শিবালয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা ও র্যালি
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||‘মাদক সেবন করে যে—অকালে মরে সে, চল সবাই ঐক্য গড়ি, মাদককে বয়কট করি’—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রূপসা মাদক নির্মূল কমিটির আহবায়ক প্রফেসর আব্দুস সাত্তার ও সদস্য সচিব মজিবুর রহমানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের এমপি এস এ জিন্নাহ কবীর।উলাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. মিজানুর রহমান লিটন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্...










