Friday, October 9

সর্বশেষ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুর্গম চরাঞ্চলে শহিদা বেগম (২৬) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গণির চর গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।নিহত শহিদা বেগম ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। আজিজুল ইসলাম স্থানীয় কালারচর বাজারে একটি ছোট চায়ের দোকান পরিচালনা করে সংসার চালাতেন। দুই কন্যাসন্তান নিয়ে তাদের পরিবারে স্বাভাবিক জীবনযাপন চলছিল বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এবং নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার সময় আজিজুল ইসলাম তার বড় মেয়ে (৯) কে সঙ্গে নিয়ে বাজারে চায়ের দ...
খুলনার সাংবাদিক মানিক সাহা হত্যাকাণ্ড: দুই দশকেও মেলেনি প্রকৃত বিচার, পুনঃতদন্ত চায় সাংবাদিক সমাজ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার সাংবাদিক মানিক সাহা হত্যাকাণ্ড: দুই দশকেও মেলেনি প্রকৃত বিচার, পুনঃতদন্ত চায় সাংবাদিক সমাজ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||একুশে পদকপ্রাপ্ত সাহসী সাংবাদিক মানিক চন্দ্র সাহার হত্যাকাণ্ডের ২২ বছর পার হলেও এখনো এর প্রকৃত বিচার পায়নি তাঁর পরিবার ও সহকর্মীরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণসভায় সাংবাদিক ও স্থানীয় প্রতিনিধিরা এই ক্ষোভ প্রকাশ করেন।খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক এনামুল হক। সভার শুরুতে প্রয়াত এই সাংবাদিকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দে।স্মরণসভায় বক্তারা মানিক চন্দ্র সাহাকে নির্ভীক সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণ করেন। তাঁরা বলেন, জনস্বার্থে সত্য কথা তুলে ধরার কারণেই তাঁকে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, দুই দশক পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের পেছনের ম...
৫০ বছরেও জোটেনি ভবন, কষ্টের পাঠদানেও সফল গড়াখোলা স্কুলের শিক্ষার্থীরা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

৫০ বছরেও জোটেনি ভবন, কষ্টের পাঠদানেও সফল গড়াখোলা স্কুলের শিক্ষার্থীরা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার ফুলতলা উপজেলার গড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়টি শিক্ষার মানে এগিয়ে থাকলেও অবকাঠামোর দিক থেকে বেশ পিছিয়ে রয়েছে। দীর্ঘ ৫০ বছর পার করলেও বিদ্যালয়টিতে এখনো কোনো আধুনিক ভবন নির্মাণ করা হয়নি। বর্তমানে একটি জরাজীর্ণ টিনশেড ঘরেই চলছে শিক্ষার্থীদের পাঠদান।সাফল্য থাকলেও সুযোগ-সুবিধা কম ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি শুরু থেকেই এলাকার শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে। ১৯৮৫ সালে এটি নিম্ন মাধ্যমিক এবং ২০২২ সালে পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। বর্তমানে এখানে প্রায় সাড়ে চারশ শিক্ষার্থী পড়াশোনা করছে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যার মধ্যে ১৬ জন জিপিএ-৫ পেয়েছে। অথচ এই ভালো ফলাফলের বিপরীতে বিদ্যালয়ের পরিবেশ মোটেও সন্তোষজনক নয়।জরাজীর্ণ ভবনে দুর্ভোগ ছয় কক্ষের পুরনো একটি টিনশেড ঘরে চলছে এই ...
নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎নাগেশ্বরীতে শীতবস্ত্র পেয়েছে শতাধিক শীতার্ত মানুষ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকেল ৩ টায় পৌরসভার সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যা নিকেতনে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ার হোসেন মন্ডল।‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সোনালী ব্যাংক ব্যাবস্থাপক এরশাদুল হক, প্রভাষক আসাদুজ্জামান, প্রভাষক আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান আলী, সংগঠনটির সাধারন সম্পাদক ও নির্বাহী পরিচালক কীর্ত্তিকা চরন সেন, সংবাদকর্মী শফিকুল ইসলাম শফি, নুর উয জামান, হাফিজুর রহমান, লতিফুর রহমান লিঙ্কন প্রমুখ।...
মানিকগঞ্জে শতবর্ষের ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে শতবর্ষের ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||কালের বিবর্তনে দেশের অনেক লোকজ ঐতিহ্য হারিয়ে গেলেও মানিকগঞ্জে আজও প্রাণের মায়ায় আগলে রাখা হয়েছে বাংলার পুরনো সংস্কৃতি। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মান্তা গ্রামে অনুষ্ঠিত হয়েছে শতবর্ষের ঐতিহ্যবাহী 'গরু দৌড়' প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে মান্তা গ্রাম এলাকায় এই রোমাঞ্চকর প্রতিযোগিতা সম্পন্ন হয়।প্রতি বছর পৌষ সংক্রান্তি উপলক্ষে নিয়মিতভাবে এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে। এবারের প্রতিযোগিতাকে ঘিরেও পুরো এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে সৌখিন প্রতিযোগীরা তাদের বাছাইকৃত ও সুঠাম দেহের শতাধিক গরু নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন।বিভিন্ন রঙ ও বিশাল আকৃতির ষাঁড়গুলোর দৌড় দেখতে দুপুর থেকেই মান্তা গ্রামের ফসলি মাঠে দূর-দূরান্তের হাজারো দর্শনার্থী ভিড় জমান।আয়োজক কমিটির সদস্যরা জানা...
প্রশাসনকে দুর্বল মনে করলে ভুল করবেন : জেলা প্রশাসক আমিনুল ইসলাম
সর্বশেষ, সারাদেশ

প্রশাসনকে দুর্বল মনে করলে ভুল করবেন : জেলা প্রশাসক আমিনুল ইসলাম

|| আল আমিন হোসেন | প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||“আপনারা যদি মনে করেন এখন প্রশাসন দুর্বল হয়ে গেছে, যা খুশি তাই করা যাবে—তাহলে সেটা সম্পূর্ণ ভুল ধারণা।” এমন কড়া বার্তা দিয়েছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা প্রশাসক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন অন্যান্য বারের তুলনায় এবার আরও কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রশাসন সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে।তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া কোনো নির্বাচন বা বড় কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। নির্বাচনের ...
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়: ড. বদিউল আলম মজুমদার
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়: ড. বদিউল আলম মজুমদার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||দেশে গণতন্ত্র রক্ষা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে রাষ্ট্রীয় কাঠামো ও রাজনৈতিক ব্যবস্থায় মৌলিক সংস্কার অপরিহার্য।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজশাহী মহানগরীর হোটেল ওয়ারিশানে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ড. বদিউল আলম মজুমদার বলেন, বর্তমানে দেশের নির্বাচন ও রাজনীতিতে কালো টাকার প্রভাব এবং পেশিশক্তির দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে। রাজনৈতিক দলগুলোর ভেতরেও অর্থনির্ভর রাজনীতি প্রাধান্য পাচ্ছে। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে, দীর্ঘদি...
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনে ইউআইটিএস উপাচার্যের অংশগ্রহণ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনে ইউআইটিএস উপাচার্যের অংশগ্রহণ

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক আয়োজিত “দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পথনির্দেশনা” শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন ২০২৬-এ অংশগ্রহণ করেছেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ‘এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের আওতায় গত ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।বাংলাদেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা কমিশন নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হ...
জামায়াতসহ ১০ দলের জরুরি বৈঠক, রাতে সংবাদ সম্মেলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

জামায়াতসহ ১০ দলের জরুরি বৈঠক, রাতে সংবাদ সম্মেলন

|| আলোকিত দৈনিক ডেস্ক ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা ও নির্বাচনী জোটের রূপরেখা চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীসহ সমমনা ১০টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। বৈঠক শেষে আজ রাত ৮টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।বৈঠক সূত্রে জানা যায়, ১১ দলীয় জোটের লক্ষ্য নিয়ে আলোচনা শুরু হলেও আজকের এই গুরুত্বপূর্ণ সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেয়নি। এতে করে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের জেরে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি কি শেষ পর্যন্ত জোট থেকে সরে দাঁড়াচ্ছে? তবে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বিষয়টিকে সমন্বয়হীনতা হিসেবে দাবি করা হয়েছে।বৈঠকে উপস্থি...
ট্রাম্পের হুমকি ও সংঘাতের আশঙ্কার মাঝেই আকাশসীমা খুলে দিল ইরান
আন্তর্জাতিক, সর্বশেষ

ট্রাম্পের হুমকি ও সংঘাতের আশঙ্কার মাঝেই আকাশসীমা খুলে দিল ইরান

|| আন্তর্জাতিক ডেস্ক | আলোকিত দৈনিক ||​যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলার হুমকি এবং দুই দেশের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই নিজেদের আকাশসীমা পুনরায় উন্মুক্ত করে দিয়েছে ইরান। দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাত থেকে ইরানের আকাশসীমায় বেসামরিক বিমান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। এর আগে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা রুখতে এবং নিরাপত্তার খাতিরে তেহরান তাদের ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (FIR) বন্ধ করে দিয়েছিল, যার ফলে মধ্যপ্রাচ্যের আকাশপথে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। খবর: আল জাজিরার।​সম্প্রতি ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তবে যুক্তরাষ্ট্র ‘খুব শক্তিশালী পদক্ষেপ’ নেবে।পেন্টাগন ইতিমধ্...