Wednesday, October 28

জাতীয়

সন্ত্রাসী যে দলেরই হোক, কাউকে ছাড় নয়: বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

সন্ত্রাসী যে দলেরই হোক, কাউকে ছাড় নয়: বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধ (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—তারা যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। সোমবার (১১ মে) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী আরও বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ দমনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান লোদী, জামায়াতের আমির হাফেজ মাও...
কুড়িগ্রামে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন, কৃষি ও নদীভাঙন রোধে আশাবাদ মন্ত্রীর
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন, কৃষি ও নদীভাঙন রোধে আশাবাদ মন্ত্রীর

|| কুড়িগ্রাম প্রতিনধি ||কুড়িগ্রামে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিকে আরও বিস্তৃত করতে আগামী পাঁচ বছরে সারাদেশে ৭ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চলতি বছর দেড় হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ চলছে।রবিবার (১০ মে) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী এলাকায় দাসেরহাট ছড়া থেকে এসিল্যান্ড ছড়া পর্যন্ত সংযোগ খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।মন্ত্রী জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলায় খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কুড়িগ্রাম জেলায় ইতোমধ্যে ৫টি খাল চিহ্নিত করা হয়েছে। এসব খালের মোট ৭ দশমিক ২৩ কিলোমিটার এলাকা জরিপ করা হয়েছে এবং প্রকল্প ব...
সীমান্তে কড়া পাহারা: অনুপ্রবেশ ও চোরাচালান দমনে বিজিবির নজরদারি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

সীমান্তে কড়া পাহারা: অনুপ্রবেশ ও চোরাচালান দমনে বিজিবির নজরদারি

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।শনিবার (৯ মে) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।বিজিবি জানায়, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করা হচ্ছে। এ লক্ষ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, কুড়িগ্রাম জেলার সীমান্ত সুরক...
মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

|| নিজস্ব প্রতিবেদক ||ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বুধবার (৬ মে) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে আদালত নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে এই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।এর আগে সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ার কারণ দেখিয়ে গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। পরে ৩০ এপ্রিল তিনি উচ্চ আদালতের আশ্রয় নেন। আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার...
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

|| নিজস্ব প্রতিবেদক ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে আজ বুধবার শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম। তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় স্পিকারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।আইনি জটিলতা কাটিয়ে নুসরাত তাবাসসুমের এই শপথ গ্রহণ বিশেষ গুরুত্ব বহন করছে। এর আগে নির্ধারিত সময়ের মাত্র ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি। পরে তিনি উচ্চ আদালতের আশ্রয় নিলে আদালত তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। আদালতের আদেশের পর কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে। শপথ গ্রহণ শেষে নুসরাত তাবাসসুম রীতি অনুযায়ী সংস...
স্টেডিয়াম বা ক্রীড়া অবকাঠামোতে আর মেলা বসতে দেওয়া হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী
খেলাধুলা, জাতীয়, রাজধানী, সর্বশেষ

স্টেডিয়াম বা ক্রীড়া অবকাঠামোতে আর মেলা বসতে দেওয়া হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের ক্রীড়াঙ্গনের মানোন্নয়ন ও মাঠের পবিত্রতা রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এখন থেকে দেশের কোনো স্টেডিয়াম বা ক্রীড়া অবকাঠামোতে আর কোনো মেলার আয়োজন করতে দেওয়া হবে না।বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের অধিবেশন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মেলা বা অন্য কোনো অ-ক্রীড়া উদ্দেশ্যে স্টেডিয়াম ব্যবহারের অনুমতি দেননি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।দীর্ঘদিন অযত্নে পড়ে থাকা এবং অকার্যকর হয়ে যাওয়া জেলা পর্যায়ের স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্সগুলো সংস্কারের মাধ্যমে আবারও সচল করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার।প্রতিমন্ত্রী বলেন, অনেক ক্রীড়া স্থাপনা দীর্ঘদিন যথাযথভাবে ব্যবহ...
বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আর জঙ্গি কারখানা হতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী
জাতীয়, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আর জঙ্গি কারখানা হতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আর কোনোভাবেই উগ্রবাদ বা জঙ্গিবাদের চারণভূমি হতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বর্তমান সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর স্বকীয়তা ও স্বাধীনতায় বিশ্বাসী এবং আমরা তাদের কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে চাই না। তবে স্বাধীনতার নামে এমন কোনো পরিবেশ তৈরি করতে দেওয়া হবে না, যা থেকে আরেকটি ‘হলি আর্টিসান’-এর মতো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।মঙ্গলবার (৫ মে) রাতে রাজধানীর হোটেল শেরাটনে বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিকদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ (এপিইউবি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া...
ঈদযাত্রায় রেলের বিশেষ উপহার: ১০ জোড়া স্পেশাল ট্রেনের সময়সূচি ঘোষণা
জাতীয়, সর্বশেষ

ঈদযাত্রায় রেলের বিশেষ উপহার: ১০ জোড়া স্পেশাল ট্রেনের সময়সূচি ঘোষণা

|| নিজস্ব প্রতিবেদক ||আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও আরামদায়ক করতে বড় ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঘরমুখো যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে রেল কর্তৃপক্ষ ১০ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত ৩০ এপ্রিল রেলওয়ের এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।যাত্রীদের সুবিধার্থে নিচে বিভিন্ন রুটের স্পেশাল ট্রেনের সময়সূচি ও চলাচলের বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:রুটে ভিত্তিক স্পেশাল ট্রেনের সময়সূচিচট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম: চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে বেলা ৩টা ৩০ মিনিটে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। ফিরতি পথে চাঁদপুর ঈদ স্পেশাল-২ বিকেল ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা: তিস্তা স্পেশাল-৩ সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৪টা ১০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে। বিপ...
গরুর হাটে চাঁদাবাজি রুখতে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রী শাহে আলমের
জাতীয়, রাজধানী

গরুর হাটে চাঁদাবাজি রুখতে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রী শাহে আলমের

|| নিজস্ব প্রতিবেদক ||পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর হাটে যেকোনো ধরনের চাঁদাবাজি ও অনিয়ম রোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে তিনি সাফ জানিয়ে দেন, পশুর হাটে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না এবং এমন অভিযোগ পেলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, দেশের কোথাও কোরবানির পশু পরিবহনে যেন কোনো প্রতিবন্ধকতা বা চাঁদাবাজির শিকার হতে না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। বিশেষ করে মহাসড়ক ও পশুর হাটে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। পশুর আনা-নেওয়ার পথে কেউ হয়রানির শিকার হলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।হাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যানজট...
স্মার্ট প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: গণশিক্ষা প্রতিমন্ত্রী
জাতীয়, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

স্মার্ট প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: গণশিক্ষা প্রতিমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি যুগোপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিচালিত স্মার্ট প্রাথমিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মঙ্গলবার (৫ মে) সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে নতুন উন্নয়ন প্রকল্পসমূহ নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী জানান, দেশের প্রতিটি শিশুর জন্য আধুনিক ও আনন্দমুখর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।সভায় জানানো হয়, প্রাথমিক শিক্ষার আধুনিকায়নের লক্ষ্যে ইতোমধ্যে ১৩টি নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সরকারের ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্ত হয়েছে। এই মেগা প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—সারা দেশে জরাজীর্ণ স্কুল সংস্কার, ১১টি সিটি কর্পোরেশনের মডেল স্কুলের ...