দৌলতপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন মানিকগঞ্জের ডিসি
সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ করায় সন্তোষ প্রকাশ|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুরে চলমান এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরা সুলতানা। আজ শনিবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে তিনি উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। কেন্দ্র পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সার্বিক পরীক্ষা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন।পরিদর্শনকালে জেলা প্রশাসক পরীক্ষা কেন্দ্রের ভেতরের আসন বিন্যাস, পরিবেশ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরীক্ষা কেন্দ্রের সার্বিক সুশৃঙ্খল পরিবেশ দেখে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন।উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিংকালে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, "আমরা অত্যন্ত গুরুত্বের সাথে জেলাজুড়ে পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বি...










