Sunday, October 4

সর্বশেষ

টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ

|| গাজীপুর প্রতিনিধি ||টঙ্গীতে মাদকসংক্রান্ত বিরোধের জেরে নুরুল ইসলাম (৩৫) হত্যাকাণ্ডের মামলার এজাহার নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। মামলায় প্রভাবশালী ও মূল হোতাদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে সোমবার বিকেলে আয়োজিত এ কর্মসূচি থেকে পুলিশি কার্যক্রমে অনাস্থা প্রকাশ করেন নিহতের স্বজন ও স্থানীয়রা। তাদের অভিযোগ, বাদীপক্ষের অভিযোগ পুরোপুরি আমলে না নিয়ে পুলিশ নিজেদের মতো করে এজাহার সাজিয়েছে।মামলা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে টঙ্গী পূর্ব থানার মিরাশপাড়া আলেরটেক নদীবন্দরসংলগ্ন জয়নাল কমিশনারের ইটভাটার মাঠে নুরুল ইসলামকে মারধর ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। মাদকসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে তাকে বাসা থেকে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র, হকিস্টিক ও লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়ে...
দেশে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিএনপির সমাবেশ ও মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দেশে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিএনপির সমাবেশ ও মিছিল

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা একটি ব্যানার নিয়ে ভূরুঙ্গামারী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে বাসটার্মিনাল গোলচত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্যসচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সরকার, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা ও সাখাওত হোসেন তৌহিদ এবং বঙ্গসোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ব্যাপারীসহ স্থানীয় নেতারা।বক্তারা অভিযোগ করে...
কুড়িগ্রামে সিডস প্রকল্প পরিদর্শন করলেন নরওয়ের রাষ্ট্রদূত গুলব্রান্ডসেন
সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে সিডস প্রকল্প পরিদর্শন করলেন নরওয়ের রাষ্ট্রদূত গুলব্রান্ডসেন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামে সিডস প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এইচ ই হাকন আরাল্ড গুলব্রান্ডসেন। সোমবার (২১ সেপ্টেম্বর) নরওয়ের রাষ্ট্রদূতসহ ৭ সদস্যের একটি প্রতিনিধিদল এই পরিদর্শন পরিচালনা করেন।পরিদর্শনে ছিলেন নরওয়ে অ্যাম্বেসির রাষ্ট্রদূতের স্ত্রী মিসেস মারিয়ান হাগেন, ডেপুটি হেড অব মিশন মি. আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, প্রোগ্রাম কর্মকর্তা মিস শাহপার সেলিম, স্ট্রমে ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান ভূঁইয়া, কোঅর্ডিনেটর জেসমিন আখতার ও প্রোগ্রাম ম্যানেজার চন্দন কুমার সরকারসহ অনেকে।পরিদর্শনের শুরুতেই অতিথি দলকে বাংলাদেশ গার্ল গাইডস ও স্থানীয়দের সহায়তায় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।...
সিপিএল ফাইনালে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন সাদাকাত
খেলাধুলা, সর্বশেষ

সিপিএল ফাইনালে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন সাদাকাত

|| স্পোর্টস ডেস্ক ||পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে কোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে সেঞ্চুরি করার এক অনন্য ইতিহাস গড়েছেন মাজ সাদাকাত।ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে এন্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিরুদ্ধে জ্যামাইকা কিংসমেনের হয়ে ৫৮ বলে ১১৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ৮টি চার ও ৯টি ছক্কায় সাজানো ছিল তাঁর এই ইনিংস। এর আগে টুর্নামেন্টের এলিমিনেটর পর্বেও ৪৯ বলে ১১২ রান করেছিলেন তিনি। ফলে টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে ফাইনালের মঞ্চ মাতালেন এই পাক ব্যাটার।সাদাকাতের এই ১১৪ রানের ইনিংসটি সিপিএলের ফাইনাল ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন রেকর্ড। তিনি ছাড়িয়ে গেছেন ২০২০ সালের ফাইনালে লেন্ডল সিমন্সের করা ৪৯ বলে ৮৪ রানের রেকর্ডকে।তবে ঐতিহাসিক এই শতকের পরও শিরোপা অধরাই থেকে গেছে সাদাকাতের দলের। জ্যামাইকার তোলা ৯ উইকেটে ১৭০ রানের জব...
ঈদে মিলাদুন্নবী ও এয়াকুব আলী চৌধুরীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ঈদে মিলাদুন্নবী ও এয়াকুব আলী চৌধুরীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা

|| চট্টগ্রাম প্রতিনিধি: ||চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ.) এয়াকুবিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ মাহফিল ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী, আজীবন দাতা সদস্য, পরিচালনা পরিষদের সাবেক সভাপতি এবং বটতলী ইউনিয়ন পরিষদের দীর্ঘ তিন যুগের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব এয়াকুব আলী চৌধুরীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পরিষদের সদস্য, সাবেক শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা জানে আলম নেজামী। পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন আহমেদ চৌধুরী মঞ্জু অনুষ্ঠানের উদ্বোধন করেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্...
ইবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জড়ালেন দুই বিভাগের শিক্ষার্থীরা‎
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জড়ালেন দুই বিভাগের শিক্ষার্থীরা‎

|| ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||‎‎ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলমান আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্টে খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে দুই বিভাগের খেলা চলাকালীন শেষ মুহূর্তে এ ঘটনা ঘটে।‎এতে দুই বিভাগের খেলোয়াড়সহ অন্তত ৫ জন আহত হয়েছেন। হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।‎‎খেলোয়াড় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বিভাগের খেলার শেষ সময়ে আর এক মিনিট বাকি ছিল। শেষ সময় পর্যন্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এগিয়ে ছিল ১-০ গোলে। একপর্যায়ে ইসলামের ইতিহাস বিভাগের ডাগআউটে বল থ্রো-ইন হলে অ্যাকাউন্টিং বিভাগের একজন খেলোয়াড় বল আনতে যান।‎‎এ সময় দর্শক সারি থেকে কেউ একজন ওই খেলোয়াড়কে উদ্দেশ্য করে কটূক্তি বা ক...
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় পৌনে ১০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি)।আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।বিজিবি সূত্র জানায়, গত ৪৮ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ৯ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ, প্যান্ট পিস ও গবাদিপশুসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়।লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্তে মাদক, চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এ...
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩
আন্তর্জাতিক, সর্বশেষ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

|| আন্তর্জাতিক ডেস্ক ||আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) আফগান সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত প্রায় তিন মাস শান্ত থাকার পর এই হামলার ঘটনায় দুই প্রতিবেশী দেশের সীমান্তে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে।আফগানিস্তানের তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, কুনার প্রদেশের একটি বসতবাড়িতে পাকিস্তানি বিমান হামলায় একই পরিবারের ৩ জন নিহত ও ৪ জন আহত হন। এছাড়া পাকতিকা প্রদেশের বারমাল জেলায় দুটি স্থানে পৃথক বোমা হামলা চালানো হয়েছে, যেখানে একটি দোকান ও একটি পরিত্যক্ত বাড়ি ধ্বংস হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।পাকিস্তানের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে সম্প্রতি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্থাপনায় সশস্ত্র হামলায় ১৬ জন নিহতের কয়েক দিনের মাথায়...
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী ট্রাম্প
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী ট্রাম্প

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে চলতি সপ্তাহে দুজনই নিউইয়র্কে অবস্থান করার কথা রয়েছে। তবে ট্রাম্পের এই আলোচনার সংকেতের মাঝেই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন যেকোনো হামলার বিরুদ্ধে কঠোর ও পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী।রবিবার (২০ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, তিনি 'সম্ভবত' এ বিষয়ে আগ্রহী। তবে পরবর্তী পদক্ষেপ হিসেবে অর্থনৈতিক চাপ বাড়ানো, সামরিক পদক্ষেপ গ্রহণ কিংবা চুক্তিতে পৌঁছানোর বিকল্পগুলো এখনো তাঁর বিবেচনায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।অন্যদিকে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজা...
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
জাতীয়, সর্বশেষ

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে প্রধানমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।সকালে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান, বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।সফরসূচি অনুযায়ী, তুরস্কে ট্রানজিট শেষে আজ ...