সিইউসি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কেএমপি’র শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||COME FOR UNPRIVILEGED CHILD (CUC)-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও দরিদ্র শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নগরীর ৬১ সাউথ সেন্ট্রাল রোডে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম এম শাকিলুজ্জামান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। একটি শিশুকে শিক্ষা উপকরণ দেওয়া মানে তার জীবনের পথে আলোর দিশা দেখানো। শিক্ষা ছাড়া টেকসই সামাজিক পরিবর্তন সম্ভব নয় এবং এই শিশুরাই ভবিষ্যতে দেশের সম্পদে পরিণত হবে।তিনি আরও বলেন, সমাজের প্রত্যেক মানুষ যদি অন্তত একজন শিশুর...










