Wednesday, October 28

জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন আজ: জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ
জাতীয়, সর্বশেষ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন আজ: জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ

|| আলোকিত দৈনিক ডেস্ক ||জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার (২ জুন)। নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদকক্ষে স্থানীয় সময় সকাল ১০টায় এ আনুষ্ঠানিক নির্বাচন অনুষ্ঠিত হবে। মর্যাদাপূর্ণ এই পদে এবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিপরীতে একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস।বাংলাদেশ দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর আগে ১৯৮৬ সালে প্রথম ও শেষবারের মতো জাতিসংঘের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। এরপর দীর্ঘ ৪০ বছর এ পদে আর কোনো নির্বাচন করেনি ঢাকা। তবে প্রায় চার বছর আগেই ৮১তম অধিবেশনের সভাপতি পদে লড়ার আনুষ্...
খুলনায় নানী ও দুই নাতিকে হত্যা: পলাতক সৎ বাবাকে খুঁজছে পুলিশ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নানী ও দুই নাতিকে হত্যা: পলাতক সৎ বাবাকে খুঁজছে পুলিশ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় নানী ও দুই নাতিকে হত্যার ঘটনায় শিশুদের সৎ বাবাকে প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে পুলিশ। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও এখনো কোনো সাফল্য মেলেনি।পুলিশ জানায়, গত শনিবার নগরীর দারুল আমান মসজিদ রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে বেবী বেগম (৬২), শামীম (১৩) এবং মুস্তাকিম (৪)-এর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুই শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং তাদের নানীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়।এ ঘটনায় শিশু দুটির জৈবিক বাবা মাসুম ব্যাপারী সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে শিশুদের সৎ বাবা রফিকুল হাওলাদার-কে।তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কয়েক বছর আগে ফাতেমা বেগম মেরি-র প্রথম সংসার ভেঙে যায়। পরে তি...
পদত্যগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
জাতীয়, সর্বশেষ

পদত্যগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

|| নিজস্ব প্রতিবেদক ||শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আজ সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন।পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেছেন, মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। এই অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত ও দাপ্তরিক কাজ সুচারুভাবে পরিচালনা করতে সমস্যা হচ্ছিল। তাই বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা যেন ব্যাহত না হয়, সেই ভাবনা থেকেই তিনি স্বেচ্ছায় পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।৬৩ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ ত্রয়োদশ সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে রেকর্ড সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়লাভ ...
ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়, রাজধানী, সর্বশেষ

ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১ জুন) সকাল সোয়া ৯টায় তিনি সচিবালয়ে প্রবেশ করেন এবং প্রথাগত নিয়মে দাফতরিক কার্যক্রম শুরু করেন। প্রথম কার্যদিবসেই দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক, সৌজন্য সাক্ষাৎ এবং নীতিনির্ধারণী আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে আজ সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক। এরপর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সভায় অংশ নেন তিনি।প্রেস উইং আরও জানায়, মধ্যাহ্নভোজ ও নামাজ...
রামিসা হত্যা মামলা: আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

রামিসা হত্যা মামলা: আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা হত্যার চাঞ্চল্যকর মামলাটি আনুষ্ঠানিক বিচারিক ধাপে প্রবেশ করতে যাচ্ছে। এই হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ সোমবার অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন আদালত।মামলার নির্ধারিত শুনানিতে অংশ নিতে আজ সকালে দুই আসামিকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। আদালত প্রাঙ্গণে পৌঁছানোর পর কড়া নিরাপত্তায় তাদের হাজতখানায় রাখা হয়েছে। আজই ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে এই অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে শিশু রামিসা বাসা থেকে বের হলে আসামি সোহেল রানা কৌশলে তাকে ভবনের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে...
ঈদের টানা ছুটি শেষে অফিস-আদালত খুলেছে আজ
জাতীয়, সর্বশেষ

ঈদের টানা ছুটি শেষে অফিস-আদালত খুলেছে আজ

|| নিজস্ব প্রতিবেদক ||পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের দীর্ঘ ছুটি শেষে আজ সোমবার থেকে আবারও চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে দেশের সব সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা সাত দিনের লম্বা অবকাশ কাটিয়ে আজ ১ জুন থেকে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। ফলে সকাল থেকেই কর্মচঞ্চল হয়ে উঠেছে অফিস পাড়াগুলো।ছুটি শেষে প্রথম কার্যদিবসেই দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসহ ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। ব্যাংকগুলোতে আজ থেকে স্বাভাবিক নিয়মে লেনদেন চলছে। গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করতে পারছেন, তবে দাপ্তরিক কাজের জন্য ব্যাংক খোলা থাকছে বিকেল ৫টা পর্যন্ত। একইভাবে বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও সকাল ১...
মানিকগঞ্জ সড়ক দুর্ঘটনা গাড়িতে আগুন
জাতীয়

মানিকগঞ্জ সড়ক দুর্ঘটনা গাড়িতে আগুন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় যাত্রীবাহী বাস ও বিপরীতগামী গ্যাসবাহী লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও যাত্রীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো গেছে। সোমবার (২৫ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।ঈদে ঘরমুখো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মুলজান এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গ্যাসবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই লরিটির গ্যাস ট্যাংকিতে লিকেজ দেখা দিলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে সড়কের ওপর আগুন ধরে, পরে তা দ্রুত বাসে লেগে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন বাসের পুরো অংশে ছড়িয়ে পড়ে এবং চারদিকে গ্যাস ছড়িয়ে আতঙ্কের সৃষ্টি হয়।আগুন ল...
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ
জাতীয়, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ

|| নিজস্ব প্রতিবেদক ||বাঙালি মনন, দ্রোহ ও প্রেমের অবিনাশী কণ্ঠস্বর, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ। পরাধীনতার শৃঙ্খল ভাঙার গান, অসাম্য ও অন্যায়ের বিরুদ্ধে বজ্রনিনাদ এবং শোষিত মানুষের পক্ষে কলম ধরে তিনি বাংলা সাহিত্যে এক অনন্য দিগন্তের সূচনা করেছিলেন। আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদা, আনন্দ ও শ্রদ্ধার সাথে উদযাপিত হচ্ছে কবির জন্মজয়ন্তী।জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবারের জন্মজয়ন্তীর মূল আকর্ষণ হিসেবে জাতীয় পর্যায়ের প্রধান অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে। শনিবার বিকেলে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত এই তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বর্ণাঢ্য এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কবি নজরুল গবেষণা...
রামিসা হত্যা মামলা: ডিএনএ ও ময়নাতদন্ত রিপোর্ট পুলিশের হাতে, আগামীকালই চার্জশিট
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

রামিসা হত্যা মামলা: ডিএনএ ও ময়নাতদন্ত রিপোর্ট পুলিশের হাতে, আগামীকালই চার্জশিট

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানীর পল্লবীতে বহুল আলোচিত শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভুঁইয়া নিপুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিটসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে এই গুরুত্বপূর্ণ রিপোর্টগুলো সংগ্রহ করেছেন। এর মধ্য দিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে।তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সব ধরনের মেডিকেল ও ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ায় এখন দ্রুততার সাথে মামলার অভিযোগপত্র বা চার্জশিট তৈরির কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রবিবারই আদালতে এই মামলার চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করা হতে পারে।উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি আবাসিক বাড়ির তিনতলার ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘট...
সুন্দরবন রক্ষায় সময়োপযোগী পদক্ষেপের আহ্বান কেসিসি প্রশাসকের
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

সুন্দরবন রক্ষায় সময়োপযোগী পদক্ষেপের আহ্বান কেসিসি প্রশাসকের

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় অনুষ্ঠিত ‘সুন্দরবন সামিট-২০২৬’-এ সুন্দরবন রক্ষায় কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়, এটি দেশের মানুষের অস্তিত্ব ও পরিবেশগত নিরাপত্তার সঙ্গে গভীরভাবে জড়িত একটি প্রাকৃতিক সম্পদ।শুক্রবার (২২ মে) সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত “সহনশীল সুন্দরবন: যুবসমাজ, জলবায়ু ও উপকূলীয় ভবিষ্যৎ” শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ গবেষণা কেন্দ্র, মিশন গ্রিন বাংলাদেশ এবং স্বপ্নপুরী কল্যাণ সংস্থা যৌথভাবে এ আয়োজন করে।বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, সুন্দরবন দেশের জন্য এক ধরনের ‘অক্সিজেন ব্যাংক’। এই বন ও এর জীববৈচিত্র্য রক্ষায় এখনই সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি সুন্দরবন ...