নৌকা মার্কার প্রার্থীর ছেলে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইউএনও, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পদায়নে আওয়ামী লীগপন্থী বাদ দেওয়ার কথা থাকলেও, তা হয়নি বলে অভিযোগ উঠেছে। ছাত্রলীগ রাজনীতির সাথে যুক্ত থাকা ও বাবা আওয়ামী লীগের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তাকে গুরুত্বপূর্ণ জায়গায় ইউএনও হিসেবে পদায়ন দেওয়ায় নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে।বর্তমানে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এইচএম খোদাদাদ হোসেন, ৩৫ তম বিসিএস ক্যাডারে মুক্তিযোদ্ধা কোটায় যার চাকরি। পিতাঃ বীর মুক্তিযোদ্ধা রফিকুল আজম সরকার ২০২১ সাথে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ১৫ নং কাপাসিয়া ইউনিয়ন পরিষদের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নির্বাচনে ৮২০ ভোট পেয়ে পঞ্চম অবস্থানে পরাজিত হয়েছেন রফিকুল আজম সরকার।আওয়ামী লীগ সরকারের সময়ে এইচএম খোদাদাদ ...










