Monday, October 5

সর্বশেষ

সিসিটিভির সূত্র ধরে ১৬ বছরের কিশোর হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিসিটিভির সূত্র ধরে ১৬ বছরের কিশোর হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধ (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে ১৬ বছর বয়সী কিশোর অটোরিকশাচালক সাবিকুল ইসলাম হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আসাদুজ্জামান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।পিবিআই মানিকগঞ্জ এক সংবাদ সম্মেলন এ তথ্য জানায়।গ্রেপ্তার হওয়া আসাদুজ্জামান মানিকগঞ্জ সদর উপজেলার গড়াই নতুনপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সাভারের হেমায়েতপুর মাদ্রাসা গেট এলাকায় বসবাস করতেন এবং সাভারের একটি আবাসিক হোটেলে সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।পিবিআই জানায়, গত ৩০ জুন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ...
বেলকুচিতে কোটি টাকার অনুদান সামগ্রী বিতরণ, উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয়
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে কোটি টাকার অনুদান সামগ্রী বিতরণ, উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয়

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের (বিশেষ) আওতায় বিভিন্ন ইউনিয়ন ও প্রতিষ্ঠানের মাঝে ব্যাপক অনুদান সামগ্রী, বৃক্ষরোপণ এবং বিপুল অংকের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।আজ শনিবার (১১ জুলাই) বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজগঞ্জ-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আমিরুল ইসলাম খান আলীম।বেলকুচির উপজেলা নির্বাহী অফিসার জনাবা আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জনাবা শাহনাজ প্রধান।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আলীম বলেন, "নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় তৃণমূল মানুষের দোরগোড়ায় সরকারের সব ধরনের...
ইসলামী বিপ্লবের মহান লক্ষ্য বাস্তবায়নে তালাবাকে অগ্রণী ভূমিকা রাখতে হবে: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী বিপ্লবের মহান লক্ষ্য বাস্তবায়নে তালাবাকে অগ্রণী ভূমিকা রাখতে হবে: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা ছাত্রদের প্রতিনিধিত্বশীল ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (০৩ জুলাই) সকালে রাজধানীর পুরানা পল্টনস্থ ছাত্রসংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে দিনব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর এবং জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া।বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, "বর্তমান ও আগামী প্রজন্মের নৈতিক ও আদর্শিক গঠনে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। মাদ্রাসা শিক্ষার স্বাতন্ত্র্য ও ঐতিহ্য বজায় রেখে এর সার্বিক উন্নয়ন সাধন এবং ইসলামী বিপ্লবের মহান লক্ষ্য বাস্তবায়নে তালাবায়ে আরাবিয়াকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে...
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্রাকের অবদান গুরুত্বপূর্ণ: কেসিসি প্রশাসক
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্রাকের অবদান গুরুত্বপূর্ণ: কেসিসি প্রশাসক

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে ব্রাক দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের নারীদের স্বাবলম্বী করা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক অন্তর্ভুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্থাটির অবদান প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।রোববার (৫ জুলাই) বিকেলে ব্রাক ব্যাংকের স্যার ইকবাল রোড শাখায় ব্রাকের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রশাসক বলেন, ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ একজন দূরদর্শী উদ্যোক্তা ছিলেন। বিকাশ চালুর মাধ্যমে ব্রাক দেশের ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিয়েছে। তিনি সংস্থাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বিদেশগামী দরিদ্র পরিবারের সন্তানদের জন্য সহজ শর্তে ঋণস...
মিটার বন্ধ, তবুও মাসে মাসে বিদ্যুৎ বিল: নাগেশ্বরীতে গ্রাহকদের অভিযোগ
সর্বশেষ, সারাদেশ

মিটার বন্ধ, তবুও মাসে মাসে বিদ্যুৎ বিল: নাগেশ্বরীতে গ্রাহকদের অভিযোগ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লী বিদ্যুত অফিস থেকে ভুয়া বিল দেওয়ার অভিযোগ উঠেছে। একাধিক গ্রাহক অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তাদের বিদ্যুৎ মিটার বন্ধ বা ব্যবহার না থাকলেও বিলিং সহকারী মোছাঃ সুলতানা আক্তার নিয়মবহির্ভূতভাবে প্রতি মাসেই বিদ্যুৎ বিল তৈরি করে পাঠাচ্ছেন। এতে তারা আর্থিক ক্ষতির পাশাপাশি চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন।‎‎ভুক্তভোগীরা জানান, গত ১ জুলাই তারা বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তাদের অভিযোগ, মিটারে কোনো ইউনিট খরচ না হলেও নিয়মিত বিল পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছে। স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার অভিযোগ করেও এখন পর্যন্ত কোনো সন্তোষজনক সমাধান মেলেনি বলে জানান তারা।‎‎গ্রাহকদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাটি তদন্ত করে মিটার পরীক্ষা করুক, প্রকৃত অবস্থা যাচাই করে ভুলভাবে প্রেরিত ব...
অস্ত্রের ঘটনার সম্পৃক্ততা অস্বীকার করে বিএনপি নেতা বুলুর বিবৃতি
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

অস্ত্রের ঘটনার সম্পৃক্ততা অস্বীকার করে বিএনপি নেতা বুলুর বিবৃতি

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় আলোচিত অস্ত্রের মহড়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি হওয়ার পর গাজীপুর মহানগরীর ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন বুলুকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ প্রকাশ ও মিশ্র প্রতিক্রিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।এ প্রেক্ষাপটে কামাল হোসেন বুলু আজ (৫ জুলাই) রবিবার এক লিখিত বিবৃতিতে নিজের অবস্থান তুলে ধরে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং মামলায় জড়ানোর অভিযোগ অস্বীকার করেন।বিবৃতিতে তিনি বলেন, দলের সিদ্ধান্তের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে, তা তিনি সাদরে গ্রহণ করেছেন। এ বিষয়ে তার কোনো ক্ষোভ বা অভিযোগ নেই বলেও উল্লেখ করেন।তবে আলোচিত ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ...
মানিকগঞ্জে কালিগঙ্গা নদীর শিমুলিয়া খেয়াঘাট ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে কালিগঙ্গা নদীর শিমুলিয়া খেয়াঘাট ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কালিগঙ্গা নদীর শিমুলিয়া খেয়াঘাটে নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।রবিবার (৫ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখতারুজ্জামান, কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া (হাবু), সাবেক জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল আল মামুন,যুবদল নেতা মাহাবুব আলম উজ্জ্বল, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, পুটাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।স্থানীয়দের অভিযোগ...
শেরে-বাংলা এ. কে. ফজলুল হক ফাউন্ডেশনের নতুন কমিটি গঠিত
সর্বশেষ, সারাদেশ

শেরে-বাংলা এ. কে. ফজলুল হক ফাউন্ডেশনের নতুন কমিটি গঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||শেরে-বাংলা এ. কে. ফজলুল হক ফাউন্ডেশনের আগামী দুই বছরের (২০২৬-২০২৮) জন্য ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) হালিশহর হাউজিং এস্টেটস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সাধারণ সদস্যদের সর্বসম্মত প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে এই কমিটি নির্বাচিত হয়।নতুন এই কমিটিতে এটি. এম তারেক সভাপতি এবং মোঃ মোয়াজ্জেম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ মোবারক আলী হাওলাদার, সহ-সভাপতি পদে মোঃ আলাউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ মোজাম্মেল হোসেন জুয়েল এবং অর্থ সম্পাদক পদে ক্যাপ্টেন মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার দায়িত্ব পেয়েছেন।কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে নির্বাচিতরা হলেন— সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আহছানউল্লা পারভেজ, শিক্ষা বিষয়ক সম্পাদক এ.কে.এম মিজানুর রহমান খান,...
ইবি’র লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মোসাদ্দেক-নাহিদ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি’র লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মোসাদ্দেক-নাহিদ

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত লালমনিরহাটের শিক্ষার্থীদের সংগঠন ‘লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতি’র ২০২৬-২০২৭ সেশনের নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের মোসাদ্দেক হোসেন সভাপতি এবং আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নাহিদ হাসান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।গত মঙ্গলবার (৩০ জুন) সংগঠনটির উপদেষ্টা সহকারী অধ্যাপক ড. শাহ আলম কবির প্রামানিক এবং সাবেক সভাপতি মুহিউল ইসলাম ও রবিউল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে ওসমান গণি, আব্দুল্লাহ বিন হাবিব, মোসলেমা আক্তার ও আরমান হোসেন আপন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তানজীম ইসলাম নোমান, নিশাত সরকার ও মানিক হোসেন মনোনীত হয়েছেন।এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসে...
তাড়াইলে অনির্দিষ্ট লোডশেডিং, তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন
সর্বশেষ, সারাদেশ

তাড়াইলে অনির্দিষ্ট লোডশেডিং, তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় তীব্র দাবদাহের মধ্যেই চলছে অনির্দিষ্টকালের লোডশেডিং। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করলেও দিনে ও রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় স্থানীয় বাসিন্দাদের নাভিশ্বাস উঠেছে।স্থানীয়দের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে দিনে ৮-১০ বার এবং গভীর রাতেও ৩-৪ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বারবার বিদ্যুৎ বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ী এবং ঘরের বয়োবৃদ্ধ ও শিশুরা। তীব্র গরমে ফ্যান-লাইট বন্ধ থাকায় সাধারণ মানুষের রাতে ঘুমানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে করে এলাকায় হিটস্ট্রোক ও গরমে অসুস্থ হওয়ার ঘটনাও বাড়ছে।দামিহা, জাওয়ার, ধলা ও তাড়াইল সদর ইউনিয়নের বাসিন্দারা জানান, একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তা...