নাগেশ্বরীতে মাদরাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের টেপারকুটি দারুল উলুম দাখিল মাদরাসার সুপার শফিকুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, গাছ কর্তন ও অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।রবিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মাদরাসা সামনে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা সুপারের দৃষ্টান্তমূলক শাস্তি ও পদত্যাগ দাবি করেন।ভুক্তভোগী আব্দুল আউয়াল অভিযোগ করে বলেন, সুপার শফিকুল ইসলাম আমাকে সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগ দেওয়ার নামে সাবেক ম্যানেজিং কমিটির উপস্থিতিতে ১৫লাখ টাকা টাকা হাতিয়ে নিয়েছেন। আমি সুপারের বিচার দাবি করছি।মাদ্রাসার সাবেক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও সাবেক মেম্বার নুর মোহাম্মদ শেখ, ম্যানেজিং কমিটির দাতা সদস্য সাবেক মেম্বার মন্টু ব্যাপারী বলেন, সুপার শফিকুল ইসলাম প্রতিষ্ঠানে সহকারী লাইব্রেরি...










