ঈদকে সামনে রেখে ফুলবাড়ীতে নিষিদ্ধ কেমিক্যাল ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ফুড কেমিক্যাল ব্যবহারের দায়ে এক বেকারি মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মেসার্স মুহিন ফুড প্রোডাক্টস নামের একটি বেকারিতে অনিয়মের প্রমাণ পাওয়া যায়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাবারে নিষিদ্ধ ফুড কেমিক্যাল ব্যবহারের বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে বেকারি মালিক হাফিজুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য তাকে সতর্ক করা হয়েছে।ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা কর...










