হচ্ছে।বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়...
আলিম পরীক্ষার কেন্দ্র নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

আলিম পরীক্ষার কেন্দ্র নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

|| নিজস্ব প্রতিবেদক ||চলতি বছরের আলিম পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্র ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী, কোনো পরীক্ষার্থীই নিজ মাদরাসা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সোমবার (১১ মে) মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।​বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কোনো অবস্থাতেই কেন্দ্রস্থিত মাদরাসার পরীক্ষার্থীদের ওই একই কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। তবে যেসব উপজেলায় মাত্র একটি আলিম পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেগুলোর ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান বিবেচনা করে স্থানীয় প্রশাসনকে দুটি বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।​বিকল্প ব্যবস্থা হিসেবে বলা হয়, হয় সংশ্লিষ্ট মাদরাসার পরীক্ষার্থীদের পার্শ্ববর্তী উপজে...