রাজশাহী-১ আসনে হাজারো নেতা-কর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শরীফ উদ্দীন
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।বিএনপি ৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তাকে এ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। এরপর থেকে গোদাগাড়ী ও তানোর অঞ্চলে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।রবিবার (২৮ ডিসেম্বর) মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের নেতৃত্বে হাজারো নেতা-কর্মী একটি বিশাল মিছিলের মাধ্যমে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পৌঁছে মনোনয়নপত্র জমা দেন।মনোনয়নপত্র জমার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচিত হলে আমি ঘোষিত ইশতেহারের ভিত্তিতে গোদাগাড়ী–তানোর এলাকার উন্নয়ন নিশ্চিত করব। গোদাগাড়ী–তানোর মূলত কৃষিনির্ভর এলাকা, তাই এখানে কৃষিভিত্তিক শিল্...










