Monday, October 12

সর্বশেষ

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত দুই ও আহত অন্তত ২০
সর্বশেষ, সারাদেশ

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত দুই ও আহত অন্তত ২০

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়িতে শান্তি পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সোয়া এগারোটার দিকে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, রাঙামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস সাপমারা পুলিশ চেকপোস্ট অতিক্রম করার পর পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্তত ১৫ থেকে ২০ জন আহত হন। পরে উদ্ধার অভিযানে বাসের নিচ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠায়।মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী ওয়াজেদ আলী বলেন, “র...
বেলকুচিতে জামায়াতের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে জামায়াতের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

|| বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচন বিভাগ আয়োজিত ‘পোলিং এজেন্ট  তৈরির লক্ষ্যে দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার  (১৭ অক্টোবর) সকালে বেলকুচি শেরনরস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রোগ্রামের শুরুতেই দারসুল কুরআন পেশ করেন সংগঠনের বেলকুচি উপজেলা নায়েবে আমির মাওলানা আবুল হাসেম  সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম তাঁর সমাপনী ভাষণে বলেন, আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশবাসীর নিকট ৫-দফা দাবি তুলে ধরেছে। জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি ন্যায়-ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত...
ভূরুঙ্গামারী সীমান্তে ১১ বাংলাদেশি আটক
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারী সীমান্তে ১১ বাংলাদেশি আটক

ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় ধরা পড়ে নারী-শিশুসহ এক পরিবার|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১০১১ থেকে প্রায় ৪০০ গজ ভেতরে ভূরুঙ্গামারী উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।বিজিবি সূত্র জানায়, আটককৃতরা প্রায় এক বছর আগে কুমিল্লা সীমান্ত হয়ে ভারতের আসাম রাজ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন। পরে দেশে ফেরার পথে তারা বিজিবির হাতে ধরা পড়েন। আটক ব্যক্তিরা কক্সবাজার সদর উপজেলার কাকতলী গ্রামের বাসিন্দা।তারা জানান, দালালদের সহযোগিতায় রাতের আঁধারে বিএসএফের সাহায্য...
ইবিতে বহিরাগত প্রবেশ ও পুকুরে নামা নিষেধ, ক্যাম্পাসে মাইকিং
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে বহিরাগত প্রবেশ ও পুকুরে নামা নিষেধ, ক্যাম্পাসে মাইকিং

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ এবং শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে শিক্ষার্থী ও বহিরাগতদের গোসল বা পানিতে নামা নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার সকালে ক্যাম্পাস জুড়ে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়। মাইকিংয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে শুক্রবার থেকে বহিরাগত প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহ আজিজুর রহমান হলের সামনে অবস্থিত পুকুরে শিক্ষার্থী ও বহিরাগতদের পানিতে নামা ও গোসল করাও সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। পূর্বেও এই নির্দেশ ছিল তবে পুনরায় মাইকিং কর...
চিলমারী সরকারি কলেজের প্রশাসনিক কক্ষেই অধ্যক্ষের বাস!
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

চিলমারী সরকারি কলেজের প্রশাসনিক কক্ষেই অধ্যক্ষের বাস!

প্রশাসনিক ভবনের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ পরিণত হয়েছে ‘বাসস্থানে’, দেয়াল ভাঙা নিয়েও প্রশ্ন — শিক্ষকরা বলছেন, “ভয়ভীতি দেখিয়ে রেজুলেশন লেখানো হয়েছে”|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারী সরকারি ডিগ্রি কলেজের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উঠলেই বোঝা যায়—এই কক্ষ যেন কোনো সরকারি অফিস নয়, বরং এক বসতবাড়ির দৃশ্য। জানালার পাশে পর্দা টানানো, টেবিলের ওপর জগ, প্লেট ও থালা। কোণে বিছানা, পাশে কাপড় ঝোলানোর দড়ি। অথচ কক্ষটি কলেজের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) — যেখানে প্রশ্নপত্র সংরক্ষণ ও পরীক্ষার দায়িত্ব পালনের কথা।অভিযোগ, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মজিবল হায়দার চৌধুরী সরকারি নির্দেশনা উপেক্ষা করে এই প্রশাসনিক কক্ষকেই দীর্ঘদিন ধরে নিজের বাসস্থানে পরিণত করেছেন। এতে প্রশাসনিক শৃঙ্খলা ও পরীক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষক ও কর্মচারীরা।কলেজ...
নামাজের সময়সূচি_১৭ অক্টোবর ২০২৫
ধর্ম ও দর্শন, সর্বশেষ

নামাজের সময়সূচি_১৭ অক্টোবর ২০২৫

|| ধর্ম ডেস্ক ||নিশ্চয়ই নামাজ (সালাত) অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। (সূরা আনকাবূত : ৪৫)। তাই, প্রত্যেকের উচিত নামাজের সঠিক সময় জেনে ঠিকমতো নামাজ পড়া।আজ শুক্রবার ১৭ অক্টোবর, ২০২৫ (০২ কার্তিক, ১৪৩২ বাংলা, ২৪ রবিউস সানী, ১৪৪৬ হিজরি) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—নামাজের সময়সূচি - ১৭ অক্টোবর, ২০২৫ফজর- ৪:৪২ মিনিটজুমা- ১১:৪৪ মিনিটআসর- ৩: ৫৩ মিনিটসূর্যাস্ত- ৫: ৩০ মিনিটইফতার- ৫: ৩৪ মিনিটমাগরিব- ৫:৩৪ মিনিটইশা- ০৬: ৪৬ মিনিটশনিবার, ১৮ অক্টোবরফজর- ৪: ৪২মিনিটতাহাজ্জুদ ও সেহরির শেষ সময়- ৪: ৪১ মিনিটসূর্যোদয়- ৫: ৫৭ মিনিটবিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে।বিয়োগচট্টগ্রাম: ৫ মিনিটসিলেট: ৬ মিনিটযোগখুলনা: ৩ মিনিটরাজশাহী: ৭ মিনিটরংপুর: ৮ মিনিটবরিশাল: ১ মিনিটসূত্র : ইসলামিক ফাউন্ডেশন।...
গাজায় এখনো অবিস্ফোরিত ২০ হাজার বোমা : জনমনে আতঙ্ক
আন্তর্জাতিক, সর্বশেষ

গাজায় এখনো অবিস্ফোরিত ২০ হাজার বোমা : জনমনে আতঙ্ক

|| আন্তর্জাতিক ডেস্ক ||যুদ্ধ থামলেও আতঙ্ক কাটেনি গাজাবাসীর মনে। দুই বছর আগের গোছানোশহর গাজা এখন শুধুই ধ্বংসস্তূপ। নেই বসবাসযোগ্য বাড়ি, বাচ্চাদের স্কুল কিংবা হাসপাতাল এ ছাড়া ২০ হাজার বোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে রয়েছে। তাই নিরাপদে চলাচলও করতে পারছেন না ফিলিস্তিনিরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালের অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত পুরো গাজা উপত্যকায় এখন ৬৫ থেকে ৭০ মিলিয়ন টন ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। এগুলো মূলত হাজার হাজার বাড়ি, সরকারি ভবন, হাসপাতাল ও অবকাঠামো ধ্বংসের ফল। কর্তৃপক্ষ বলছে, এই ভয়াবহ ধ্বংসাবশেষ গাজাকে পরিণত করেছে এক বিশাল পরিবেশগত ও স্থাপত্যিক বিপর্যয় এলাকায়, যা মানবিক সহায়তা পৌঁছানো ও উদ্ধারকাজ কঠিন করে তুলেছে।তবে ধ্বংসাবশেষ সরানোর ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রশাসন। কারণ ইসরায়েল এখনো ভারী য...
লালন তিরোধান দিবস: মানবতার সাধক ফকির লালনের দর্শন আজও প্রাসঙ্গিক
অভিমত, ধর্ম ও দর্শন, বিনোদন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

লালন তিরোধান দিবস: মানবতার সাধক ফকির লালনের দর্শন আজও প্রাসঙ্গিক

|| শেখ শাহরিয়ার ||বাউল সম্রাট লালন (১৭৭৪-১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন একাধারে আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন নামেও পরিচিত। বাউল গানের অগ্রদূতদের অন্যতম এই সাধক অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। উনিশ শতকের বাংলা সমাজে তাঁর গান ও দর্শন এক বিপ্লব এনেছিল।বাংলা সংস্কৃতি ও মানবতার চেতনায় লালন আজও অমর। তিনি সমাজের ভেদাভেদ, ধর্মীয় কুসংস্কার ও জাতপাতের উর্দ্ধে উঠে মানুষকেই শ্রেষ্ঠ ধর্ম হিসেবে দেখেছিলেন। লালনের ভাষায়—“সব লোকে কয় লালন কী জাত সংসারে,লালন বলে জাতের কী রূপ দেখলাম না এই নজরে।”এই পংক্তিতেই প্রকাশ পায় তাঁর গভীর মানবতাবাদী চিন্তাধারা যেখানে মানুষকে বিচার করা হয় না ধর্ম, বর্ণ বা জাত দিয়ে, বরং মানবতার মানদণ্ডে। ফকির লালনের ভাবদর্শন ছিল সমাজে সাম্য, ভালোবাসা ও সহিষ্ণুতার বার্তা। তিনি বিশ্বাস করতেন, মানু...
খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম।প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করে, যা ভবিষ্যতে দেশ গঠনে সহায়ক হবে। বিতর্ক একটি সৃজনশীল শিক্ষা মাধ্যম, যা অংশগ্রহণকারীদের যৌক্তিকভাবে মতামত উপস্থাপন করতে শেখায়। তিনি বলেন, “প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবেই, কিন্তু অংশগ্রহণই সবচেয়ে বড় কথা।” একইসঙ্গে তিনি শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও এ ধরনের আয়োজনের আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) লিমা চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. রিয়াদুল মাহমুদ, ...
নাবিক ভর্তির প্রতারকচক্রের ২ সদস্য আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাবিক ভর্তির প্রতারকচক্রের ২ সদস্য আটক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বাংলাদেশ নৌবাহিনী নাবিক ভর্তির নামে প্রতারণার অভিযোগে দুই সদস্যকে আটক করেছে। বুধবার (১৫ অক্টোবর) রাতে খুলনা মহানগরীর সদর থানাধীন খুলনা হোটেল, হোটেল ধানসিঁড়ি ও হোটেল সোসাইটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন আশিকুর রহমান ও মো. বশির উদ্দিন। অভিযানে নৌবাহিনীর সদস্যরা হোটেল সোসাইটি’র ২০ নম্বর কক্ষ থেকে ভুয়া প্রশ্নপত্র, উত্তরপত্র, স্বাক্ষরিত ব্ল্যাংক চেকসহ বিভিন্ন নথিপত্র জব্দ করেন। কক্ষটি প্রতারকচক্র ‘অফিস কক্ষ’ হিসেবে ব্যবহার করত বলে জানা গেছে।অভিযান চলাকালে প্রতারণার শিকার ১৬ জন চাকরিপ্রার্থীকে উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা জানান, চক্রের সদস্যরা চাকরির প্রলোভন দেখিয়ে ১০ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে। তারা ভর্তি সংক্রান্ত ভুয়া প্রশ্নপত্র ও উত্তর সরবরাহের কথাও স্বীকার করেছে।আটক দুইজনকে পরবর্তীতে খুলনা সদর থানায় হস্তা...