শুক্রবার, জুলাই ৩

ইসলামী ঐক্য আন্দোলনে যোগ দিলেন তালাবার সদ্যবিদায়ী সভাপতি ও প্রধান সম্পাদক

|| নিজস্ব প্রতিনিধি ||

বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সদ্যবিদায়ী কেন্দ্রীয় সভাপতি মো. কাইয়ুম হোসেন এবং প্রধান সম্পাদক হাফেজ মো. ইমরানুল হক আনুষ্ঠানিকভাবে ইসলামী ঐক্য আন্দোলনে যোগদান করেছেন।

আজ শুক্রবার (৩ জুলাই) বিকালে রাজধানীর পুরানা পল্টনস্থ ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে তারা সংগঠনের সদস্য ফরম পূরণ করার মাধ্যমে এ যোগদান সম্পন্ন করেন। এরপর নেতৃদ্বয়কে ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া এবং সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান তাদের বরণ করে নেন এবং আন্তরিক অভিনন্দন জানান।

নবীন এই দুই ছাত্রনেতার যোগদানের মাধ্যমে ইসলামী ঐক্য আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *