Sunday, October 4

সর্বশেষ

বদলগাছীতে ইউপি নির্বাচনে জামায়াতের মেম্বার প্রার্থী রাজেক রেজভীর নাম ঘোষণা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ইউপি নির্বাচনে জামায়াতের মেম্বার প্রার্থী রাজেক রেজভীর নাম ঘোষণা

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলার ১ নম্বর বদলগাছী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেম্বার প্রার্থী হিসেবে মো. রাজেক রেজভীর নাম ঘোষণা করা হয়েছে।সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। মো. রাজেক রেজভী বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াছিন আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা সহকারী সেক্রেটারি স. ম. ফজলুল হক বাচ্চু এবং ১ নম্বর বদলগাছী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুল ওয়াহেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি শামিম রেজা। এ সময় ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণসহ জামায়াতে ইসলামীর শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিল...
নেওয়াশীতে বিএনপির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
রাজধানী, সর্বশেষ, সারাদেশ

নেওয়াশীতে বিএনপির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থাকার আহ্বান নেতাদের|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নেওয়াশী উম্মেষ সাহিত্য পর্ষদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।নেওয়াশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা। প্রধান বক্তা ছিলেন ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠান উদ্বোধন করেন শফিউল আলম শফি। অনুষ্ঠান সঞ্চালনা করেন নেওয়াশী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম খান।প্রধান অতিথির বক্তব্যে গোলাম রসুল রাজা বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও কল্যাণের রাজনীতি করে। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থা...
ভূরুঙ্গামারীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পাগলারহাটের চরাঞ্চল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— পাগলারহাট এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে ওমর আলী (৪৩) এবং একই এলাকার বাবুর আলীর ছেলে মানিক মিয়া (৩৬)।পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল পাগলারহাটের চরাঞ্চলে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ভারতীয় ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, দুটি বাটন ফোন এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা।ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, ...
চিলমারীতে ৩৬ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে ৩৬ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে পুলিশ অভিযান চালিয়ে ৩৬ পিস ইয়াবাসহ রহিমা বেগম (ময়না) (২৭) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে।তিনি উপজেলার রমনা মডেল ইউনিয়নের পূর্ব মুদাফৎথানা এলাকার সাজু মিয়ার স্ত্রী এবং মঞ্জু মিয়ার মেয়ে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী মডেল থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চিলমারী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম বিজ্ঞ বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার জানান, মাদকের বিস্তার রোধ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।...
তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আল কুরআন ভোকাবুলারি কম্পিটিশন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আল কুরআন ভোকাবুলারি কম্পিটিশন

|| মির্জা নাদিম ||আল কুরআনের জ্ঞানকে শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ গুরুত্বের জায়গায় প্রতিষ্ঠার লক্ষ্যে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার উত্তরার ১৬ নম্বর সেক্টর দ্বিতীয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘আল কুরআন ভোকাবুলারি কম্পিটিশন’। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় কুরআনের শব্দার্থ ও অর্থ অনুধাবনের ওপর গুরুত্ব দেওয়া হয়।প্রাণবন্ত এ অনুষ্ঠানে ভাইস প্রিন্সিপাল এরশাদুল্লাহ আজহারীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ এম আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল।প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল বলেন, তানযীমুল উম্মাহ প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল হাফেজ ও আলেম তৈরির মাধ্যমে সমাজের সর্বস্তরে আল কুরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া। ...
অনলাইন কেনাকাটায় ক্রেতাদের পরামর্শ ও সচেতনতা নিয়ে কাজ করছে ‘Online Shopping Guide–OSG’
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

অনলাইন কেনাকাটায় ক্রেতাদের পরামর্শ ও সচেতনতা নিয়ে কাজ করছে ‘Online Shopping Guide–OSG’

|| বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||অনলাইনে কেনাকাটায় ক্রেতাদের সঠিক পণ্য নির্বাচন, বিশ্বস্ত ই-কমার্স ও এফ-কমার্স প্ল্যাটফর্ম চিহ্নিতকরণ এবং অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতন করতে কাজ করছে ফেসবুকভিত্তিক কমিউনিটি ‘Online Shopping Guide–OSG’।২০১৯ সালে প্রতিষ্ঠিত এই ফেসবুক গ্রুপটির মাধ্যমে অনলাইন ও ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কম দামে তুলনামূলক ভালো মানের পণ্য কেনার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। গ্রুপটিতে ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স, বিভিন্ন ধরনের গ্যাজেট, ডিজিটাল সেবাসংক্রান্ত পণ্য, প্রসাধনীসহ নানা ধরনের পণ্য নিয়ে আলোচনা ও পরামর্শ দেওয়া হয়ে থাকে।এছাড়া কোনো অনলাইন বা ই-কমার্স প্ল্যাটফর্ম বিশ্বস্ত কি না, সেখান থেকে কেনা পণ্য অথেনটিক হওয়ার সম্ভাবনা কতটা এবং অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে কী ধরনের বিষয় যাচাই করা প্রয়োজন—এসব বিষয়েও গ্রুপটির সদস্যদের পরামর্শ দেওয়া হয়।গ্রুপটির প্রতিষ্ঠাতা হিসেবে ...
নাগেশ্বরীতে মাদক সেবনকালে ৪ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে মাদক সেবনকালে ৪ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক সেবনকালে চারজনকে আটক করেছে থানা পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।গত ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী পৌরসভার উত্তর বালাশিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন— ওই এলাকার গোলাম মাওলা (২৮), ওমর ফারুক (২৬), আরিফুল ইসলাম (১৮) এবং নুরনবী (২৫)।ঘটনার পর নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলাউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মাদক সেবনের অপরাধে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান জানান, নাগেশ...
সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন ধস: খোলা মাঠেই চলছে পাঠদান
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন ধস: খোলা মাঠেই চলছে পাঠদান

​|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ধসে পড়ায় চরম বিপাকে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। জীবনের ঝুঁকি এড়িয়ে পাঠদান চালু রাখতে বাধ্য হয়েই খোলা আকাশের নিচে বিদ্যালয় মাঠে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা।স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির পুরানো ভবনের একটি ক্লাসরুমের একাংশ হঠাৎ ভেঙে পড়ে। পরবর্তীতে বাঁশ ও সাময়িক জোড়াতালি দিয়ে ঘরটি আটকানোর আপ্রাণ চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। যেকোনো সময় পুরো কাঠামো ধসে পড়ে বড় ধরনের বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। জরাজীর্ণ এই অবস্থার কারণে কোমলমতি শিক্ষার্থীরা ক্লাসরুমে ঢুকতে ভয় পাচ্ছে।বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা জানায়, জরাজীর্ণ ঘরের মধ্যে বসে ক্লাস করতে তাদের প্রবল ভয় করে। বাইরে মাঠে ক্লাস করতে গিয়ে রোদ-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া মোকাবিল...
চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি মায়েরা ও স্থানীয় অভিভাবকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। স্বাগত বক্তব্য দেন থানাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৈয়ব আলী। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. যুবায়ের আল মুকুল।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরক...
ঢাবিতে ‘বাংলার রুমি’ সৈয়দ আহমদুল হকের ১৫তম ওফাতবার্ষিকী উপলক্ষে সেমিনার
ধর্ম ও দর্শন, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবিতে ‘বাংলার রুমি’ সৈয়দ আহমদুল হকের ১৫তম ওফাতবার্ষিকী উপলক্ষে সেমিনার

|| নিজস্ব প্রতিবেদক ||উপমহাদেশের খ্যাতিমান আন্তঃধর্মীয় সম্প্রীতিসাধক, সুফি গবেষক ও ‘বাংলার রুমি’ শাহসুফি সৈয়দ আহমদুল হক (র.)-এর ১৫তম ওফাতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে ‘অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বাংলার রুমি সৈয়দ আহমদুল হক-এর ভূমিকা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কালচারাল কা...