Thursday, October 8

পানছড়িতে ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ও ২য় উপজেলা স্কাউট সমাবেশ শুরু

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

“সুন্দর চরিত্র ও উন্নত জাতি গঠনের জন্যই স্কাউটিং”—এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে শুরু হয়েছে ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ও ২য় উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজনের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস, পানছড়ি উপজেলা শাখার আয়োজনে এবং বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় ৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত এ ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। এ সময় চট্টগ্রাম বিভাগীয় আঞ্চল পরিদর্শক প্রধান এ এইচ এম মহসিন, পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীসহ বিভিন্ন পর্যায়ের স্কাউট নেতা, শিক্ষক, কাব সদস্য ও স্কাউটরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটিং শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুন্দর চরিত্রের অধিকারী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে স্কাউটিংয়ের চর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

তিন দিনব্যাপী এ আয়োজনে কাব ও স্কাউটদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, তাঁবু স্থাপন, শৃঙ্খলা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *