মিয়ানমারে অভ্যুত্থান-পরবর্তী প্রথম নির্বাচন: গৃহযুদ্ধ ও বিতর্কের মুখে শুরু হলো ভোটগ্রহণ
|| আন্তর্জাতিক ডেস্ক ||মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর এই প্রথম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রবিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে দেশজুড়ে কঠোর নিরাপত্তার মধ্যে প্রথম ধাপের এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। খবর: আল জাজিরার।মিয়ানমারে ২০২১ সালের রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের দীর্ঘ প্রায় চার বছর পর প্রথমবারের মতো সাধারণ নির্বাচন আয়োজন করেছে সামরিক জান্তা সরকার। তবে দেশজুড়ে চলমান গৃহযুদ্ধ, প্রধান রাজনৈতিক দলগুলোর বর্জন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনার কারণে এই ভোটের বৈধতা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।জান্তা নিয়ন্ত্রিত নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এবারের নির্বাচনটি মোট তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আজ প্রথম ধাপে ১০২টি জনপদে ভোটগ্রহণ চলছে। পরবর্তী ধাপগুলো ২০২৬ সালের ১১ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জান্তা প্রধান মিন অং হ্লাইং এই নির...










