কাবার দুয়ারে দাঁড়িয়ে | পর্ব-০১
|| শাকির সবুর ||ভোর পাঁচটা চল্লিশ মিনিটে আমরা উত্তরার আশকোনা হজ্জ ক্যাম্পের উদ্দেশে রওনা হলাম। দুপুর বারটা পঞ্চাশ মিনিটে আমাদের ফ্লাইট। এ বছর ধর্ম মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সব হজ্জযাত্রীকেই ফ্লাইট টাইমের অন্তত ছয় ঘণ্টা আগে আশকোনার হজ্জ ক্যাম্পে উপস্থিত হতে হবে। এর আগের বছরগুলোতে ঢাকায় বসবাসকারী হজ্জযাত্রীদের আশকোনা হজ্জ ক্যাম্পে উপস্থিত না হয়ে সরাসরি এয়ারপোর্টে উপস্থিত হলেও চলতো। তবে এ বছর থেকে আর সেই সুযোগ নেই। কারণ হজ্জযাত্রীদের বোডিং এবং বাংলাদেশের ইমিগ্রেশন আশকোনা হজ্জ ক্যাম্পেই সম্পন্ন হবে।শনিবার ছুটির দিন। রাস্তাঘাট ফাঁকাই থাকার কথা। তাই তেমন তাড়াহুড়া নেই আমাদের। তবে আজ সোহরাওয়ার্দি উদ্যানে হেফাজতে ইসলাম জাতীয় সমাবেশের আয়োজন করেছে। আর আমার বাসা যেহেতু সোহরাওয়ার্দি উদ্যানের পাশেই, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তাই একটু আগেভাগেই বের হলাম। যাবার সময় দেখি টিএসসি-শাহবাগ এলাকায় ...










