
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া মোড়ে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত একটি সড়কে মালবাহী ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। সম্প্রতি টানা বৃষ্টিতে রাস্তার একটি অংশ ভেঙে গেলে তা নতুন মাটি ফেলে ভরাট করা হয়েছিল।
সোমবার (২২ জুন) মালবোঝাই একটি ট্রাক ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ভরাট করা অংশটি অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ধসে পড়ে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
স্থানীয়রা জানান, সড়কটি দীর্ঘদিন ধরেই সংকুচিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বৃষ্টির কারণে দুর্বল হয়ে পড়া রাস্তার ওপর ভারী যানবাহন চলাচল করায় এ দুর্ঘটনা ঘটেছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার ও প্রশস্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
