বুধবার, মে ১৩

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা: অনুমোদন পাচ্ছে পদ্মা ব্যারেজসহ ১৬ প্রকল্প

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||

দেশের অবকাঠামোগত উন্নয়ন ও আর্থ-সামাজিক অগ্রযাত্রাকে বেগবান করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার (১৩ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ গণমাধ্যমকে সভার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজকের এই সভায় দেশের সামগ্রিক উন্নয়নে ১৬টি বড় প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এসব প্রকল্পের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য ও দীর্ঘ প্রতীক্ষিত হলো পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের প্রথম পর্যায়। এছাড়াও কৃষি, শিক্ষা ও যোগাযোগ খাতের বেশ কিছু মেগা প্রকল্প আজকের সভায় চূড়ান্ত অনুমোদন পেতে পারে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *