Sunday, September 13

নাগেশ্বরীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

“সচেতন হউন ডেঙ্গু প্রতিরোধ করুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

গতকার শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন হলরুমে ভার্চ্যুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন নিজে বিভিন্ন এলাকা ঘুরে পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে বর্জ্য অপসারণ ও মশক নিধন অভিযান পরিচালনা করেন। এ সময় নাগেশ্বরীকে ডেঙ্গুমুক্ত রাখতে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এলাকার সব শ্রেণির মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *