আল-আজহারের প্রখ্যাত আলেম ড. আহমেদ ওমর হাশেমের ইন্তেকাল
|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি বিশ্বের অন্যতম বরেণ্য আলেম ও চিন্তাবিদ ড. আহমেদ ওমর হাশেম আর নেই।দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করার পর আজ মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) ভোরে কায়রোতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।ড. আহমেদ ওমর হাশেম ছিলেন ইসলামী মধ্যপন্থার এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি আজীবন কুরআন ও সুন্নাহর শিক্ষা প্রচার এবং সমাজে ভারসাম্যপূর্ণ ইসলামী দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন।১৯৪১ সালের ৬ ফেব্রুয়ারি মিশরের শারকিয়া গভর্নরেটে জন্ম নেন ড. হাশেম। ১৯৬১ সালে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসূল আল-দীন অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৬৭ সালে হাদীস ও এর বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি, ১৯৬৯ সালে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন।দীর্ঘ একাডেমিক জীবনে তিনি ১৯৮৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন।ড. হাশেম দীর্ঘ সময় ধরে আল-আজহা...










