মঙ্গলবার, জুলাই ৭

সর্বশেষ

বকশীগঞ্জে ১,২৯৫ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে ১,২৯৫ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দরিদ্র ও অসহায় পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) চাঁদপুর জেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।এ উপলক্ষে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ১ হাজার ২৯৫ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে।তিনি আরও জানান, এ কর্মসূচির আওতায় গৃহবধূদের নামে কার্ড ইস্...
আগামী ১ জুলাই থেকে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক: বাংলাদেশ ব্যাংক গভর্নর
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

আগামী ১ জুলাই থেকে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক: বাংলাদেশ ব্যাংক গভর্নর

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||টাকা লেনদেনের মাধ্যম হিসেবে আগামী ১ জুলাই থেকে বাংলা কিউআর (Bangla QR) ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, ক্যাশলেস বাংলাদেশ গড়ার সরকারি পরিকল্পনার অংশ হিসেবে আগামী জুন মাসের মধ্যে অন্তত একটি লেনদেনে বাংলা কিউআর ব্যবহার করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।শনিবার (১৬ মে) সকালে খুলনা নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত মুদ্রানীতি প্রণয়ন সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।২০২৬-২৭ অর্থবছরের প্রথম ষাণ্মাসিক মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এ সভায় খুলনার ব্যবসায়ী, অংশীজন ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।বাংলাদেশ ব্যাংক, খুলনার নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ড. মো. হাবিবুর রহমান।অনুষ্ঠানে মুদ্রানীতি বিষয়ক...
ঐক্যবদ্ধভাবে দেশ গঠন কাজে এগিয়ে আসতে হবে: বিমান ও পর্যটনমন্ত্রী
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ঐক্যবদ্ধভাবে দেশ গঠন কাজে এগিয়ে আসতে হবে: বিমান ও পর্যটনমন্ত্রী

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সরকারের বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের কাজে সকলকে এগিয়ে আসতে হবে।শনিবার (১৬ মে) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বেথুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষার মান উন্নয়ন অত্যন্ত জরুরি। আর এ উন্নয়নের ভিত্তি তৈরি হয় প্রাথমিক স্তর থেকেই। তাই বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়ন, আধুনিকায়ন এবং মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন জেলা বিএনপির আহ্বা...
তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি: হুইপ বকুল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি: হুইপ বকুল

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার তরুণ সমাজকে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর স্বপ্ন বাস্তবায়নের মূল চালিকাশক্তি উল্লেখ করে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, দেশের যুবসমাজকে সুশিক্ষিত, মানবিক ও প্রযুক্তিদক্ষ হিসেবে গড়ে তুলতে চায় সরকার। তিনি বলেন, মেধা ও যোগ্যতার মাধ্যমে তরুণরাই বিশ্ব দরবারে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে।শনিবার (১৬ মে) সকালে সোনাডাঙ্গা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স–এ আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অন্বেষণ কর্মসূচির আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হুইপ বকুল বলেন, এটি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং মাদক ও হতাশার বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন। তিনি বলেন, “বর্তমান সময়ে নানা অপশক্তি যুবসমাজকে বিপথে নেওয়ার চেষ্টা করছে। খেলাধুলাই পারে তরুণ...
ভারতে মুসলিম নিধনযজ্ঞ বন্ধ না করলে চরম খেসারত দিতে হবে: ইসলামী ঐক্য আন্দোলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ভারতে মুসলিম নিধনযজ্ঞ বন্ধ না করলে চরম খেসারত দিতে হবে: ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে মুসলমানদের ওপর বর্বরোচিত হত্যাকাণ্ড ও অমানবিক নির্যাতন কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ। শুক্রবার (১৫ মে) বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী ঐক্য আন্দোলন মহানগরী উত্তর ও দক্ষিণ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এই হুঁশিয়ারি দেন।বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে মুসলমানদের ওপর চলমান বর্বরোচিত হত্যাকাণ্ড ও অমানবিক নির্যাতন অনেকাংশে ইসরাইলকেও হার মানিয়েছে। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, ইসরাইলকে গুরু মেনেই ভারত এই মুসলিম নিধনযজ্ঞ চালাচ্ছে। ভারত সরকার দেশটির মুসলমানদের জান-মাল ও ইজ্জত-আব্রুর নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হচ্ছে।ভারত সরকারকে ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে নেতৃবৃন্দ বলেন, ভারত আমাদের; আমরা মুসলিমরা ৮০০ বছর এ...
বকশীগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের জানকিপুর সলই মন্ডলপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বকশীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম। অভিযানে চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— জানকিপুর সলই মন্ডলপাড়ার আব্দুল বারেকের ছেলে আরিফ হোসেন (৩০), তার স্ত্রী রহিমা বেগম (২৫) এবং কক্সবাজার জেলার রামু উপজেলার উত্তর মিঠাছড়ি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মান্নান (৪২)।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, অভিযানের সময় তাদের...
সাহিত্য-সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

সাহিত্য-সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সাহিত্য-সংস্কৃতি চর্চায় আমাদের রয়েছে গৌরবময় ইতিহাস। দেশের কবি-সাহিত্যিকরা তাঁদের সাহিত্যকর্মের মাধ্যমে বিভিন্ন সময়ে বিপ্লব সৃষ্টি করেছেন। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং জুলাই আন্দোলনের মধ্য দিয়েও সাহিত্য-সংস্কৃতির অনবদ্য অবদান রয়েছে।তিনি বলেন, বর্তমানে সাহিত্য-সংস্কৃতি চর্চা এক ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সাহিত্যের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমাদের কৃষ্টি ও সভ্যতাকে তুলে ধরে এ অঙ্গনকে এগিয়ে নেওয়ার পরিবেশ তৈরি করতে হবে। তাহলেই এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।শুক্রবার (১৫ মে) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি-র আর্ট গ্যালারিতে সাহিত্যিক সংগঠন আবৃত্তি ইশ্কুল আয়োজিত ‘কাব্য ক্যানভাসে অনুভব’ শীর্ষক দিনব্যাপী কবিতা, অণুগল্প ও বইয়ের মোড়ক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির...
ক্ষতিপূরণের টাকা চাওয়ায় অপপ্রচারের অভিযোগ, নিরাপত্তা চেয়ে হোটেল মালিকের সংবাদ সম্মেলন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ক্ষতিপূরণের টাকা চাওয়ায় অপপ্রচারের অভিযোগ, নিরাপত্তা চেয়ে হোটেল মালিকের সংবাদ সম্মেলন

|| অপু দাস | জেলা প্রতিনিধি | (রাজশাহী)রাজশাহী মহানগরীতে বহুতল ভবনের নির্মাণকাজের কারণে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক হোটেলের মালিক ক্ষতিপূরণের বকেয়া টাকা দাবি করায় তাকে ‘চাঁদাবাজ’ হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন ব্যবসায়ী এনাজুল হক অমি। নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং পাওনা টাকা আদায়ের দাবিতে তিনি সংবাদ সম্মেলন করেছেন।শুক্রবার (১৫ মে) বিকেলে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন মহানগরীর শিরোইল কাঁচাবাজার এলাকার ‘হোটেল হক’স ইন’-এর স্বত্বাধিকারী এনাজুল হক অমি।সংবাদ সম্মেলনে তিনি জানান, তার বাবা মৃত এনামুল হকের মালিকানাধীন হোটেলের পাশেই ‘জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ’ লিমিটেড ২১ তলা একটি ভবন নির্মাণ করছে। অভিযোগ অনুযায়ী, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া নির্মাণকাজ পরিচালনার ফলে ...
সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় প্রশিক্ষিত কর্মীবাহিনী প্রয়োজন: জাহিদুর রহমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় প্রশিক্ষিত কর্মীবাহিনী প্রয়োজন: জাহিদুর রহমান

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ জাহিদুর রহমান বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে সমাজে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা অত্যন্ত জরুরি।শুক্রবার (১৫ মে) মানিকগঞ্জের স্থানীয় শহীদ তিতুমীর একাডেমি মিলনায়তনে আয়োজিত দুই দিনব্যাপী বাছাইকৃত কর্মী শিক্ষাশিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এই শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন জেলা আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা দেলওয়ার হোসাইন। এছাড়াও জেলা জামায়াতের নেতৃবৃন্দের মধ্যে মাওলানা জাকিরুল ইসলাম খান, হাফেজ মাওলানা তাসলিম মিয়া, মাওলানা ফজলুল হক, অ্যাড...
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে কালীগঞ্জে ইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ সমাবেশ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে কালীগঞ্জে ইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

|| নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ (ঝিনাইদহ) ||ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর বর্বরোচিত হত্যাকাণ্ড ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) ইসলামী ঐক্য আন্দোলন কালীগঞ্জ থানা শাখার উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।বিক্ষোভ মিছিলটি কালীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ইসলামী ঐক্য আন্দোলন কালীগঞ্জ থানা শাখার আমীর মাওলানা দেলোয়ার হোসেন নূরপূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন।সমাবেশে প্রধান মেহমানের বক্তব্যে মাওলানা রুহুল আমীন বলেন, "প্রতিবেশী দেশ ভারতে মুসলমানদের ওপর যে বর্বরোচিত হামলা ও নির্যাতন চালানো হচ্ছে, তা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। এই অমানবিক প...