Friday, October 9

সর্বশেষ

রামপাল পাওয়ার প্লান্ট ও আমাদের বিদ্যুৎখাত
অভিমত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রামপাল পাওয়ার প্লান্ট ও আমাদের বিদ্যুৎখাত

|| বাপি সাহা ||বিদ্যুৎ উন্নয়নের জন্য একটি অপরিহার্য অংশ। আমাদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের উন্নয়নে রামপাল পাওয়ার প্লান্ট বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। রামপাল পাওয়ার প্লান্টটি যখন নির্মিত হয়েছিল, তখন অনেক হতাশার বাণী প্রকাশিত হয়েছিল, যদিও পাওয়ার প্লান্টটি প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলটি সব সময় ছিল অবহেলিত ও উপেক্ষিত, তারপরও কিছু প্রাপ্তি এই অঞ্চলের মানুষকে উদ্দীপ্ত করে তোলে। রামপাল পাওয়ার প্লান্ট প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন এবং তা সরবরাহের মাধ্যমে আমাদের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।একদিকে এই পাওয়ার প্লান্টের মাধ্যমে যেমন জীবন-জীবিকার সংস্থান হয়েছে, ঠিক তেমনিভাবে উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বাংলাদেশের বিদ...
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল’র (আইকিউএসি) উদ্যোগে টেকসই উন্নয়নের লক্ষে “ডিজাইনিং ইভেন্ট উইথ পারপাস: এ গাইড টু এসডিজি ইন্টিগ্রেশন” শীর্ষক একটি প্রশিক্ষণ গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ইউআইইউ স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স’র সহযোগী অধ্যাপক এবং আইকিউএসি’র পরিচালক ড. মফিজুল হক মাসুম’র সভাপতিত্বে প্রশিক্ষণ অধিবেশনটি পরিচালনা করেন ইউআইইউ স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স’র সহকারী অধ্যাপক এবং আইকিউএসি’র উপ-পরিচালক জনাব জাকোয়ান।ইউআইইউ’র ১৭টি একাডেমিক এবং প্রশাসনিক বিভাগ থেকে প্রায় ৫০ জন প্রতিনিধিত্বকারী হিসাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা বৃদ্ধি করা এবং ইউআইইউতে পরিচালিত বিভিন্ন প্রাতিষ্ঠানিক ইভে...
পরিবর্তনশীল ভূ-রাজনীতির কথা এবং আমরা
অভিমত, আন্তর্জাতিক, সর্বশেষ

পরিবর্তনশীল ভূ-রাজনীতির কথা এবং আমরা

|| বাপি সাহা ||ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে আলোচনার শিরোনাম ছিলেন। আগ্রাসী করনীতির মাধ্যমে অনেক দেশকে নতজানু করার সর্বশেষ চেষ্টাটি তিনি করেছেন। নিজে যেমন বিতর্কে জড়িয়েছেন, তার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে কল্যাণমূলক রাষ্ট্রের জায়গা থেকে গুটিয়ে নেওয়ার উদ্যোগ ছাড়া আর কিছু নয়। ডোনাল্ড ট্রাম্প অনেকটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে যেভাবেই হোক নতজানু নীতি নিয়ে তিনি বিশ্বের সকল দেশকে নিজের হাতের মধ্যে নিয়ে আসার চেষ্টার কমতি রাখবেন না।ভেনেজুয়েলার ঘটনা সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। বিভিন্ন ইস্যুতে মার্কিন সামরিক বাহিনী যে কাজটি সম্পাদন করেছে, সেটি কতটুকু যুক্তিপূর্ণ, তা নিয়ে ভাবতে হবে। মার্কিন জনগণ কিন্তু এই পদক্ষেপ নিয়ে মোটেই সন্তুষ্ট নয়। বিশ্ব বাণিজ্যে অনেকটা চাপ সৃষ্টির লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঢাক-ঢোল পিটিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন যেভাবে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ...
মানিকগঞ্জে ধর্ষণ ও ভুল চিকিৎসায় মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মানিকগঞ্জে ধর্ষণ ও ভুল চিকিৎসায় মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে আনসার সদস্য কর্তৃক এক নারীকে ধর্ষণ এবং ডেল্টা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১২টায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে প্রেসক্লাবের সামনে 'সহপাঠী ও সচেতন শিক্ষার্থীবৃন্দ'-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে এসব ঘটনার তীব্র নিন্দা জানান।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, জেলা সদর হাসপাতালে কর্মরত দুই আনসার সদস্য কর্তৃক সংঘটিত ধর্ষণের ঘটনায় প্রশাসনের গাফিলতি রয়েছে। একইসঙ্গে ডেল্টা হাসপাতালে চিকিৎসকদের ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন তারা।বক্তারা অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্তদের দৃষ...
হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ
সর্বশেষ, সারাদেশ

হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮) গঠন করা হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি) দুপর ২টায় হাটিকুমরুল গোলকপুর সিদ্দিকীয়া কমপ্লেক্সের প্রথম তলায় অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে ১২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।সভায় সভাপতিত্ব করেন হাটিকুমরুল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার মোর্শেদ পলাশ। সভায় উপস্থিত সদস্যদের প্রকাশ্য প্রস্তাব ও সর্বসম্মত সমর্থনে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইনকে সভাপতি এবং শাহরিয়ার মোর্শেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একই সঙ্গে জুয়েল রানাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।নবনির্বাচিত সভাপতি মো. জাকির হোসাইন দৈনিক যায়যায়দিন সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি এবং ডেলটা টাইমস সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত র...
পানছড়িতে সরিষা উৎপাদনে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে সরিষা উৎপাদনে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সরিষা উৎপাদন উপলক্ষে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি) পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের খেদারাছড়া বীরেন্দ্র পাড়া পার্টনার ফিল্ড স্কুল সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন সমবায় সমিতির সভাপতি কালা চাঁদ চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ির উপপরিচালক মো. নাসির উদ্দীন চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধানসহ অন্যান্য ফসলের পাশাপাশি সরিষা চাষ অত্যন্ত লাভজনক। সরিষা আবাদে দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর করা সম্ভব এবং ফসলের নিবিড়তা সহজেই বৃদ্ধি করা যায়। আমন ধান কাটার পর স্বল্প সময়ের জন্য সরিষা চাষ করে পরবর্তীতে বোরো ধান আবাদ করা যায়। সরিষা চাষে সময় কম লাগে এবং ৭৫ থেকে ৮০...
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অফিসার সমিতির মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অফিসার সমিতির মানববন্ধন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষা ও প্রশাসনিক পরিবেশকে অস্থির করে তুলতে নানা ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি ও হামলার ঘটনা ঘটছে।বক্তারা জানান, অফিস চলাকালীন সময় ছাড়াও অফিস শেষে বাড়ি ফেরার পথে কর্মকর্তাদের ওপর ভয়ভীতি প্রদর্শন, মানসিক...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, স্প্রিং–২০২৬’-এর উদ্বোধন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, স্প্রিং–২০২৬’-এর উদ্বোধন

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) | আলোকিত দৈনিক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘এডমিশন ফেস্ট, স্প্রিং–২০২৬’। নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই দুই সপ্তাহব্যাপী উৎসবটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এডমিশন ফেস্টের শুভ উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির।এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেস-এর ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ‘ল’ -এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, স্টুডেন্ট অ্...
হজযাত্রীদের মেডিকেল টেস্টের ভোগান্তি কমাতে আজ বিকেলে ধর্ম মন্ত্রণালয়ে জরুরি বৈঠক
জাতীয়, ধর্ম ও দর্শন, সর্বশেষ

হজযাত্রীদের মেডিকেল টেস্টের ভোগান্তি কমাতে আজ বিকেলে ধর্ম মন্ত্রণালয়ে জরুরি বৈঠক

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) | আলোকিত দৈনিক ||২০২৬ সালের হজযাত্রীদের সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল টেস্ট নিয়ে সৃষ্ট অবর্ণনীয় ভোগান্তি ও অব্যবস্থাপনা দূর করতে জরুরি পদক্ষেপ নিচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সারা দেশের হজযাত্রীদের নানামুখী সমস্যার সমাধান ও পরীক্ষার প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া ‘আলোকিত দৈনিক’-এর সাথে আলাপকালে এই জরুরি বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, দেশের বিভিন্ন হাসপাতালে হজযাত্রীদের ভোগান্তির বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ হজযাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা এবং রিপোর্ট পেতে বিলম্ব হওয়ার মতো সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য আজকের এই বৈঠক আহ্বান করা হয়েছে।জানা গেছে, আজকের বৈঠকে স্বাস্থ্য অধ...
হাইওয়ে পুলিশের সার্জেন্ট পরিচয়ে প্রতারণা: ৮৫ হাজার টাকা আত্মসাৎ, অভিযানে গ্রেপ্তার ৩
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

হাইওয়ে পুলিশের সার্জেন্ট পরিচয়ে প্রতারণা: ৮৫ হাজার টাকা আত্মসাৎ, অভিযানে গ্রেপ্তার ৩

​|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় হাইওয়ে পুলিশের সার্জেন্ট পরিচয়ে প্রতারণার মাধ্যমে এক পিকআপ চালকের কাছ থেকে ৮৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তিন সদস্যের একটি প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা জেলা ইউনিট।গত সোমবার (১২ জানুয়ারি) রাতে মাগুরা সদর থানাধীন ঢাকা রোড এলাকার একতা কাঁচা বাজার আড়ত সংলগ্ন হোটেল রয়েল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার একিন সরদারের ছেলে এসএম শাহিন (৫০), মাগুরার মোহাম্মদপুর উপজেলার মদন মোহনপুর এলাকার মোঃ নাজমুল হাসান (৩২) এবং একই থানার মোঃ লিয়াকত আলীর ছেলে ওবায়দুল বিশ্বাস (৩৪)।পিবিআই সূত্রে জানা যায়, খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন শেখপাড়া এলাকার বাসিন্দা মোঃ শুকুর আলী (৩৮) পেশায় একজন পিকআপ ড্রাইভার। পাশাপাশি তার মালিকানায় থাকা কয়েকটি অটোরিকশা দৈনিক ভাড়াভিত...