Sunday, July 26

সর্বশেষ

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনহ স্কিমে নাগেশ্বরীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত‎
সর্বশেষ, সারাদেশ

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনহ স্কিমে নাগেশ্বরীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত‎

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।‎‎মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলামের আয়োজনে অনুষ্ঠানে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহামেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম।‎উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা মাধ্যমিক সহঃ শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাগেশ্বরী উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান।‎এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম...
ডাকসুর তফসিল ঘোষণা; ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ডাকসুর তফসিল ঘোষণা; ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর

|| ঢাবি প্রতিনিধি||অবশেষে বহু জল্পনা-কল্পনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করেছে ডাকসু নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যেটি প্রতি বছর অন্তর হওয়ার কথা থাকলেও এবার ৬ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে ডাকসুর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় ডাকসুর রিটার্নিং কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ জুলাই (বুধবার) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং খসড়া তালিকা নিয়ে আপত্তি জানানো যাবে ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। এরপর ১১ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।...
একটি ভুলেই নিভে গেলো এইচএসসি পরীক্ষার্থীর জীবন!
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

একটি ভুলেই নিভে গেলো এইচএসসি পরীক্ষার্থীর জীবন!

|| তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||ভোলার তজুমদ্দিনে চলমান এইচএসসি পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লিখে ফেলেছিলেন তনু চন্দ্র দাস (১৮) নামে এক কলেজ ছাত্রী। সেই নিজের ভুলের হতাশায় মানসিক চাপে পড়ে কিটনাশক পানে আত্মহত্যা করে জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন ওই ছাত্রীর পরিবার।সোমবার (২৮ জুলাই) রাতে তনু চন্দ্র দাস নিজ ঘরে বসে কিটনাশক পান করেন। স্বজনরা প্রথমে তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তনু চন্দ্র দাস ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শায়েস্তাকান্দি গ্রামের শিক্ষক বিতিস চন্দ্র দাস ও গৃহিণী উজ্জলা রানী দাসের একমাত্র কন্যা। তিনি তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন এবং চলমান এই...
ফুলবাড়ীতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা প্রত্যাহারের পাঁচ দফা দাবিতে উত্তাল ছাত্র-জনতা
সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা প্রত্যাহারের পাঁচ দফা দাবিতে উত্তাল ছাত্র-জনতা

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘুষ ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের বদলি আদেশ বাতিলসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দশম মাইল পর্যন্ত গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সমাবেশে পরিণত হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন, “যে কর্মকর্তার বিরুদ্ধে অতীতে বিভিন্ন কর্মস্থলে ঘুষ ও দুর্নীতির অভিযোগ রয়েছে এবং যিনি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেও অভিযুক্ত হয়েছেন, তাঁকে ফুলবাড়ীতে দায়িত্ব দেওয়া শিক্ষা ব্যবস্থার ওপর চরম অবিচার।”আন্দোলনকারীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের...
রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পুলিশ ও প্রশাসনের বক্তব্য
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পুলিশ ও প্রশাসনের বক্তব্য

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে এক কিশোরের বাড়িসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত সেসব পরিবারের সার্বিক অবস্থা পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিস্তারিত জানিয়েছে।জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ২২টি পরিবারের মধ্যে ১৯টি পরিবার বর্তমানে তাদের বাড়িতেই আছে। কটূক্তিকারী রঞ্জন কুমার রায় এবং তার চাচার পরিবারসহ মোট তিনটি পরিবার পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়ের বাড়িতে রয়েছেন।জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর মেরামত করার কাজ শুরু হয়েছে।তিনি পরিবারগুলোর সঙ্গে কথা বলেছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেনাবাহিন...
স্কুলের ছাদ থেকে লাফ; ৮ দিন পর চলে গেল সাথী আক্তার আলো
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

স্কুলের ছাদ থেকে লাফ; ৮ দিন পর চলে গেল সাথী আক্তার আলো

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||জামালপুরের বকশীগঞ্জ উলফাতুনননেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সাথী আক্তার আলো (১৩) শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। আত্মহত্যার চেষ্টার আট দিন পর মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।আলোর দুলাভাই ওয়াসিম মিয়া সংবাদমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।গত ২১ জুলাই (সোমবার) দুপুরে বিদ্যালয়ের ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন সাথী। প্রথমে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকার নিটোরে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।সাথী আক্তার আলো বকশীগঞ্জ পৌরসভার গোয়ালগাঁও এলাকার বাসিন্দা বাবু মিয়ার কন্যা। সহপাঠীদের ভাষ্যমতে, তিনি একজন মেধাবী ও চঞ্চল ছাত্রী ছি...
জুলাই যোদ্ধা সজিব মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত
সর্বশেষ, সারাদেশ

জুলাই যোদ্ধা সজিব মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

|| প্রদেশ মিস্ত্রী | বামনা (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বামনায় জুলাই যোদ্ধা মো. সজিব সিকদার (২৪) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার সকালে বাগেরহাটের ফকিরহাট নামের এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।সজিবের বাড়ি বরগুনার বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. দুলাল সিকদার। সজিব সিকদার ফকিরহাট এলাকায় প্রাণ কোম্পানির প্যাস্ট্রি শপ শাখায় চাকরি করতেন। দুর্ঘটনার সময় তাঁর সঙ্গে থাকা মাহমুদুর রহমান নামের অপর একজন সহকর্মী গুরুতর আহত হয়েছেন।দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সজিব জুলাই আন্দোলনে বরিশালে অংশ নিয়েছিলেন। দুই পায়ে পুলিশের গুলি লেগে গুরুতর আহত হয়েছিলেন। সজিব একজন ভালো ক্রিকেট খেলোয়াড় হিসেবে এলাকায় বেশ পরিচিত।এ ব্যাপারে জানতে বাগেরহাট জেলার মোল্লারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চানু বলেন, আজ বেলা ১১টার দিকে ফকিরহাটের মোল...
কুড়িগ্রামে হিন্দু পরিবারের সম্পত্তি ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে হিন্দু পরিবারের সম্পত্তি ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীর রায়গঞ্জ বাজারের হিন্দু পরিবার লীলা রানীর সম্পদ রক্ষা এবং পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে প্রেসক্লাব নাগেশ্বরীতে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার মৃত কালীপদ দাসের সহধর্মিণী লীলা রানী ও তার পুত্র রামকৃষ্ণ দাস বক্তব্য দেন।‎‎এসময় লিখিত বক্তব্যে ভুক্তভোগী লীলা রানী ও তার পুত্র রামকৃষ্ণ দাস জানান, নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রায়গঞ্জ বাজারে অবস্থিত জমিতে বসতভিটায় পরিবার নিয়ে জীবনযাপন করছেন। পূর্ব শত্রুতার জেরে রায়গঞ্জ বাজারের ভূমিদস্যু রফিকুল ইসলাম ও বাচ্চু মিয়ার নেতৃত্বে এক দল দুর্বৃত্ত গত (২৭ জুলাই) রবিবার দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটে লীলা রানী ও রামকৃষ্ণ দাসের বসতবাড়িতে হামলা চালিয়ে মমতা রানী, রামকৃষ্ণ ও প্রাণকৃষ্ণকে প...
তানজীব সারোয়ারের সঙ্গে পারশার ‘মন ময়না’ প্রকাশ পাচ্ছে ৩১ জুলাই
বিনোদন, সর্বশেষ

তানজীব সারোয়ারের সঙ্গে পারশার ‘মন ময়না’ প্রকাশ পাচ্ছে ৩১ জুলাই

|| বিনোদন ডেস্ক ||গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময় ‘ভুলে যাই আমি’ শিরোনামের গান গেয়ে আলোচনায় এসেছিলেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন। এবার তানজীব সারোয়ারের সঙ্গে পারশা গাইলেন নতুন গান। গানের শিরোনাম ‘মন ময়না’। ৩১ জুলাই প্রকাশ পাবে গানটি।মন ময়না গানটি লিখেছেন শিমুল এস বি, সুর ও সংগীত আয়োজন করেছেন নাভেদ পারভেজ। ভিডিও বানিয়েছেন সৌর দীপ্ত রায়। মডেল হয়েছেন বিনয় ভট্টাচার্য ও শ্রুতি বর্ধন। ৩১ জুলাই নাভেদ পারভেজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে 'মন ময়না' গানটি।নতুন এই গান নিয়ে সংগীত পরিচালক নাভেদ পারভেজ বলেন, কথা, সুর ও গায়কি মিলিয়ে দারুণ একটি গান হয়েছে। একটি সুন্দর গল্প দিয়ে সাজানো হয়েছে গানের ভিডিওটি।গান গাইতে পারশা এখন আছেন জাপানে। গানের পাশাপাশি অভিনয়েও নিজের নাম জড়িয়েছেন পারশা। গত বছর প্রবীর রায় চৌধুরীর নাটক ‘লাভ লাইন’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তার। গত ফেব্রুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্মে ম...
দেলুয়া খেয়াঘাটে খাজনা ফ্রি ঘোষণা; ইজারার টাকা পরিশোধ করলেন বিএনপি নেতা আলিম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দেলুয়া খেয়াঘাটে খাজনা ফ্রি ঘোষণা; ইজারার টাকা পরিশোধ করলেন বিএনপি নেতা আলিম

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার আওতাধীন দেলুয়া খেয়াঘাটে যাত্রীদের খাজনা (ঘাট ফি) আর দিতে হবে না। খেয়াঘাটটির ইজারাদার কর্তৃক পূর্বে ডেকে নেওয়া সব টাকা পরিশোধ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাচনী প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক মনোনীত প্রার্থী জননেতা আমিরুল ইসলাম খান আলিম।সোমবার (২৮ জুলাই) তিনি দেলুয়া খেয়াঘাটের ইজারাদারকে সমস্ত অর্থ বুঝিয়ে দেন। এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে, আজ থেকে দেলুয়া খেয়াঘাটে কোনো খাজনা দিতে হবে না। যাত্রীসাধারণ যেন বিনামূল্যে পারাপার হতে পারেন, এ ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে।এ উপলক্ষে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ পায়। আয়োজনে ছিলেন বেলকুচি উপজেলা বিএনপি ও বেলকুচি পৌ...