Monday, October 5

সর্বশেষ

৪৮ জন জনবল নিয়োগ দেবে মাদ্রাসা শিক্ষা বোর্ড: বিজ্ঞপ্তি প্রকাশ
চাকরি, সর্বশেষ

৪৮ জন জনবল নিয়োগ দেবে মাদ্রাসা শিক্ষা বোর্ড: বিজ্ঞপ্তি প্রকাশ

জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রতিষ্ঠানটিতে ৬টি পদে ৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, ৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তিআবেদন শুরু: ১১ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০টাআবেদনের শেষ তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্তআবেদন পদ্ধতি: অনলাইনেচাকরির ধরন: অস্থায়ীপ্রার্থীর ধরন: নারী - পুরুষকর্মস্থল: যে কোনো স্থানবয়স: ১১ আগস্ট ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ...
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির জরুরি বৈঠক
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির জরুরি বৈঠক

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে ক্ষমতাসীন দল বিএনপি। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়।বিএনপির শীর্ষ ও নীতি-নির্ধারণী পর্যায়ের নেতাদের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন এবং প্রার্থী চূড়ান্তকরণের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠক শেষে নির্বাচন কমিশনে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হবে।ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া এই পদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।দলের উচ্চ...
১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল

|| আলোকিত দৈনিক ডেস্ক ||আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছে ১১ দলীয় ঐক্য।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রার্থীর পক্ষে এই মনোনয়নপত্র জমা দেন জোটের প্রতিনিধিরা।১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর নেতা ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও মোস্তফিজুর রহমান ইরানসহ জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা।ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ২...
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, রাজধানী, সর্বশেষ

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে হালকা বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ সময়ের মধ্যে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুর আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।...
পদত্যাগ করছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট
আন্তর্জাতিক, সর্বশেষ

পদত্যাগ করছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট

|| আন্তর্জাতিক ডেস্ক ||যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম নির্ভরযোগ্য সহযোগী ও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ছোট দুই সন্তান ও পরিবারকে আরও বেশি সময় দেওয়ার লক্ষ্যে চলতি আগস্ট মাসের শেষে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। তাঁর এই সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন ও সম্মান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।মার্কিন ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা ২৮ বছর বয়সী লেভিট হোয়াইট হাউস ছাড়লেও প্রশাসনিক কাঠামোর বাইরে থেকে ট্রাম্পের শীর্ষ বাহ্যিক উপদেষ্টা এবং রিপাবলিকান পার্টির প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ট্রাম্প জানান, লেভিটের পারিবারিক সিদ্ধান্তটি তিনি পূর্ণ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন।অন্যদিকে এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে লেভিট উল্লেখ করেন, বিশ্বের অন্যতম...
টাইগার পেসারদের তোপে ৮ উইকেট হারিয়ে বিপদে অস্ট্রেলিয়া
খেলাধুলা, সর্বশেষ

টাইগার পেসারদের তোপে ৮ উইকেট হারিয়ে বিপদে অস্ট্রেলিয়া

|| স্পোর্টস ডেস্ক ||ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের তোপের মুখে পড়ে চরম বিপদে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ঘাসের উইকেটে টাইগার পেস আক্রমণের মুখে সুবিধা করতে না পেরে মাত্র ১৭৬ রানেই ৮ উইকেট হারিয়েছে অজিরা।খেলার শুরুতে নতুন বলে দুর্দান্ত সূচনা করেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। বিশেষ করে হাসানের দারুণ সুইং ও বাউন্সে শুরু থেকেই কোনঠাসা ছিল অস্ট্রেলিয়া। ১২তম ওভারে জেক ওয়েদারাল্ডকে (২৩) ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন হাসান। দুই ওভার পর অন্য ওপেনার ট্রাভিস হেডকেও (২২) বোল্ড করেন তিনি। এরপর মার্নাস লাবুশেনকে (১) ফেরান এবাদত হোসেন এবং শর্ট মিডউইকেটে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে ক্যামেরন গ্রিনকে (১৩) বিদায় করেন তাসকিন। ফলে ৪ উইকেটে ৭৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় অস্ট্রেলিয়া।বিরতির পর স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি ৫৫ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করলেও এবাদত হোসেনের বলে ১৯ রান করা ক্...
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটির সভা
জাতীয়, ধর্ম ও দর্শন, সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটির সভা

|| ধর্ম ডেস্ক ||১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।...
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

|| আলোকিত দৈনিক ডেস্ক ||প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।উচ্চপর্যায়ের এই মার্কিন প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।বৈঠক শেষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র যৌথভাবে গণমাধ্যমকে ব্রিফ করবেন। এ সময় তাঁরা বৈঠকের বিস্তারিত আলোচনা ও ...
বিশ্ববাজারে কমল তেলের দাম
আন্তর্জাতিক, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও এক দফা কমেছে। বৃহস্পতিবার ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম।সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.২৯ ডলার বা ১.৫ শতাংশ কমে ৮৭.৬৯ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ১.৩০ ডলার বা ১.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮১.৯৭ ডলারে।বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেন্দ্রিক উত্তেজনার ফলে বিশ্বজুড়ে তেলের চাহিদা হ্রাস পেতে পারে। এ কারণে ২০২৬ সালের বৈশ্বিক তেলের চাহিদার পূর্বাভাসও কমিয়ে আনা হয়েছে।এদিকে গত বুধবার প্রকাশিত এক মাসিক প্রতিবেদনে রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক জানিয়েছে, ২০২৬ সালে বৈশ্ব...
‘প্রতিশোধ’ নিয়ে ফিরলো জোভান-তিশা জুটি
বিনোদন, সর্বশেষ

‘প্রতিশোধ’ নিয়ে ফিরলো জোভান-তিশা জুটি

|| বিনোদন ডেস্ক ||ছোটপর্দার দর্শকপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা। ‘আই হেট লাভ স্টোরি’, ‘মাতাল হাওয়া’, ‘কি করে বলব তোকে’ ও ‘কাপল ক্যাম্পাস’-এর মতো বেশ কিছু জনপ্রিয় নাটকে তাঁদের রসায়ন নজর কেড়েছিল দর্শকদের। দীর্ঘ বিরতির পর নতুন নাটক ‘প্রতিশোধ’-এর মাধ্যমে আবারও পর্দায় একসঙ্গে ফিরেছেন এই জনপ্রিয় জুটি।একই সময়ে ক্যারিয়ার শুরু করে নিয়মিত কাজ করলেও পরবর্তী সময়ে একসঙ্গে অভিনয় করা বন্ধ করে দেন এই দুজন। দীর্ঘ দিন পর ফেরা প্রসঙ্গে জোভান জানান, ঈদের আগেই নাটকটির চিত্রধারণ সম্পন্ন হয়েছিল।ব্যতিক্রমী গল্পের নাটকটিতে উঠে এসেছে বিদেশে পড়াশোনা শেষ করে দেশে ফেরা এক তরুণের সিইও প পদে সাক্ষাৎকার দিতে গিয়ে অপ্রত্যাশিত অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার ঘটনা। আধুনিক ক্যারিয়ার কেন্দ্রিক প্রতিযোগিতার মাঝে ভিন্নমাত্রার প্রতিশোধ এবং সচেতনতার বার্তা নিয়ে এগিয়েছে এর মূল গল্প।শাহজাহান সৌরভ ও মাহমুদ মহিন...